গাড়ি জগতে বিপ্লব ঘটিয়ে লঞ্চ হল Dongfeng Nissan N7 EV সেডান

Feature T&L

Dongfeng Nissan সম্প্রতি Guangzhou International Automobile Exhibition (Auto Guangzhou)-এ তাদের নতুন বৈদ্যুতিক সেডান N7 উন্মোচন করেছে। আগামী 2025 সালের প্রথমার্ধে এটি চীনের বাজারে আসবে।

N7 হলো Dongfeng Nissan-এর নতুন মডুলার আর্কিটেকচারে নির্মিত প্রথম মডেল, যা একচেটিয়াভাবে বৈদ্যুতিক যানবাহনের জন্য তৈরি। চীনে উৎপাদিত এই মডেল গ্রাহকদের জন্য আরামদায়ক ড্রাইভিং, উন্নত প্রযুক্তি, এবং বুদ্ধিমত্তাসম্পন্ন ফিচারের প্রতিশ্রুতি দিচ্ছে।

গাড়িটির Design প্রথম দেখা গিয়েছিল Beijing Motor Show-এ প্রদর্শিত ‘Nissan Epoch Concept’ মডেলে। এটি বিশেষ করে শহরেরর আধুনিক প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। 4,930 মিমি দৈর্ঘ্য, 1,895 মিমি প্রস্থ, এবং 1,487 মিমি উচ্চতার সাথে গাড়িটি 2,915 মিমি হুইলবেসের সুবিশাল কেবিন দিচ্ছে গ্রাহকদের।

V-Motion সিগনেচার ডিজাইনসহ এর ভবিষ্যৎমুখী স্টাইলিং আধুনিকতার প্রতীক। বাইরের মতো এর ভিতরের ডিজাইনও অত্যাধুনিক। গাড়িটির Infotainment System চালিত হবে Qualcomm Snapdragon 8295P প্রসেসর দ্বারা।

এছাড়াও, Dongfeng Nissan চীনের Momenta কোম্পানির সাথে মিলে উন্নত ড্রাইভার-সহকারী প্রযুক্তি ‘Navigate on Autopilot’ যুক্ত করেছে, যা স্বয়ংক্রিয় ড্রাইভিং-এর ভবিষ্যৎকে আরও এগিয়ে নিয়ে যাবে।

N7 EV হল Nissan-এর ‘The Arc’ মধ্যমেয়াদী পরিকল্পনার প্রথম বৈদ্যুতিক মডেল, যার মাধ্যমে চীনে নতুন জ্বালানি গাড়ির উন্নয়ন ও রপ্তানি ত্বরান্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে N7 EV হতে পারে নতুন প্রজন্মের জন্য একটি যুগান্তকারী পছন্দ।

এই মুহূর্তে

পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে YouTube অ্যাপ!

অ্যামাজনে Samsung Galaxy S25 সিরিজের দামে বিরাট পতন: ₹৩৮,০০০ সাশ্রয়ের সুযোগ!

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!