১০০ মিলিয়ন ডলারের লোভনীয় অফার! OpenAI ইঞ্জিনিয়ারদের টানতে মরিয়া Meta

Feature T&L

বিশ্বের AI যুদ্ধে উত্তেজনার পারদ চড়ছে প্রতিদিন। এবার এক বিস্ফোরক মন্তব্য করে সেই উত্তেজনায় ঘি ঢাললেন OpenAI-এর CEO স্যাম অল্টম্যান। সম্প্রতি তার ভাই-এর পরিচালিত Uncapped পডকাস্টে অল্টম্যান জানান, Meta (ফেসবুকের মালিক) নাকি OpenAI-এর শীর্ষ ইঞ্জিনিয়ারদের একাধিকজনকে ১০০ মিলিয়ন ডলারের বিশাল joining bonus অফার করেছে!

অল্টম্যান বলেন, “ওরা (Meta) আমাদের টিমের অনেক সদস্যকে বিশাল অফার দিতে শুরু করেছে। ১০০ মিলিয়নের সাইনিং বোনাস, তার থেকেও বেশি বার্ষিক compensation। তবে এখনো পর্যন্ত আমাদের সেরা ইঞ্জিনিয়ারদের কেউই সেই অফার গ্রহণ করেনি।”

এই মন্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে generative AI দুনিয়ায় প্রতিযোগিতা কতটা তীব্র। Meta এখন সুপারইন্টেলিজেন্স তৈরির লক্ষ্যে জোর কদমে কাজ শুরু করেছে। সংস্থাটি সম্প্রতি Scale AI-এর প্রতিষ্ঠাতা Alexandr Wang-কে তাদের নতুন superintelligence unit-এর দায়িত্বে নিয়োগ করেছে। শোনা যাচ্ছে, Meta ইতিমধ্যেই Wang-এর সংস্থায় $14.3 billion বিনিয়োগ করেছে।

অল্টম্যান আরও জানান, আমি শুনেছি Meta এখন আমাদের (OpenAI)-কে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভাবে।”

Meta-র এই নতুন recruitment push আসছে এমন এক সময়ে, যখন সংস্থাটি নিজের অভ্যন্তরীণ দল বদল এবং প্রতিযোগিতামূলক open-source AI models বাজারে আনার সমস্যায় জর্জরিত। একসময় যারা এই প্রযুক্তির পথিকৃৎ ছিল, আজ তারা Google DeepMind, OpenAI, এবং DeepSeek-এর মতো নতুন প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে।

এই ঘটনা আবারও প্রমাণ করল, AI দুনিয়ার প্রতিভাদের নিয়ে এখন চলছে এক রীতিমতো ‘talent war’—আর সেই যুদ্ধে কেউ কাউকে এক ইঞ্চিও ছেড়ে দিতে রাজি নয়!

এই মুহূর্তে

লেনোভো গুগলবুক ১৫-এর স্পেকস ফাঁস: চড়া দামে আসছে নতুন ল্যাপটপ, ম্যাকবুককে টক্কর দেওয়ার প্রস্তুতি!

আইফোন ১৮-এর উন্মাদনার পর! অক্টোবর ২০২৬-এ অ্যাপলের ৭টি নতুন পণ্যের ঝড় আসছে?

Flipkart Big Billion Days Sale-এর তারিখ ফাঁস! জানুন অফার ও ডিসকাউন্টের খুঁটিনাটি

ভারতে আইফোন ডুও’র দাম ৩ লাখ: আমেরিকার থেকে এত ফারাক কেন?