১০,০০০ mAh-এর ‘পাওয়ার হাউস’! ভারতে আসছে Realme P4 Power 5G, ফিচার শুনলে চমকে যাবেন

Realme P4 Power 5G

স্মার্টফোন আমাদের সবসময়ের সঙ্গী, কিন্তু সারাদিন ইন্টারনেট বা গেম খেলার পর চার্জ ফুরিয়ে যাওয়ার ভয়টা থেকেই যায়। সেই ভয় চিরতরে কাটাতে এবার আসরে নামছে চাইনিজ টেক জায়ান্ট Realme। ব্যাটারি নিয়ে ব্যবহারকারীদের দুশ্চিন্তা দূর করতে কোম্পানি শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে তাদের P Series-এর নতুন ধামাকা—Realme P4 Power 5G

খোদ কোম্পানির এক শীর্ষকর্তা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে এই সুখবর নিশ্চিত করেছেন। এমনকি জনপ্রিয় ই-কমার্স সাইট Flipkart-এ ফোনটির জন্য একটি বিশেষ মাইক্রোসাইটও লাইভ করা হয়েছে।

সবচেয়ে বড় আকর্ষণ: বিশাল ব্যাটারি কিন্তু ওজনে হালকা

এই ফোনের প্রধান USP হলো এর ব্যাটারি। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে থাকছে 10,000 mAh-এর এক বিশাল ব্যাটারি! কোম্পানি দাবি করছে, একবার ফুল চার্জ দিলে এটি অনায়াসেই 1.5 দিন পর্যন্ত চলতে পারবে।

সাধারণত আমরা দেখি, ব্যাটারি বড় হলে ফোন ইটের মতো ভারী হয়ে যায়। কিন্তু Realme এখানে ইঞ্জিনিয়ারিংয়ের কামাল দেখিয়েছে। এত শক্তিশালী ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওজন রাখা হয়েছে মাত্র 218 গ্রাম। অর্থাৎ, হাতে ধরে দীর্ঘক্ষণ ব্যবহার করতে আপনার কোনো অসুবিধাই হবে না।

গেমারদের জন্য সুখবর: লো ব্যাটারিতেও সুপার পারফরম্যান্স

যারা ফোনে হেভি গেমিং করেন, তাদের জন্য এই ফোনটি একটি পারফেক্ট চয়েস হতে পারে। জানা গেছে, ফোনের ব্যাটারি যখন মাত্র 10%-এ নেমে আসবে, তখনও এটি গেম খেলার সময় স্টেবল FPS (ফ্রেম পার সেকেন্ড) বজায় রাখবে। এছাড়া গেমিংয়ের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য এতে বিশেষ কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

ফিচার যা আপনাকে অবাক করবে

  • Bypass Charging: চার্জে বসিয়ে গেম খেললে ফোন গরম হয়ে যায়? এই ফোনে থাকছে Bypass Charging সাপোর্ট। এই প্রযুক্তিতে চার্জার থেকে বিদ্যুৎ ব্যাটারিতে না গিয়ে সরাসরি মাদারবোর্ডে সাপ্লাই দেয়। ফলে ব্যাটারির ওপর চাপ পড়ে না এবং ফোন থাকে একদম ঠান্ডা।
  • Reverse Charging: ধরুন ঘুরতে গিয়ে আপনার বন্ধুর ফোনের চার্জ শেষ হয়ে গেল। কোনো চিন্তা নেই! এতে রয়েছে 27W রিভার্স চার্জিং ফিচার। অর্থাৎ, আপনার ফোনটিই তখন একটি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করবে এবং অন্য ডিভাইস চার্জ করতে পারবে।

ক্যামেরা ও অন্যান্য স্পেসিফিকেশন

ফটোগ্রাফির জন্য এতে সম্ভবত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। যার মধ্যে মেইন ক্যামেরা হবে 50 Megapixel, সাথে একটি 8 Megapixel সেকেন্ডারি লেন্স এবং একটি 2 Megapixel সেন্সর।

সম্ভাব্য দাম

এটি মূলত P Series-এর একটি আপগ্রেডেড ভার্সন। মনে করিয়ে দিই, গত বছর August মাসে Realme P4 5G লঞ্চ হয়েছিল, যার দাম শুরু হয়েছিল 18,499 টাকা থেকে। সেই মডেলে ছিল 7,000 mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং এবং MediaTek Dimensity 7400 চিপসেট।

নতুন Realme P4 Power 5G-তে কোন চিপসেট থাকছে বা এর সঠিক দাম কত হবে, তা এখনও জানা যায়নি। তবে ফিচার দেখে মনে হচ্ছে, লং-লাস্টিং ব্যাটারি এবং পাওয়ারফুল পারফরম্যান্স নিয়ে এটি মার্কেটের সেরা ডিল হতে চলেছে। বিস্তারিত জানতে Flipkart-এ চোখ রাখুন!

এই মুহূর্তে

রাফেল চুক্তিতে না বলায় জেদ চেপেছিল! ভারত এখন নিজেই বানাল ‘গ্যান’ চিপ—প্রতিরক্ষায় নতুন বিপ্লব

বিশ্বের তাবড় রাডারকেও হার মানাল ভারতের ‘উত্তম’! ইজরায়েলকে পেছনে ফেলে ডিআরডিও-র নতুন কামাল

দিল্লির রাজপথে রাইফেল হাতে রোবট কুকুর! ৭৭তম প্রজাতন্ত্র দিবসে ভারতের সামরিক হুঙ্কার দেখে বিশ্ব অবাক

যুদ্ধের ময়দানে এবার ভারতের ‘মাস্টারস্ট্রোক’! ড্রোন ধ্বংস করতে আসছে ARDE-র বিশেষ অ্যান্টি-ড্রোন বুলেট