ফোন মেমোরি খালি করার চিন্তা ছাড়ুন! চ্যাট থেকেই স্টোরেজ ম্যানেজ করার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ!

whatsapp storage

যারা হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করেন, তাদের ফোন স্টোরেজ (Storage) ভরে যাওয়ার সমস্যা নতুন নয়। চ্যাটের পর চ্যাট, ছবি, ভিডিও – আর ফোনের জায়গা কমতে কমতে একসময় দেখা যায়, জরুরি ফাইল রাখারও জায়গা নেই। কিন্তু এবার সেই সমস্যা সহজে মেটানোর পথ দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ

জানা গিয়েছে, মেটা-র (Meta) মালিকানাধীন এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তাদের অ্যান্ড্রয়েড (Android) অ্যাপের জন্য একটি নতুন ফিচারের (Feature) পরীক্ষা শুরু করেছে। এর ফলে ব্যবহারকারীরা সরাসরি চ্যাট উইন্ডোর (Chat Window) মধ্যে থেকেই তাদের ডিভাইসের স্টোরেজ (Device Storage) অর্থাৎ ফোন মেমোরি ম্যানেজ (Manage) করতে পারবেন। এতদিন এই কাজ করার জন্য অ্যাপের সেটিংসের (Settings) ভেতরে ঢুকে অনেক কাঠখড় পোড়াতে হতো, কিন্তু নতুন শর্টকাট (Shortcut) সেই ঝঞ্ঝাট দূর করবে।

কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?

WABetaInfo-র দেওয়া তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ-এর লেটেস্ট বিটা আপডেট (WhatsApp beta for Android version 2.25.31.13) -এ এই নতুন অপশনটি খুঁজে পাওয়া গিয়েছে। যদিও এটি এখনও সবার জন্য চালু হয়নি, তবে ডেভেলপাররা দ্রুত এটি নিয়ে কাজ করছেন।

১. তাৎক্ষণিক অ্যাক্সেস: নতুন এই শর্টকাটটি চ্যাট উইন্ডোতেই থাকবে, যার ফলে ব্যবহারকারীরা খুব দ্রুত স্টোরেজ ম্যানেজমেন্ট স্ক্রিনে (Storage Management Screen) পৌঁছাতে পারবেন। এটি অনেকটা সেই অপশনের মতোই যা বর্তমানে হোয়াটসঅ্যাপ সেটিংসের ‘স্টোরেজ’ (Storage) ট্যাবে পাওয়া যায়, তবে এটি অ্যাক্সেস করা আরও সহজ হবে।

২. বড় ফাইল খোঁজা: এই ফিচারের মাধ্যমে ইউজাররা সহজেই দেখতে পারবেন, কোন ফাইলগুলি হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে। ফাইলগুলি সাইজের (Size) ক্রমানুসারে সাজানো থাকবে, যাতে সবচেয়ে বড় ফাইলগুলি প্রথমে দেখে অপ্রয়োজনীয় জিনিসগুলি একবারে চিহ্নিত করা যায়।

৩. সহজে ডিলিট করুন: ইউজাররা এখান থেকে সহজেই এক বা একাধিক ফাইল বা মিডিয়া (Media) একসাথে বেছে নিয়ে ‘বাল্ক ডিলিশন’ (Bulk Deletion) বা একসঙ্গে মুছে ফেলার সুবিধা পাবেন। এতে ফোন মেমোরি দ্রুত খালি করা সম্ভব হবে।

৪. গুরুত্বপূর্ণ ফাইল সুরক্ষিত: ভুলবশত যাতে জরুরি ছবি বা ভিডিও মুছে না যায়, তার জন্য ব্যবহারকারীরা কিছু মিডিয়া ফাইলে ‘স্টার’ (Starred) চিহ্নিত করে রাখতে পারবেন। এছাড়াও, কিছু গুরুত্বপূর্ণ কন্টেন্ট (Content) স্টোরেজ ম্যানেজমেন্ট স্ক্রিনের একেবারে উপরে ‘পিন’ (Pin) করে রাখার সুবিধাও মিলতে পারে।

WABetaInfo জানিয়েছে, এই সুবিধাটি আপাতত শুধুমাত্র গুগল প্লে বিটা প্রোগ্রামের (Google Play Beta Programme) মাধ্যমে রেজিস্টার করা বিটা টেস্টারদের (Beta Testers) জন্য উপলব্ধ। শীঘ্রই এটি সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রোলআউট (Rollout) করা হবে বলে মনে করা হচ্ছে।

তাই, এবার হোয়াটসঅ্যাপে আসা হাজার হাজার ছবি বা ভিডিওর জন্য ফোন মেমোরি ভরে গেলে আর চিন্তা নেই! চ্যাটের মধ্যেই সহজে সাফাই অভিযান চালানো যাবে।

এই মুহূর্তে

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!