ইলন মাস্ক-এর মালিকানাধীন Grok এবার তৈরি হচ্ছে এক নতুন যুগের জন্য। Gemini আর ChatGPT-র পর এবার X-এর এই AI প্ল্যাটফর্মও নিয়ে আসছে Text-to-Video Generation ফিচার। অক্টোবর 2025-এর মধ্যেই এই ফিচার চালু হবে বলে ঘোষণা করেছে সংস্থা।
ইলন মাস্ক নিজেই X -এ একটি পোস্ট করে জানিয়েছেন –
“You’ll soon be able to generate videos on Grok. Download the standalone @Grokapp and subscribe.”
অর্থাৎ, Grok অ্যাপ ডাউনলোড করলেই খুব শীঘ্রই আপনি টেক্সট থেকে ভিডিও বানাতে পারবেন।
কীভাবে কাজ করবে এই ফিচার?
Grok-এর নতুন ভিডিও জেনারেশন টুলের নাম Imagine, যেটি চলে Grok-এর নিজস্ব উন্নত AI ইঞ্জিন Aurora-র মাধ্যমে। ব্যবহারকারীরা শুধু টেক্সট প্রম্পট লিখলেই Grok সেই অনুযায়ী ভিডিও–র সাথে অডিও জুড়ে কনটেন্ট তৈরি করে দেবে।
কে ব্যবহার করতে পারবে?
October 2025 থেকে শুরু হবে এর Early Access, শুধুমাত্র Super Grok সাবস্ক্রাইবারদের জন্য। এর সাবস্ক্রিপশন চার্জ $30/month। Grok অ্যাপ থেকেই ইতিমধ্যে আগ্রহীরা Waitlist-এ নাম লেখাতে পারছেন। পরে ধাপে ধাপে অন্য ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত হবে।
Grok-এর অন্য আকর্ষণীয় ফিচার
এই ফিচার ছাড়াও Grok-এ এখনই অনেক স্মার্ট AI টুল রয়েছে যেমন –
- Conversational AI
- Image Generation
- Voice Chat
কয়েক সপ্তাহ আগে Grok এনেছে কাস্টমাইজযোগ্য AI সঙ্গী-এর সুবিধাও, যেটা শুধুমাত্র Super Grok ব্যবহারকারীদের জন্য। এখনই ব্যবহারকারীরা পছন্দমতো তিনটি AI চরিত্রের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারেন –
- Valentine – এক রোমান্টিক ও চিন্তাশীল চরিত্র
- Ani – ডার্ক গথিক Anime অবতারে
- Rudy – এক মজাদার ও দুষ্টু লাল পান্ডা
X Premium+ সদস্যদের জন্য বড় সুবিধা
Grok, X Premium+ সাবস্ক্রিপশনের অংশ। যারা এই প্রিমিয়াম প্ল্যান নেন তারা Grok-এর সব উন্নত AI টুলস ব্যবহার করতে পারেন।
এই নতুন Text-to-Video ফিচার Grok-কে একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে AI-ভিত্তিক কনটেন্ট ক্রিয়েশনের জগতে। এটি শুধু চ্যাট নয়, বরং একেবারে One-Stop Creative Studio-তে পরিণত হতে চলেছে।
তাই আপনি যদি ডিজিটাল কনটেন্ট তৈরি করতে ভালোবাসেন, তাহলে Grok-এর নতুন এই ফিচার আপনার জন্য হতে পারে এক বিপ্লব।