Techne And Logos

Meta AI এখন ভিডিও এডিটিংও করবে! জেনে নিন কিভাবে ব্যাবহার করবেন নতুন ফিচার

Feature T&L

ভিডিও এডিটিং জানেন না? কোনো সমস্যা নেই। Meta আবারও চমক দিল। এবার Meta AI তে যুক্ত হলো ভিডিও এডিটিং ফিচার, তাও একেবারে সহজভাবে! এবার Meta AI, Meta.AI ওয়েবসাইট আর Edits App-এর মাধ্যমে আপনি নিজের ১০-সেকেন্ডের ছোট ভিডিও-তে প্রফেশনাল লেভেলের এডিট করতে পারবেন।

কীভাবে কাজ করে এই নতুন ফিচার?

এই আপডেটের মাধ্যমে আপনি ভিডিও-র পোশাক, ব্যাকগ্রাউন্ড, স্টাইল—সবকিছুই বদলে ফেলতে পারেন এক ক্লিকেই! এখনই যুক্ত হয়েছে ৫০টির বেশি AI প্রম্পট, যেগুলো থেকে বেছে নিয়ে আপনি আপনার ভিডিও-তে অ্যাপ্লাই করতে পারেন।

আর সবচেয়ে ভালো খবর? এখনও পর্যন্ত এই ফিচার একেবারে ফ্রি।

Meta তাদের একটি ব্লগপোস্টে জানিয়েছে—

“Movie Gen মডেলের অনুপ্রেরণায় তৈরি এই নতুন ফিচার আমাদের লক্ষ্যের প্রথম ধাপ মাত্র। আমরা চাই আমাদের প্রতিটি অ্যাপে AI দিয়ে ভিডিও বানানো আর এডিটিং-এর সুবিধা পৌঁছে দিতে।”

সামনে আসছে আরও চমক!

এই বছরেই Meta AI এমন ফিচার আনছে, যেখানে আপনি নিজের লেখা টেক্সট প্রম্পট দিয়েই ভিডিও এডিট করতে পারবেন! অর্থাৎ আপনি যা ভাবছেন, AI সেটাই বানিয়ে দেবে।

আপনি এই ভিডিও-গুলো সরাসরি Facebook আর Instagram-এ শেয়ার করতে পারবেন Meta AI বা Edits App ব্যবহার করে। এছাড়াও Meta.AI ওয়েবসাইট থেকে আপনি আপনার ভিডিও Discover Feed-এও পোস্ট করতে পারবেন।

কারা উপকার পাবেন?

Meta জানিয়েছে, এই ফিচার শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর দের জন্য না, সাধারণ ব্যবহারকারীরাও এতে মজা করে নিজের মতো করে ভিডিও বানাতে পারবেন। Creators দের সাথেও কাজ করে Meta বোঝার চেষ্টা করেছে—কোন ধরনের প্রম্পট তাদের অডিয়েন্সকে বেশি টানে।

“আমরা চাই, এই ভিডিও এডিটিং ফিচার যেন Creative Process-এর স্বাভাবিক অংশ হয়ে ওঠে।”

এই ভিডিও এডিটিং ফিচারটি Meta-র AI গবেষণারই ফসল। সংস্থাটি জানিয়েছে, তারা AI ভিডিও জেনারেশনের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছে।

Meta AI এখন ভিডিও এডিটিং-এ নতুন যুগের সূচনা করেছে—বিনা অভিজ্ঞতায়, এক ক্লিকেই ভিডিও বদলে ফেলুন নিজের মতো করে। আগামী দিনে আরও আকর্ষণীয় ফিচার আসছে।

এই মুহূর্তে

৩০০ কিমি দূরে নিখুঁত আঘাত! ৩৭০ মিমি রকেট নিয়ে ভারতীয় সেনার হাতে আসছে Pinaka Mk4

এলন মাস্কের বড় ঘোষণা: স্পেসএক্স AI চিপসের জন্য পেল ৪০ বিলিয়ন ডলার, ‘নিওক্লাউড’দের জন্য খারাপ খবর!

মহাকাশে ইতিহাস গড়তে চলেছে Agnikul Cosmos: ২০২৭-এ রকেট বুস্টার পুনরুদ্ধারের লক্ষ্য

এলন মাস্কের গ্রকের ‘এআই-জেনারেটেড ওডিসি’র প্রথম ঝলক: প্রত্যাশা পূরণে ব্যর্থ!