AI-র ছোঁয়ায় ক্লাসরুমেই নিজেদের ভবিষ্যৎ দেখল ছাত্রছাত্রীরা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও

AI

  দিল্লির Sapphire International School-এর এক ক্লাসরুমে ঘটেছে এমন এক মুহূর্ত, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। স্কুলের Instagram অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীরা কেমন করে AI (Artificial Intelligence)-এর সাহায্যে দেখতে পাচ্ছে নিজেদের ভবিষ্যৎকে –  কেউ ডাক্তার, কেউ মহাকাশচারী, তো কেউ বা ক্রিকেটার। আর এই মুহূর্তগুলি তাদের চোখেমুখে যেভাবে ধরা পড়েছে, তা মন ছুঁয়ে যাওয়ার মতো।

এই AI সেশনে ব্যবহার করা হয়েছে Generative Tools, যা প্রত্যেক ছাত্রের আগ্রহ অনুযায়ী কাস্টমাইজড ক্যারিয়ার সিমুলেশন তৈরি করছে। ছাত্রদের বলা হয়েছে তারা বড় হয়ে কী হতে চায়, আর সেই অনুযায়ী AI তৈরি করেছে বাস্তবসম্মত ছবি — কেউ অপারেশন থিয়েটারে, কেউ স্পেস স্টেশনে, তো কেউ ল্যাবরেটরিতে ব্যস্ত ভবিষ্যতের নিজস্ব রূপে। সেই ছবি যখন প্রজেকশন স্ক্রিনে ফুটে উঠেছে, ছাত্রদের চোখে-মুখে ফুটে উঠেছে বিস্ময় আর আনন্দের উচ্ছ্বাস।

ভিডিওটি ইতিমধ্যেই হাজার হাজার বার দেখা হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এক জন ব্যবহারকারী লিখেছেন, “একবিংশ শতাব্দীর শিক্ষাব্যবস্থা এমনই হওয়া উচিত।” জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তানিয়া খানিজও বলেছেন, “তারা যেভাবে একে অপরকে উৎসাহিত করছে তা অসাধারণ।” আরেকজন মন্তব্য করেছেন, “AI  আমার দৃষ্টি আকর্ষণ করেনি, বরং তাদের বন্ধুরা যারা উৎসাহের সাথে প্রত্যেকের জন্য চিয়ার করেছিল।

এই ভিডিও শুধু প্রযুক্তির ব্যবহার দেখায় না, বরং শিক্ষা ব্যবস্থায় কিভাবে AI বাস্তব প্রয়োগের মাধ্যমে ছাত্রদের আগ্রহ বাড়ানো যায় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায়, তার এক দুর্দান্ত উদাহরণ। এটি প্রমাণ করে, AI কেবল একটি বিষয় নয়, বরং একটি Smart Learning Tool, যা শিক্ষাকে আরও জীবন্ত, প্রাসঙ্গিক এবং ভবিষ্যতমুখী করে তুলতে পারে।

Sapphire International School, যার শাখা দিল্লি এবং গাজিয়াবাদে রয়েছে, তারা এই উদ্ভাবনী প্রচেষ্টার মাধ্যমে একবিংশ শতকের শিক্ষার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে — যেখানে প্রযুক্তি আর কল্পনা হাত ধরাধরি করে ছাত্রদের স্বপ্নের কাছে পৌঁছে দিচ্ছে।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple