আরও উন্নত হলো OpenAI-এর Sora 2! এখন ওয়েব থেকেও বানানো যাবে লম্বা এআই ভিডিও

Sora 2

সান ফ্রান্সিসকো ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংস্থা OpenAI আবারও চমক দিলো ব্যবহারকারীদের। বৃহস্পতিবার তারা ঘোষণা করেছে Sora 2–এর দুটি বড় আপডেট, যার ফলে এখন আরও সহজভাবে ব্যবহারকারীরা এই শক্তিশালী AI ভিডিও জেনারেশন মডেল-এর সুবিধা নিতে পারবেন।

আগে শুধু iPhone ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল

গত সেপ্টেম্বরের শেষে OpenAI তাদের নতুন Sora 2 AI মডেল বাজারে আনে। তবে তখন সেটি শুধুমাত্র iOS-এর জন্য প্রকাশিত নতুন Sora App-এর মাধ্যমেই ব্যবহার করা যেত। যেহেতু এই অ্যাপটি “Invite Only” ভিত্তিতে চালু হয়েছিল এবং কেবলমাত্র iPhone ব্যবহারকারীরাই এটি ব্যবহার করতে পারতেন, তাই বিপুলসংখ্যক ব্যবহারকারী এই সেবাটি থেকে বঞ্চিত ছিলেন।

ওয়েব থেকেও এখন বানানো যাবে AI ভিডিও

তবে এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে নতুন আপডেটের মাধ্যমে OpenAI জানিয়েছে, এখন থেকে Sora App ছাড়াও সরাসরি Sora ওয়েবসাইট থেকেই ভিডিও তৈরি করা সম্ভব। অর্থাৎ, যাদের কাছে iPhone নেই তারাও এখন Sora 2 ব্যবহার করে AI ভিডিও বানাতে পারবেন।

তবে একটা শর্ত রয়ে গেছে—Invite Code ছাড়া কেউই এই সুবিধা নিতে পারবেন না। যারা ChatGPT Plus বা ChatGPT Pro ব্যবহার করেন, তারা অবশ্য পুরোনো Sora AI মডেল ব্যবহার করতে পারবেন, তাদের ক্ষেত্রে Invite Code প্রয়োজন হবে না।

লম্বা ভিডিও তৈরির সুবিধা

নতুন আপডেটের আরেকটি বড় চমক হলো ভিডিওর দৈর্ঘ্য বৃদ্ধি। আগে যেখানে Sora 2 দিয়ে সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করা যেত, এখন সাধারণ ব্যবহারকারীরা 15 সেকেন্ড পর্যন্ত AI ভিডিও বানাতে পারবেন।

আর যারা Pro সাবস্ক্রিপশন ব্যবহার করেন, তারা সর্বোচ্চ 25 সেকেন্ড পর্যন্ত ভিডিও জেনারেট করতে পারবেন — যা অনেক বেশি ক্রিয়েটিভ স্বাধীনতা এনে দিচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য।

ওয়েবে যুক্ত হলো Sora Storyboard

ChatGPT Pro ব্যবহারকারীদের জন্য আরও একটি নতুন ফিচার এসেছে — ওয়েব ভার্সনে এখন থেকে Sora Storyboard ব্যবহার করা যাবে। এটি একটি উন্নত ভিডিও এডিটিং টুল, যেখানে ব্যবহারকারীরা সহজেই

  • রেফারেন্স ইমেজ যোগ করতে পারবেন,
  • ভিডিওর রেজোলিউশন ও অ্যাসপেক্ট রেশিও পরিবর্তন করতে পারবেন,
  • এবং ভিডিওর সময়সীমা নিয়ন্ত্রণ করতে পারবেন।

এছাড়া ভিডিওর টাইমলাইন অনুযায়ী আলাদা আলাদা টেক্সট প্রম্পট লিখে দেওয়া যাবে, যাতে AI মডেল ভিডিওর প্রতিটি ফ্রেম অনুযায়ী নির্দেশনা বুঝে আরও নিখুঁতভাবে কাজ করতে পারে।

শেষ কথা

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এই বড় আপডেট প্রকাশ করে OpenAI দেখিয়ে দিলো যে তারা শুধু AI মডেল তৈরি করছে না, বরং ক্রমাগত ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার দিকেও সমান মনোযোগ দিচ্ছে। Sora 2-এর এই নতুন ফিচারগুলো নিঃসন্দেহে ভিডিও নির্মাণের দুনিয়ায় নতুন দিগন্ত খুলে দেবে।

এই মুহূর্তে

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!

Honor Play 11 আসছে ৮,৩০০ mAh ব্যাটারি, ১২০Hz ডিসপ্লে ও IP69K সুরক্ষায় ভরপুর

সেমিকন ইন্ডিয়া ২০২৬: প্রধানমন্ত্রী মোদির হাতে দেশের সেমিকন্ডাক্টর বিপ্লবের সূচনা

Renault India September 2026 offers: বাম্পার ছাড় ডাস্টারে, অন্যান্য মডেলেও আকর্ষণীয় সুবিধা!