বিশ্বব্যাপী অনলাইন শপিং এর চাহিদা ক্রমশ বাড়ছে, ঠিক তখনই ভারতীয় বাজারে গ্রাহকদের কাছে দ্রুততম সরবরাহ নিশ্চিত করতে বাজারে এসেছে BLive EZY-এর এই নতুন উদ্যোগ। BLive EZY CEO এবং কো- ফাউন্ডার সমর্থ খোলকার মতে, “আমাদের কাস্টোমাইজড EV fleet সলিউশন আজকের গ্রাহকদের দ্রুত ডেলিভারি চ্যালেঞ্জের সমাধান করতে সক্ষম।”
এটি কেবলমাত্র দ্রুত সরবরাহ নয়, পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন EV Fleet প্রতি বছর 4,600 মেট্রিক টন CO2 নির্গমন কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
নতুন EV গাড়িগুলি উন্নত প্রযুক্তি দিয়ে সজ্জিত, যার মধ্যে রয়েছে IoT ডিভাইস পারফরম্যান্স ট্র্যাকিং এবং AI চালিত রুট অপটিমাইজেশন সিস্টেম যা বাস্তব পরিস্থিতির নিরিখে ডেলিভারি সময় 15-20% কমাতে পারে।
উৎসবের মরসুমে অনলাইন শপিং-এর চাহিদা বেশি থাকায়, ই-কমার্স মার্কেট প্রায় $5.5 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যেখানে Swiggy Instamart, Blinkit, Zepto, Nykaa এবং Reliance-এর মতো বড় সংস্থা ছাড়াও নতুন কিছু সংস্থা রয়েছে।
অতএব, এই নতুন উদ্যোগের মাধ্যমে BLive EZY প্রতিটি ডেলিভারি পরিষেবাকে আরও দক্ষতর করতে এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে সক্ষম হবে। বর্তমান সময়ের গ্রাহকদের চাহিদা পূরণে এবং সংস্থাগুলির দীর্ঘস্থায়িত্বের লক্ষ্যে এটিই একটি বড় পদক্ষেপ
BLive EZY ইতিমধ্যেই বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাইতে কার্যকর হচ্ছে, এবং এটি দ্রুত ই-কমার্স ইন্ডাস্ট্রির মধ্যে একটি প্রথমসারির সংস্থা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে।