Android ব্যাবহারকারীদের জন্য সুখবর! Google আনতে চলেছে Android 16

Feature T&L

নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে Google তাদের আসন্ন Android 16 অপারেটিং সিস্টেমটি আগামী বছরের 3 জুন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করবে। সম্প্রতি গুগল তাদের Android Developer Blog-এ জানায় যে, Q2 2025-এর মধ্যে Android 16 রোলআউট হবে, যা আরও নির্দিষ্ট করে Android Headlines জানিয়েছে 3 জুন তারিখটি

কী জানাচ্ছে রিপোর্টটি

  • Android Headlines-এর রিপোর্ট অনুসারে, Android 16 শুধু Google’s Android Open Source Project (AOSP) নয়, বরং Pixel ডিভাইসের জন্যও OTA আপডেট হিসেবে রোলআউট হবে।
  • Google-এর টাইমলাইনের মতে, এই বড় Q2 OTA আপডেটের পর Q4 2025-এ একটি ছোট আপডেট আসবে, যা Android 16-এর স্থায়িত্ব এবং পারফরম্যান্স আরও উন্নত করবে।
  • Pixel 9 সিরিজটি October মাসে Android 15 আপডেট পেয়েছিল, তাই এবারের Android 16 অনেক আগেই লঞ্চ হচ্ছে।
  • Android 16 দ্রুত লঞ্চের ফলে অন্য ব্র্যান্ডের স্মার্টফোনেও এই নতুন OS পাওয়া যেতে পারে July, August এবং September মাসের মধ্যে।
  • Google-এর বক্তব্য অনুযায়ী, এই তাড়াতাড়ি লঞ্চের লক্ষ্য হলো যাতে “অধিক সংখ্যক ডিভাইস দ্রুত নতুন Android সংস্করণটি পেতে পারে।”
  • এই আগাম লঞ্চ Pixel 10 সিরিজের জন্য সমস্যাবিহীন অভিজ্ঞতা নিশ্চিত করবে, কারণ এই স্মার্টফোন সিরিজটি 2025-এ August মাসে আসার কথা।

Google-এর পরিকল্পনা

গুগল নিশ্চিত করেছে যে Q4 minor release-এ অতিরিক্ত ফিচার, অপ্টিমাইজেশন ও বাগ ফিক্স করা হবে। তবে, এতে কোনও বড় ধরনের অ্যাপ-প্রভাবিত পরিবর্তন থাকছে না। Pixel ব্যবহারকারীরা আগের তুলনায় একটি উন্নত Android 16 অভিজ্ঞতা পাবে বলে প্রত্যাশা।

এই রিপোর্ট অনুযায়ী, Android 16 লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানার পরে, Google ভক্তরা এখন আরও আগ্রহী হয়ে উঠেছে নতুন ফিচার সম্পর্কে জানার জন্য।

এই মুহূর্তে

পুরোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ: বন্ধ হচ্ছে YouTube অ্যাপ!

অ্যামাজনে Samsung Galaxy S25 সিরিজের দামে বিরাট পতন: ₹৩৮,০০০ সাশ্রয়ের সুযোগ!

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!