আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) দুনিয়ায় এক কথায় বিপ্লব ঘটিয়েছে OpenAI-এর চ্যাটবট ChatGPT। সারা বিশ্বে লক্ষ লক্ষ ব্যবহারকারী এই শক্তিশালী টুলের উপর নির্ভরশীল। এত দিন পর্যন্ত ভারতীয় ব্যবহারকারীদের ChatGPT-এর সাবস্ক্রিপশন নিতে হলে মার্কিন ডলারে (US Dollar) পেমেন্ট করতে হতো। কিন্তু এবার সেই নিয়মে বদল আনতে চলেছে OpenAI। শোনা যাচ্ছে, সংস্থাটি ভারতের বাজারের জন্য নির্দিষ্ট কিছু প্ল্যানের টেস্টিং শুরু করেছে। আর সবচেয়ে বড় খবর হলো, এবার ভারতীয় টাকায় পেমেন্টের সুযোগ মিলবে। এর পাশাপাশি, একটি নতুন এবং সাশ্রয়ী ChatGPT Go প্ল্যানও আসতে চলেছে, যার দাম হতে পারে মাত্র ৩৯৯ টাকা।
ভারতীয় মুদ্রায় পেমেন্টের সুযোগ
অনেক দিন ধরেই ভারতীয় ব্যবহারকারীরা ChatGPT-এর পেড প্ল্যানগুলির জন্য ভারতীয় মুদ্রায় পেমেন্টের সুবিধা চেয়ে আসছিলেন। OpenAI সম্ভবত সেই ডাকে সাড়া দিয়েছে। সম্প্রতি কিছু ChatGPT Plus এবং ChatGPT Pro ব্যবহারকারী লক্ষ্য করেছেন যে তাদের সাবস্ক্রিপশন পেজে মার্কিন ডলারের পরিবর্তে এবার সরাসরি ভারতীয় মুদ্রায় (INR) দাম দেখানো হচ্ছে। এই পরিবর্তনটি OpenAI-এর ভারত-কেন্দ্রিক। এতদিন ডলারের পেমেন্টের কারণে ব্যাংক চার্জ এবং অন্যান্য জটিলতায় অনেক ব্যবহারকারীই সমস্যায় পড়তেন, এবার সেই সমস্যা দূর হতে চলেছে।
মাত্র ৩৯৯ টাকায় ChatGPT Go প্ল্যান: সবার জন্য AI
সবচেয়ে বেশি আকর্ষণীয় খবরটি হলো ChatGPT Go নামের নতুন একটি সাবস্ক্রিপশন প্ল্যান এসেছে। এর দাম হতে পারে প্রতি মাসে মাত্র ৩৯৯ টাকা। এই প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা ChatGPT-এর ফ্রি ভার্সনের চেয়ে কিছুটা বেশি সুবিধা চান, কিন্তু তার জন্য বেশি টাকা খরচ করতে রাজি নন। সম্প্রতি ChatGPT-এর ওয়েব অ্যাপের কোডে এই নতুন প্ল্যানটির হদিশ পাওয়া গেছে।
কী কী সুবিধা মিলবে এই ChatGPT Go প্ল্যানে?
- বেশি মেসেজিং এবং আপলোড: ফ্রি প্ল্যানের তুলনায় এই প্ল্যানে ব্যবহারকারীরা অনেক বেশি মেসেজ পাঠাতে এবং ফাইল আপলোড করতে পারবেন।
- উন্নত ইমেজ ক্রিয়েশন: এই প্ল্যানে উন্নত মানের ছবি তৈরি করার সুবিধা থাকছে।
- লংগার মেমরি ও কনটেক্সট: ChatGPT Go-এর মেমরি এবং কনটেক্সট ফ্রি প্ল্যানের থেকে অনেক বেশি দীর্ঘ হবে, যার ফলে এটি আপনার কথোপকথন আরও ভালো করে মনে রাখতে পারবে।
- উন্নত ডেটা অ্যানালাইসিস: ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রেও এই প্ল্যানটি ফ্রি ভার্সনের থেকে বেশি শক্তিশালী হবে।
এই প্ল্যানটি খুব শীঘ্রই সবার জন্য চালু হবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রী, ছোট ব্যবসার মালিক এবং সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ChatGPT-এর ব্যবহার আরও বাড়বে।
ChatGPT Go ছাড়াও, আরও দুটি সাবস্ক্রিপশন প্ল্যান আছে, যার দাম এবার ভারতীয় মুদ্রায় প্রকাশ করা হচ্ছে:
- ChatGPT Plus: এই প্ল্যানটির মাসিক খরচ হতে চলেছে ১,৯৯৯ টাকা। যারা নিয়মিত ChatGPT ব্যবহার করেন এবং উন্নত মডেল, যেমন GPT-5, অ্যাক্সেস করতে চান, তাদের জন্য এই প্ল্যানটি উপযুক্ত।
- ChatGPT Pro: এটি একটি প্রিমিয়াম প্ল্যান, যার মাসিক খরচ ১৯,৯০০ টাকা। এটি মূলত ডেভলপার এবং বড় সংস্থার জন্য।
ChatGPT Pro-এর মূল সুবিধাগুলি হলো:
- প্রো–রিজনিং: উন্নত যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা।
- আনলিমিটেড মেসেজ ও আপলোড: কোনো সীমাবদ্ধতা ছাড়াই মেসেজ ও ফাইল আপলোডের সুবিধা।
- দ্রুত এবং আনলিমিটেড ইমেজ ক্রিয়েশন: দ্রুত এবং সীমাহীনভাবে ছবি তৈরি করার সুবিধা।
- ম্যাক্সিমাম মেমরি ও কনটেক্সট: সর্বোচ্চ মেমরি এবং কনটেক্সট ধরে রাখার ক্ষমতা।
- এজেন্ট মোড এবং ডিপ রিসার্চ: গভীর গবেষণা এবং এজেন্ট মোড ব্যবহার করার সুযোগ।
- Sora ভিডিও জেনারেশন এবং Codex এজেন্ট: ভিডিও তৈরি এবং কোড লেখার মতো অ্যাডভান্সড ফিচারগুলির অ্যাক্সেস।
এই মুহূর্তে OpenAI নতুন দাম এবং প্ল্যানগুলি নিয়ে টেস্টিং চালাচ্ছে। তবে আশা করা হচ্ছে, খুব তাড়াতাড়িই এই পরিষেবাগুলি আনুষ্ঠানিকভাবে সবার জন্য চালু করা হবে। এই পদক্ষেপ নিঃসন্দেহে ভারতের বিশাল বাজারে OpenAI-এর জায়গা আরও মজবুত করবে।