ইলন মাস্কের ভবিষ্যদ্বাণী, আগামী বছরই আসছে প্রথম “Really Good” AI ভিডিও গেম, AI টিভি শো আর AI মুভি!

Netflix ai

একদিকে যখন Grok 4-এর আত্মপ্রকাশ হল, ঠিক তখনই এক ঐতিহাসিক ঘোষণা করলেন X-এর CEO ইলন মাস্ক (Elon Musk) জানালেন, আগামী বছরই বাজারে আসতে চলেছে প্রথম সত্যিকারের উন্নতমানের AI ভিডিও গেম এই ঘোষণা কেবল প্রযুক্তি জগতেই নয়, বিনোদন জগতেও এক নতুন বিপ্লবের ইঙ্গিত দিচ্ছে।

AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ নিয়ে উচ্ছ্বসিত মাস্ক জানিয়েছেন, কল্পনার থেকেও দ্রুত গতিতে এখন ডিজিটাল কনটেন্ট তৈরি করা সম্ভব হচ্ছে। এই কথার প্রমাণ দিতে xAI টিম একটি First-Person Shooter Game সামনে এনেছে যা তৈরি হয়েছে মাত্র 4 ঘণ্টার মধ্যে, সম্পূর্ণরূপে Grok 4 ব্যবহার করে। মাস্ক বলেন, গত বছর পর্যন্ত যা ছিল প্রায় অসম্ভব, আজ আমরা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই 3D ভিডিও গেম তৈরি করতে পারছি!”

শুধু গেম নয়, মাস্ক আরও ভবিষ্যদ্বাণী করেছেন, চলতি বছরের শেষ নাগাদ আমরা হয়তো AI দ্বারা তৈরি ৩০ মিনিটের টিভি শো পেতে পারি এবং ২০২৬ সালের মধ্যে পূর্ণদৈর্ঘ্যের AI সিনেমা-ও সম্ভব।

Grok 4, যা তৈরি হয়েছে 200,000 GPUs ব্যবহার করে, তার আগের ভার্সন Grok 3 থেকে অনেক বেশি শক্তিশালী। এতে রয়েছে রিয়েল-টাইম সার্চ, উন্নত লজিকাল অ্যানালিসিস, ভয়েস সাপোর্ট, উচ্চমানের সিকিউরিটি ও মাল্টিমোডাল প্রসেসিং সুবিধা। ইলন মাস্ক এটিকে আখ্যা দিয়েছেন বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান AI।” তাঁর দাবি, Grok 4-এর যুক্তিবোধ প্রায় সুপার হিউম্যান স্তরে পৌঁছে গেছে এবং এটি একসাথে প্রায় সব বিষয়ে গ্র্যাজুয়েট ছাত্রদের থেকেও বেশি দক্ষ।

দুটি সংস্করণে লঞ্চ হয়েছে Grok 4-

  • সাধারণ ব্যবহারকারীদের জন্য Standard Single-Agent Version
  • এবং ব্যবসায়িক উদ্দেশ্যে Grok 4 Heavy, যা Multi-Agent Model

তবে এই সুবিধা মিলবে শুধুমাত্র X-এর Premium+ গ্রাহকদের জন্য। এবং এটি OpenAI-এর ChatGPTGoogle Gemini-র সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছে।

ইলন মাস্কের এই ভবিষ্যৎবানী শুধু AI-ভিত্তিক প্রযুক্তির সীমা নয়, মানুষের কল্পনারও নতুন দিগন্ত উন্মোচন করছে। আগামী বছরে আমরা যখন AI দ্বারা তৈরি গেম বা সিনেমা উপভোগ করব, তখন হয়তো প্রযুক্তির এই জয়যাত্রা এক নতুন যুগে পা দেবে।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple