বাজেট দামে Hyundai Exter: মাত্র ৬ লাখে বাড়ি নিয়ে যান এই প্রিমিয়াম SUV

Feature T&L

Hyundai Motors তাদের SUV লাইনআপে নতুন সংযোজন হিসেবে নিয়ে এসেছে Exter, একটি আধুনিক ফিচারসমৃদ্ধ এবং প্রযুক্তিনির্ভর প্রিমিয়াম গাড়ি, যা প্রতিযোগী Tata Punch-এর সামনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। এই গাড়ির আকর্ষণীয় ডিজাইন, আরামদায়ক ইন্টেরিয়র এবং, শক্তিশালী পারফরম্যান্স ইতিমধ্যেই ক্রেতাদের মন কেড়েছে।

প্রিমিয়াম ডিজাইন ও আধুনিক ফিচারসমূহ

Hyundai Exter-এর ডিজাইনে রয়েছে 15 ইঞ্চির Dual Tone Alloy Wheel এবং অত্যাধুনিক সানরুফ যা গাড়ির লুক ও অভিজাত্যের মিশ্রণ ঘটায়। এর ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ড্রাইভারকে দ্রুত ও সহজে তথ্য দেয়। হাইওয়ে ড্রাইভিংকে আরও আরামদায়ক করতে রয়েছে cruise control system, যা এই কমপ্যাক্ট SUV-কে বাজারে অন্যদের থেকে আলাদা করেছে।

নিরাপত্তার বিশেষ ব্যবস্থা

নিরাপত্তার দিক থেকে Hyundai Exter-এর মধ্যে রয়েছে 6 টি এয়ারব্যাগ এবং 3 পয়েন্ট সিট বেল্ট রিমাইন্ডার, যা যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে। পিছনের পার্কিং সেন্সরগুলির মাধ্যমে নিরাপদে পার্কিং করা সহজ হয়, যা Hyundai-এর গ্রাহকদের জন্য একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

শক্তিশালী ইঞ্জিন এবং সিএনজি ভ্যারিয়েন্ট

Hyundai Exter-এর শক্তিশালী 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিন থেকে পাওয়া যায় 83 BHP শক্তি এবং 114 NM টর্ক, যা শহর এবং হাইওয়ে দুই ক্ষেত্রেই সমান কার্যকরী। এছাড়া পরিবেশ-সচেতনদের জন্য রয়েছে 69 BHP শক্তিসম্পন্ন CNG ভ্যারিয়েন্ট, যা শুধুমাত্র ম্যানুয়াল গিয়ারবক্সে পাওয়া যায়।

দাম এবং অবস্থান

ভারতের বাজারে Hyundai Exter-এর দাম শুরু হচ্ছে ৬.১৩ লাখ টাকা থেকে, যা প্রিমিয়াম কমপ্যাক্ট SUV হিসেবে এটিকে একটি বাজেট ফ্রেন্ডলি গাড়ির পর্যায়ে নিয়ে আসে। Tata Punch এবং Maruti Suzuki-র প্রতিযোগিতায় এটিকে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরা যেতে পারে।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple