বিশ্ব প্রযুক্তি দুনিয়ায় আবার হইচই ফেলে দিয়েছেন ইলন মাস্ক (Elon Musk) । তাঁর AI সংস্থা xAI সম্প্রতি লঞ্চ করল নতুন AI মডেল Grok 4, যা Musk-এর মতে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম। শুধু তাই নয়, এই মডেল PhD লেভেলের প্রশ্ন-এর উত্তর দিতে সক্ষম এবং প্রায় সব বিষয়ে মানুষের থেকেও ভালো রেজাল্ট দিতে পারে বলে দাবি করেছেন মাস্ক নিজেই।
Grok 4: কী আছে এই নতুন মডেলে?
Grok 4 এবং এর উন্নত ভার্সান Grok 4 Heavy—দুইটি অত্যাধুনিক AI মডেল, যা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে OpenAI-এর ChatGPT, Google Gemini এবং Anthropic Claude-এর মতো মডেলের সঙ্গে। একটি বিখ্যাত পরীক্ষায়, যার নাম Humanity’s Last Exam, সেখানে Grok 4 Heavy স্কোর করেছে ৪৪.৪%, যেখানে Gemini 2.5 Pro পেয়েছে মাত্র ২৬.৯% এবং OpenAI O3 পেয়েছে ২১%।
মাস্কের দাবি, “Grok 4 গণিত, পদার্থবিদ্যা ও গবেষণাভিত্তিক প্রশ্নে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। এমনকি ভুলভাবে লেখা প্রশ্নকেও ঠিক করে উত্তর দিতে পারে।” যদিও তিনি এটাও স্বীকার করেছেন যে, সাধারণ জ্ঞান বা Common Sense ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা এখনো আছে।
SuperGrok Heavy: কাদের জন্য? কত দাম?
xAI-এর নতুন সাবস্ক্রিপশন প্ল্যানের নাম SuperGrok Heavy, যার জন্য খরচ পড়বে মাসে $300 (প্রায় ₹25,200)। এই প্রিমিয়াম প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন—
- Grok 4 এবং Grok 4 Heavy-এর এক্সেস
- বেশি প্রশ্ন করার সুবিধা (Higher Rate Limit)
- AI কোডিং সহ উন্নত ফিচারে আগাম সুযোগ
- Video Generation Tool-এর ট্রায়াল
যাঁরা সস্তা অপশন খুঁজছেন, তাঁদের জন্য আছে একটি $30/₹2,570 মাসিক প্ল্যান, যাতে Grok 4 ও Grok 3-এর সুবিধা মেলে।
মাস্ক বলেছেন, “আপনার পুরো কোড ফাইল grok.com-এ পেস্ট করুন, Grok 4 সেটা শুধরে দেবে। এটা অন্যান্য কোড টুলের থেকে অনেক ভালো।”
বিতর্কের মাঝেও লঞ্চ, X ও xAI-এর সামনে প্রশ্ন
Grok 4-এর লঞ্চ হয়েছে এমন সময়ে যখন xAI ও তার মালিকানাধীন প্ল্যাটফর্ম X নানা বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি Grok 3 অটোমেটেড পোস্টে ইহুদি-বিরোধী মন্তব্য এবং হিটলার প্রশংসা করায় সমালোচনার ঝড় ওঠে। এছাড়াও X-এর CEO লিন্ডা ইয়াকারিনো পদত্যাগ করেছেন, যা সংস্থার জন্য বড় ধাক্কা।
এমন পরিস্থিতিতে Elon Musk Grok 4-কে পরিচয় করিয়েছেন এক “Truth-Seeking AI” হিসেবে। তাঁর কথায়, “এখনো পদার্থবিদ্যা নতুন আবিষ্কার না করলেও Grok 4 ভবিষ্যতে সেই পথে হাঁটবে।”
ভবিষ্যৎ সম্ভাবনা ও সমালোচনা
Grok 4 ভবিষ্যতে Tesla গাড়িতেও যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মাস্ক। তবে এর $300 সাবস্ক্রিপশন ফি অনেকের কাছেই অনেক খরচ সাপেক্ষ মনে হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এভাবে AI-এর ক্ষমতা শুধুমাত্র ধনীদের নাগালে থাকলে Digital Divide বা প্রযুক্তিগত বৈষম্য আরও বেড়ে যাবে।
Grok 4 এবং SuperGrok Heavy শুধুই AI জগতে একটি নতুন অধ্যায় নয়, বরং Elon Musk-এর প্রযুক্তি ও জ্ঞানের বিস্তারের বড় পদক্ষেপ। যদি এই AI সত্যিই মাস্কের দাবিমতো কাজ করে, তাহলে ভবিষ্যতের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্র পুরোপুরি বদলে যেতে পারে। তবে বিতর্ক ও ব্যয়বহুল সাবস্ক্রিপশন এই পথ সহজ করে তুলবে না—এই বাস্তবতাও মাথায় রাখা জরুরি।