ভিডিও নির্মাতা এবং পেশাদার ফটোগ্রাফারদের জন্য সুখবর! ভারতে লঞ্চ হলো ক্যাননের নতুন ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা EOS R6V। এই ক্যামেরার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিল্ট-ইন কুলিং ফ্যান, যা দীর্ঘ সময় ধরে একটানা ভিডিও রেকর্ডিংয়ের সময় অতিরিক্ত গরম হওয়া প্রতিরোধ করবে। এটি বিশেষত চলচ্চিত্র নির্মাতা, ওয়েডিং শুটার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। EOS R6V ক্যামেরায় রয়েছে একটি ৩.৫ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম CMOS সেন্সর, যা 7K Open Gate RAW এবং MP4 ফরম্যাটে ভিডিও রেকর্ড করতে সক্ষম।
যারা ভিডিওর কাজে ডেডিকেটেড ক্যামেরা খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুণ সংযোজন। এতে Canon Log 2 এবং Log 3 প্রোফাইল, কাস্টম LUT ইম্পোর্ট এবং ওয়েভফর্ম মনিটরিংয়ের মতো পেশাদার ফিচারও যোগ করা হয়েছে, যা পোস্ট-প্রোডাকশনে কালার গ্রেডিংয়ের সুবিধা দেবে। ছবির স্থিতিশীলতার জন্য এতে ৫-অক্ষযুক্ত ইন-বডি ইমেজ স্ট্যাবিলাইজেশন (IBIS) সিস্টেম রয়েছে, যা ৭.৫ স্টপ পর্যন্ত শাটার স্পিড কম্পেনসেশন দিতে পারে। ইলেকট্রনিক শাটার ব্যবহার করে এটি ৪০এফপিএস পর্যন্ত শুটিং করতে পারে এবং প্রি-ক্যাপচার মোড থাকায় দ্রুত গতির দৃশ্যও সহজেই ধরা যাবে। ক্যামেরার পাশাপাশি Canon RF 20-50mm F4L IS USM পাওয়ার জুম লেন্সও লঞ্চ হয়েছে। এই লেন্সটিতে রয়েছে ১৫টি জুম স্পিড লেভেল, যা ভিডিও রেকর্ডিংয়ের সময় মসৃণ জুম ট্রানজিশন নিশ্চিত করে।
EOS R6V এবং এই লেন্স একসাথে ব্যবহার করলে মোট ৮ স্টপ পর্যন্ত স্ট্যাবিলাইজেশন পাওয়া যায়। Canon EOS R6V ক্যামেরার দাম ২,৩৫,৯৯৫ টাকা, RF 20-50mm লেন্সের দাম ১,৪২,৯৯৫ টাকা এবং কিটের দাম ৩,৫৫,৯৯৫ টাকা। এই নতুন ক্যামেরা ও লেন্সগুলি এখন ক্যাননের অফিশিয়াল স্টোর এবং অনুমোদিত রিটেল চ্যানেলগুলিতে উপলব্ধ।