2026-এ ধুম মাচাতে আসছে Vivo T5x 5G, বাজেটের মধ্যে পাবেন 7000mAh ব্যাটারি আর দুর্দান্ত ফিচার!

Vivo T5x 5G

স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর! চাইনিজ টেক জায়ান্ট Vivo খুব শীঘ্রই তাদের T-সিরিজের নতুন জেনারেশনের ফোন মার্কেটে আনতে চলেছে। এই নতুন স্মার্টফোনটির নাম Vivo T5x 5G। সম্প্রতি এই ফোনটি ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS (ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস)-এ দেখা গেছে, যার মডেল নম্বর V2545। এর মানে হলো, আগামী 2026 সালেই ভারতের বাজারে এন্ট্রি নিতে চলেছে এই শক্তিশালী বাজেট ফোনটি। চলুন জেনে নেওয়া যাক, কী কী চমক থাকছে এতে।

সাধ্যের মধ্যে দুর্দান্ত দাম

প্রথমেই আসা যাক দামের কথায়। Vivo বরাবরই মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে ফোন লঞ্চ করে। লিক হওয়া তথ্য অনুযায়ী, Vivo T5x 5G-র দাম হবে মাত্র 15,000 থেকে 20,000 টাকার মধ্যে। ধারণা করা হচ্ছে, এর বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হতে পারে 14,999 বা 15,499 টাকা থেকে। এর আগের মডেল Vivo T4x 5G, যা 13,999 টাকায় লঞ্চ হয়েছিল, তার তুলনায় এই নতুন মডেলে অনেক বড় আপগ্রেড দেখা যাবে। যারা সস্তায় একটি ভালো 5G ফোন খুঁজছেন, তাদের জন্য এটি সেরা চয়েস হতে পারে।

সুপারফাস্ট পারফরম্যান্স ও ডিসপ্লে

ফোনটির পারফরম্যান্স নিয়ে কোনো আপোষ করা হয়নি। এতে থাকছে শক্তিশালী MediaTek Dimensity 7400 প্রসেসর, যা 4nm টেকনোলজিতে তৈরি। এটি একটি অক্টা-কোর প্রসেসর যার সর্বোচ্চ স্পিড 2.6 GHz। ফলে মাল্টিটাস্কিং হোক বা গেমিং, ফোন চলবে মাখনের মতো।

ডিসপ্লের ক্ষেত্রেও এটি নজরকাড়া। এতে থাকছে প্রায় 6.8 inch-এর একটি বড় FHD+ LCD প্যানেল, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর ব্রাইটনেস 1200 nits পর্যন্ত, তাই কড়া রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে। এছাড়া এতে থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আই কেয়ার মোড। মজার বিষয় হলো, ফোনটি ভেজা হাতেও আপনি অনায়াসে ফোনটি ব্যবহার করতে পারবেন।

ক্যামেরা ও ব্যাটারি: আসল গেম চেঞ্জার

ফটোগ্রাফির জন্য Vivo সবসময়ই জনপ্রিয়। Vivo T5x 5G-র পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি 50 Megapixel-এর, যাতে OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) সাপোর্ট থাকবে, ফলে ভিডিও বা ছবি কাঁপবে না। সাথে থাকবে একটি আলট্রা-ওয়াইড লেন্স। আর সেলফি লাভারদের জন্য সামনে থাকছে 8 Megapixel-এর ক্যামেরা।

তবে এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল ব্যাটারি। শোনা যাচ্ছে, এতে 6700mAh অথবা 7000mAh-এর একটি মনস্টার ব্যাটারি থাকবে! আগের Vivo T4x-এ ছিল 6500mAh ব্যাটারি, যা এবার আরও বাড়ানো হয়েছে। সাথে থাকছে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে একবার চার্জ দিলে সারাদিন ব্যবহারের পরও চার্জ শেষ হবে না।

যদি আপনি এখনই ফোন কেনার কথা ভাবেন, তবে মার্কেটে Redmi 15C, Realme P4x, Samsung Galaxy M17, POCO M7 Plus, Realme C85 বা Lava Blaze AMOLED 2-এর মতো অপশন রয়েছে। কিন্তু যদি আপনার হাতে কিছুটা সময় থাকে, তবে 2026-এর জন্য অপেক্ষা করতে পারেন।

 

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple