Reddit এবার বাংলায়! AI-এর সাহায্যে বাংলাতেও অনুবাদ হবে পোস্ট এই সোশ্যাল প্ল্যাটফর্মে

Feature T&L

ভারতের মতো দেশে যেখানে বহু ভাষার সমাহার বর্তমান সেখানে আরও বেশি ইউজারকে আকৃষ্ট করতে বড়সড় পদক্ষেপ নিলো জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম Reddit। এবার থেকে AI-Powered Translation সুবিধা আসছে ভারতে, যার শুরু হচ্ছে হিন্দি ভাষা দিয়ে। তবে খুশির খবর, খুব শীঘ্রই এতে বাংলা ভাষাও যুক্ত হতে চলেছে।

Reddit ঘোষণা করেছে যে তারা ভারতে Machine Learning প্রযুক্তির সাহায্যে পোস্ট অনুবাদের ফিচার চালু করেছে। প্রাথমিকভাবে ব্যবহারকারীরা হিন্দি-তে পোস্ট অনুবাদ করতে পারবেন। ভবিষ্যতে এই তালিকায় বাংলা-সহ আরও ভারতীয় ভাষা যুক্ত হবে।

কীভাবে কাজ করবে AI Translation?

নতুন এই ফিচার অনুযায়ী, আপনি যেকোনো Subreddit-এ থাকলে সেটির পোস্ট এবং কমেন্ট স্বয়ংক্রিয়ভাবে আপনার সেট করা ভাষায় অনুবাদ হয়ে যাবে। অর্থাৎ ধরুন, আপনি বাংলা ভাষা পছন্দ করেছেন, আর পোস্টটি লেখা হয়েছে English বা অন্য কোনো ভাষায় — সেক্ষেত্রে Reddit নিজে থেকেই সেটি বাংলা-তে অনুবাদ করে দেবে

এই ফিচারটি ব্যবহার করতে গেলে, ব্যবহারকারীরা Reddit App-এ (যা iPhone, Android smartphones এবং ওয়েব ভার্সনে পাওয়া যাবে) একটি নতুন “Translate” বাটন দেখতে পাবেন। সেটি ক্লিক করলেই পুরো ফিড হিন্দি-তে অনুবাদ হয়ে যাবে এবং ভবিষ্যতে বাংলা-তেও হবে।

Translate হওয়া প্রতিটি পোস্টে একটি চিহ্ন থাকবে, যা জানাবে এটি অনুবাদ করা হয়েছে কিনা, এবং ব্যবহারকারীরা চাইলে মূল ভাষাও দেখে নিতে পারবেন যাতে পোস্টের আসল উৎস কোথায় তা বোঝা যায়।

ভারতে English জানেন না এমন কোটি কোটি মানুষ রয়েছেন। Reddit চায় তাদের কাছেও পৌঁছাতে, বিশেষ করে যেখানে হিন্দি ভাষীর সংখ্যা 52.83 কোটি — মোট জনসংখ্যার প্রায় 43.63 শতাংশ। বাংলাভাষী মানুষের সংখ্যাও প্রায় 10 কোটি। তাই ভারতের ভাষাভিত্তিক বৈচিত্রকে গুরুত্ব দিয়েই Reddit এই AI Translation ফিচার চালু করেছে।

ভারতের জন্য আসছে AI Answers

এই ফিচার ছাড়াও, গত সপ্তাহে Reddit ভারতে চালু করেছে AI Answers, একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ টুল (AI based Search tool), যা ইউজারদের প্রশ্নের দ্রুত এবং নির্ভুল উত্তর দিতে সাহায্য করবে। বর্তমানে Reddit-এ রয়েছে 1 লক্ষেরও বেশি Active Subreddits এবং 400 মিলিয়নেরও বেশি মাসিক Active Users

এবার Reddit বাংলা, হিন্দির মতো মাতৃভাষাতেও ইউজাররা পাবেন ব্যাবহারের সুবিধা। বাংলা যুক্ত হলে আপনি যেমন বাংলায় পোস্ট করতে পারবেন, তেমনি বাংলায় পড়তেও পারবেন অন্যের পোস্ট — ভাষা আর বাধা হবে না।

এই মুহূর্তে

Renault India September 2026 offers: বাম্পার ছাড় ডাস্টারে, অন্যান্য মডেলেও আকর্ষণীয় সুবিধা!

ভারতে এল কিয়া কার্নিভাল হাইব্রিড: বুকিং শুরু, প্রিমিয়াম MPV-তে নতুন চমক!

নতুন GE F404 ইঞ্জিনে তেজস মার্ক ১এ উৎপাদন গতি পেল, কিন্তু IAF-এর অপেক্ষা আরও দীর্ঘ

পুঁতিনের ব্যক্তিগত বুলেটপ্রুফ দুর্গ: Aurus Senat লিমুজিন, যা তাঁর সঙ্গে পাড়ি দেয় বিশ্বের পথে