একদল মানুষ কাজ করছে, এমন সময় হঠাৎ একটা রোবট মানুষদের আক্রমণ করে বসল। এটা কল্পবিজ্ঞানের কোন গল্প নয়, বা হলিউড সিনেমার প্লটও নয়, এটাই বাস্তবে ঘটেছে! সম্প্রতি চিনের এক ফ্যাক্টরিতে AI Robot-এর হাতে এক কর্মী আক্রান্ত হওয়ার ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যার পর থেকেই ‘Machine Uprising’ নিয়ে বিশ্বজুড়ে মাথা চারা দিয়েছে নতুন আতঙ্ক।
ঘটনাটি ঘটেছে চিনের এক কারখানায়, যেখানে Unitree H1 নামের এক humanoid robot-এর পরীক্ষা চলছিল। ঝোলানো অবস্থায় রোবটটিকে পরীক্ষা করা হচ্ছিল। পাশে দুইজন প্রযুক্তিবিদ দাঁড়িয়ে ছিলেন, যারা রোবটটির গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। হঠাৎ করেই রোবটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এলোমেলোভাবে হাত-পা নাড়াতে শুরু করে। দৃশ্যটি দেখে মনে হবে সোজা কোনো sci-fi horror movie-র সিন।
রোবটটির হঠাৎ সেই বিক্ষিপ্ত আচরণে আতঙ্কিত হয়ে পড়েন প্রযুক্তিবিদরা। রোবটটি তার স্ট্যান্ডসহ সামনে এগিয়ে আসে, ধাক্কা মেরে একটি কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রপাতি মাটিতে ফেলে দেয়। এক কর্মী সাহস করে এগিয়ে এসে রোবটটির স্ট্যান্ডটি পুনরায় টেনে ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন—AI ও robotics প্রযুক্তি এত দ্রুত এগিয়ে চলেছে, কিন্তু তার নিরাপত্তা কতখানি নিশ্চিত? কেউ কেউ আবার বলছেন, এটি কি Terminator সিনেমার মত কোনো ভবিষ্যতের ইঙ্গিত?
এটাই প্রথমবার নয় Unitree-এর রোবট নিয়ে বিতর্ক উঠেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে Tianjin Spring Festival Gala-তে আরেকটি humanoid robot আচমকা একদল দর্শকের দিকে ছুটে গিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। রোবটটি রঙিন জ্যাকেট পড়া অবস্থায় ছিল এবং বাধা পেরিয়ে সোজা লোকজনের দিকে চলে আসে।
এছাড়াও, আমেরিকার Tesla-র Texas factory-তেও একবার একটি robot একটি ইঞ্জিনিয়ারকে আক্রমণ করেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এই ধরণের ঘটনায় software malfunction হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়।
এই সব ঘটনার পরে বিশেষজ্ঞরা বলছেন, AI development-এর ক্ষেত্রে এখন আরও কঠোর testing এবং quality control প্রয়োজন। না হলে ভবিষ্যতে হয়তো কল্পবিজ্ঞানের রোবটদের বিদ্রোহ বাস্তবে রূপান্তরিত হতে পারে!
আপনার মতে, রোবট যদি একদিন সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আমরা মানুষ কীভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করব?