Honda Activa E: নভেম্বরই লঞ্চ হতে চলেছে Honda-র প্রথম ইলেকট্রিক স্কুটার, প্রকাশ্যে নতুন ফিচারস

Feature T&L

ভারতে ইলেকট্রিক স্কুটারের বাজার আরও এক ধাপ এগোচ্ছে, কারণ Honda তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Honda Activa E লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ২৭ নভেম্বর এই স্কুটার বাজারে আসতে চলেছে। সম্প্রতি, কোম্পানি একাধিক টিজার প্রকাশ করে এই স্কুটারের বিশেষ ফিচারস সম্পর্কে ইঙ্গিত দিয়েছে।

ডিজাইন এবং ডিসপ্লে
Honda Activa E-এর নতুন টিজারে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখা গেছে। বড় আকারের এই ডিসপ্লে বিভিন্ন তথ্য দেখাতে সক্ষম। যেমন, 100% ব্যাটারি চার্জ থাকলে স্কুটারটি 104 কিমি রেঞ্জ সক্ষম। তবে, স্পোর্টস মোডে রেঞ্জ কিছুটা কম হতে পারে বলে জানা যাচ্ছে। এতে বিল্ট-ইন নেভিগেশন এবং মিউজিক কন্ট্রোল ফিচারও থাকবে, যা স্কুটার রাইডিংকে আরও স্মার্ট করে তুলবে।

দুই ভ্যারিয়েন্টে লঞ্চের সম্ভাবনা
এক রিপোর্ট অনুযায়ী, Honda Activa E দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এন্ট্রি-লেভেল মডেলে TFT ডিসপ্লে, এবং প্রিমিয়াম মডেলে মাল্টি-কালার স্ক্রিন থাকবে। প্রিমিয়াম মডেলের ডিসপ্লেতে ব্যাটারির চার্জিং স্ট্যাটাস, স্পিড, রেঞ্জ, এবং রাইডিং মোডের মতো গুরুত্বপূর্ণ তথ্য দেখানো হবে।

মোটর এবং রাইডিং মোড
এই স্কুটারে স্বিংআর্ম-মাউন্টেড মোটর ব্যবহার করা হয়েছে, যা আগেও Bajaj Chetak এবং Vida V1 মডেলে দেখা গেছে। এটি স্ট্যান্ডার্ড এবং স্পোর্টস রাইডিং মোডে চালানো সম্ভব।

Honda Activa E-এর LED হেডল্যাম্প এবং উন্নত ডিজাইন ইতিমধ্যেই নজর কেড়েছে। ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় এটি একটি বড় চমক হতে চলেছে। অপেক্ষা এখন ২৭ নভেম্বরের, যখন Honda Activa E অফিশিয়ালি রাস্তায় নামবে।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple