কম দামেই Harley-Davidson –এর নতুন বাইক ‘Sprint’ মন কাড়বে দেশের বাইক প্রেমীদের

Harley-Davidson

বিশ্বখ্যাত আমেরিকান বাইক ব্র্যান্ড Harley-Davidson নিয়ে এল এক দারুণ চমক! সংস্থাটি ঘোষণা করেছে, ২০২৬ সালে তারা বাজারে আনছে এক নতুন এন্ট্রি-লেভেল বাইক, যার নাম ‘Sprint’ এবং সবচেয়ে বড় খবর, এর দাম রাখা হবে মাত্র $6000-এর নিচে, অর্থাৎ ৫ লাখ টাকার কম

এই নতুন বাইকটি বিশেষভাবে ডিজাইন করা হচ্ছে তরুণ এবং নতুন রাইডারদের কথা মাথায় রেখে। সাধারণত Harley-Davidson এর বড় এবং দামি Cruiser Touring Bike গুলোই বেশি জনপ্রিয়, যেগুলোর দাম শুরু হয় ৮.৪ লাখ টাকা থেকে। কিন্তু Sprint সেই ধারার বাইরে গিয়ে এক নতুন যুগের সূচনা করবে বলেই মনে করছেন অনেকে।

‘Sprint’ কীভাবে আলাদা?

Harley-এর CEO জোচেন জিৎজ জানিয়েছেন, এই নতুন মডেলটি ১৯৬০-এর দশকের এরমাচি Sprint বাইকের অনুপ্রেরণায় তৈরি হলেও এতে থাকবে আধুনিক প্রযুক্তি এবং ডিজাইন। তিনি একথাও বলেন, “এই বাইকটি সাহসী, মজাদার – Harley-Davidson-এর মূল ভাবনাকেই তুলে ধরবে।”

Sprint হবে লাইটওয়েট ও ছোট ক্ষমতার বাইক (৫০০ সিসি-র নিচে) । এটি ভারতের বাজারে Royal Enfield Classic 350 এবং Honda Rebel 500-এর মত বাইকের সাথে প্রতিযোগিতায় নামবে।

কোথায় তৈরি হবে?

যদিও এখনও Harley-Davidson অফিসিয়ালি জানায়নি Sprint কোথায় তৈরি হবে, কিন্তু অনুমান করা হচ্ছে এটি হয়তো থাইল্যান্ডে তৈরি হতে পারে, যেখানে তাদের প্যান আমেরিকা মডেলও তৈরি হয়। এছাড়াও, চিনা সংস্থা কিয়ানজিয়াং-এর সঙ্গে তাদের যৌথ উদ্যোগে তৈরি X350 এবং X500 বাইকগুলোর অভিজ্ঞতাও কাজে লাগানো হতে পারে।

ভারতের বাজারে সম্ভাবনা?

ভারতের মত দেশে যেখানে Royal EnfieldBajaj দাপিয়ে বেড়াচ্ছে সাশ্রয়ী বাইকের বাজারে, সেখানে Sprint হতে পারে এক গেম চেঞ্জার। বিশেষ করে Harley ইতিমধ্যেই Hero MotoCorp-এর সাথে হাত মিলিয়ে X440 বাজারে এনেছে, যার দাম শুরু ২.৩৯ লাখ টাকা থেকে।

যদি Sprint এই রেঞ্জের আশেপাশে আসে, তাহলে Harley-Davidson-এর স্বপ্নের বাইক কেনা আর কেবল ধনী শ্রেণির ব্যাপার থাকবে না – মধ্যবিত্ত তরুণরাও এবার Harley-র স্টার স্ট্যাটাস ছুঁয়ে দেখতে পারবেন।

২০২৬ সালে Sprint বাজারে এলে তা শুধুমাত্র Harley-র ইতিহাসে নয়, বরং সাশ্রয়ী হেভি বাইকের দুনিয়ায় একটি নতুন অধ্যায় শুরু করবে। আপনি যদি Harley-Davidson-এর স্বপ্ন দেখে থাকেন, এবার হয়তো সেই স্বপ্নপূরণের সময় এসে গেছে!

এই মুহূর্তে

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!