Hyundai Motor India Limited (HMIL) পরিবেশবান্ধব পরিবহনের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এল তাদের জনপ্রিয় EXTER Hy-CNG Duo সিরিজের নতুন ভ্যারিয়েন্ট- EXTER Hy-CNG Duo EX। এই নতুন ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ₹7,50,000(ex-showroom)।
শহর হোক বা হাইওয়ে, পারফরম্যান্সে নেই কমতি
নতুন EX ভ্যারিয়েন্টে রয়েছে ডুয়াল-সিলিন্ডার সেটআপ, যার ফলে গাড়ির boot space আগের থেকে অনেকটাই বেশি পাওয়া যাবে। সাধারণত CNG গাড়িগুলিতে লাগেজ রাখার জায়গা কমে যায়, কিন্তু Hyundai-এর এই নতুন মডেল সেই সমস্যা অনেকটাই কাটিয়ে তুলেছে। ফলে আপনি শহরের রাস্তায় হোক বা লং ড্রাইভে – গাড়ির পারফরম্যান্স এবং সুবিধা দুটোই পাবেন সমানভাবে।
নিরাপত্তায় এগিয়ে
নতুন এই ভ্যারিয়েন্টে ছয়টি এয়ারব্যাগ, একটি 10.67 সেমি (4.2″) রঙিন TFT MID ডিজিটাল ক্লাস্টার, H-LED টেইল ল্যাম্প, ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্টমেন্ট এবং কী-লেস এন্ট্রি-র মতো আধুনিক ও প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
তরুণ গর্গ, Hyundai Motor India Limited-এর Director এবং Chief Operating Officer, জানিয়েছেন –
“আমরা সবসময় আমাদের ক্রেতাদের স্মার্ট ও টেকসই মোবিলিটি সলিউশন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। EXTER Hy-CNG Duo EX সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। এর Bi-Fuel প্রযুক্তি, উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য এবং Hyundai-এর নির্ভরযোগ্যতা একসঙ্গে এটিকে একটি দারুণ ‘Value for money’ গাড়ি করে তুলেছে।”
পকেট-ফ্রেন্ডলি ও পরিবেশবান্ধব
EXTER Hy-CNG Duo EX তৈরি হয়েছে Gen MZ অর্থাৎ বর্তমান প্রজন্মের কথা মাথায় রেখেই। এর 1.2-liter Kappa petrol engine এবং Hy-CNG Duo প্রযুক্তি একসঙ্গে এটিকে আরও ফুয়েল-এফিসিয়েন্ট করে তুলেছে। ফলে যারা জ্বালানি সাশ্রয়ী অথচ সেফ ও কমফোর্টেবল গাড়ি খুঁজছেন, তাদের জন্য এই নতুন ভ্যারিয়েন্ট নিঃসন্দেহে একটি উপযুক্ত পছন্দ।