রাফেল চুক্তিতে না বলায় জেদ চেপেছিল! ভারত এখন নিজেই বানাল ‘গ্যান’ চিপ—প্রতিরক্ষায় নতুন বিপ্লব

GaN Conductor chip

কথায় আছে, “প্রয়োজনই আবিষ্কারের জননী।” আর ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানীরা আবারও সেটা প্রমাণ করে দিলেন। ফ্রান্স যখন অত্যাধুনিক Rafale যুদ্ধবিমানের চুক্তিতে একটি বিশেষ প্রযুক্তি দিতে অস্বীকার করেছিল, তখন ভারত দমে যায়নি। বরং সেই প্রযুক্তি নিজেরাই তৈরি করার চ্যালেঞ্জ নিয়েছিল। আজ সেই পরিশ্রম সার্থক।

DRDO-র বিজ্ঞানীরা সফলভাবে তৈরি করে ফেলেছেন Gallium Nitride (GaN) চিপ প্রযুক্তি। এটি শুধু একটি চিপ নয়, এটি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার এক বিশাল মাইলফলক। আসুন জেনে নিই এই পুরো ঘটনার নেপথ্যের রোমাঞ্চকর কাহিনী।

2016-র সেই প্রত্যাখ্যান এবং ভারতের ঘুরে দাঁড়ানো

গল্পটা শুরু হয় 2016 সালে। ভারত সরকার ফ্রান্সের Dassault Aviation-এর সঙ্গে 36টি Rafale যুদ্ধবিমান কেনার জন্য 59,000 কোটি টাকার একটি বিশাল চুক্তি করে। ভারত চেয়েছিল, এই চুক্তির অফসেট ক্লজ (যার মূল্য ছিল 30,000 কোটি টাকা) অনুযায়ী ফ্রান্স ভারতকে GaN প্রযুক্তি ট্রান্সফার করুক।

কিন্তু ফ্রান্স সটান না করে দেয়। তাদের যুক্তি ছিল, এটি অত্যন্ত সংবেদনশীল এবং গোপন প্রযুক্তি। সেদিন যদি ফ্রান্স রাজি হতো, হয়তো আমরা সহজেই পেতাম। কিন্তু তাদের এই না‘-টাই ভারতের বিজ্ঞানীদের জেদ বাড়িয়ে দেয়DRDO সিদ্ধান্ত নেয়, কারোর কাছে হাত পাতা নয়, আমরা নিজেরাই এটা বানাব।

অবশেষে 23 মার্চ 2023-এ দিল্লির Solid State Physics Laboratory (SSPL)-এ সেই স্বপ্ন সত্যি হয়। বিজ্ঞানীরা সফলভাবে GaN Monolithic Microwave Integrated Circuits (MMIC) তৈরি করতে সক্ষম হন।

সিলিকন বনাম গ্যান: কেন এই চিপ এত বিশেষ?

আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, সাধারণ সিলিকন চিপ থাকতে GaN কেন এত জরুরি? সহজ কথায়, সিলিকন যদি সাইকেল হয়, তবে GaN হলো সুপারকার।

  • শক্তি: একটি ছোট্ট 3.5 mm x 3 mm সাইজের GaN চিপ 30 Watt পাওয়ার জেনারেট করতে পারে।
  • গতি: এটি সাধারণ সিলিকন চিপের চেয়ে 300 গুণ দ্রুত সুইচ করতে পারে।
  • সহ্যক্ষমতা: এটি 1,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও দিব্যি কাজ করে এবং উচ্চ ভোল্টেজ সহ্য করতে পারে।

যুদ্ধের ময়দানে এর গুরুত্ব

আধুনিক যুদ্ধে এই চিপ হলো ‘গেম চেঞ্জার’। Drone, Missile, Radar, Fighter Jet থেকে শুরু করে নৌসেনার জাহাজ—সব কিছুতেই এর ব্যবহার অপরিহার্য। এই চিপ সেন্সরগুলোকে এতটাই শক্তিশালী করে তোলে যে, কুয়াশা বা মেঘের আড়াল থেকেও এটি শত্রুকে চিনে নিতে পারে। নেভিগেশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, নাইট ভিশন এবং মিসাইল গাইডেন্স সিস্টেমে এটি নিখুঁত কাজ করে।

বিশ্বের এলিট ক্লাবে ভারত

এই সাফল্যের ফলে ভারত এখন বিশ্বের সেই হাতেগোনা ৬টি দেশের দলে ঢুকে পড়ল, যাদের কাছে এই প্রযুক্তি আছে। এই তালিকায় রয়েছে USA, France, Russia, Germany, South Korea এবং China

SSPL-এর ডিরেক্টর মীনা মিশ্র, যিনি গত 35 বছর ধরে এই ল্যাবে কাজ করছেন, উচ্ছ্বসিত হয়ে বলেন, “এটা অনেকটা ময়দা মেখে রাখার মতো। এখন আমরা এটা দিয়ে যা খুশি—রুটি বা পরোটা, অর্থাৎ যে কোনো ধরনের রাডার বা গ্যাজেট বানাতে পারব।”

DRDO-র ডিরেক্টর জেনারেল সুমা ভারগিস মনে করিয়ে দেন, অতীতে বিদেশী নিষেধাজ্ঞার কারণে L-STAR Radar বা Netra Airborne Surveillance-এর মতো প্রজেক্ট থমকে গিয়েছিল। কিন্তু এখন আর সেই ভয় নেই।

আব্দুল কালামের স্বপ্ন এবং ভবিষ্যৎ

এই সাফল্যের পিছনে রয়েছে ভারতের মিসাইল ম্যান, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম-এর দূরদর্শী চিন্তা। তিনি জানতেন, একদিন সিলিকনের দিন শেষ হবে, তাই তিনি দেশীয় কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ওপর জোর দিয়েছিলেন।

ইতিমধ্যেই ISRO-র মিশনে এর সুফল মিলছে। RISAT রাডার ইমেজিং স্যাটেলাইটে ব্যবহৃত 7,000-এর বেশি চিপের মধ্যে 5,760টিই ভারতে তৈরি। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ববাজারে GaN-এর মার্কেট 2030 সাল নাগাদ 10-12 Billion Dollar (প্রায় 1 লক্ষ কোটি টাকা) ছাড়িয়ে যাবে। IIT-গুয়াহাটির অধ্যাপক অঙ্কুশ বাগ-এর মতে, ভারত যদি সস্তায় এই প্রযুক্তি শিল্পখাতে দিতে পারে, তবে 5G এবং ফাস্ট চার্জারের দাম অনেক কমে যাবে।

চ্যালেঞ্জ এবং আগামী দিনের প্ল্যান

তবে লড়াই এখনো শেষ হয়নি। এই চিপ তৈরির জন্য দরকারি অত্যন্ত বিশুদ্ধ গ্যাস (99.99999 শতাংশ) এবং কয়েকশো কোটি টাকার রিয়্যাক্টর এখনো আমেরিকা বা ইউরোপ থেকে আনতে হয়। কিন্তু DRDO এখন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগুলো দেশীয়ভাবে তৈরির দায়িত্ব দিচ্ছে।

1974-এর Operation Smiling Buddha বা 1998-এর Operation Shakti-র পর ভারত যেমন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে স্পেস প্রোগ্রামে সফল হয়েছিল, GaN প্রযুক্তিতেও ঠিক সেটাই ঘটল। ভারত প্রমাণ করে দিল—ইচ্ছে থাকলে উপায় হয়!

এই মুহূর্তে

রাফেল চুক্তিতে না বলায় জেদ চেপেছিল! ভারত এখন নিজেই বানাল ‘গ্যান’ চিপ—প্রতিরক্ষায় নতুন বিপ্লব

বিশ্বের তাবড় রাডারকেও হার মানাল ভারতের ‘উত্তম’! ইজরায়েলকে পেছনে ফেলে ডিআরডিও-র নতুন কামাল

দিল্লির রাজপথে রাইফেল হাতে রোবট কুকুর! ৭৭তম প্রজাতন্ত্র দিবসে ভারতের সামরিক হুঙ্কার দেখে বিশ্ব অবাক

যুদ্ধের ময়দানে এবার ভারতের ‘মাস্টারস্ট্রোক’! ড্রোন ধ্বংস করতে আসছে ARDE-র বিশেষ অ্যান্টি-ড্রোন বুলেট