ভারতে আসছে Nothing-এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর, বড় খবর এল সামনে

Nothing coming to India

ভারতে প্রযুক্তি বাজারে আরও এক বড় পদক্ষেপ নিতে চলেছে লন্ডনের জনপ্রিয় সংস্থা Nothing। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা আকিস ইভাঙ্গেলিডিস জানিয়েছেন, চলতি বছরেই ভারতে চালু হতে চলেছে তাদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর

তিনি এই কথা জানিয়েছেন X-এ একটি পোস্টের মাধ্যমে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে সম্প্রতি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন Economic Times WLF 2025 অনুষ্ঠানে।

পোস্টে ইভাঙ্গেলিডিস লিখেছেন, Nothing Phone (3) শুধুমাত্র ভারতে তৈরি হচ্ছে তাই নয়, এখান থেকে বিভিন্ন দেশে রপ্তানিও করা হচ্ছে। এর ফলে স্পষ্ট হচ্ছে, ভারত এখন বিশ্বমানের প্রযুক্তি উৎপাদনে সক্ষম।

শুধু তাই নয়, সংস্থার সাব-ব্র্যান্ড CMF ইতিমধ্যেই ভারতে তাদের গ্লোবাল হেডকোয়ার্টার গড়ে তোলার প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি স্থানীয় টেকনিশিয়ানদের দিয়ে লিডারশিপ টিমকে আরও শক্তিশালী করার কাজও চলছে।

নতুন এই ফ্ল্যাগশিপ স্টোর চালু হলে গ্রাহকরা সরাসরি Nothing-এর লেটেস্ট ডিভাইস ও এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। যেমনভাবে ভারতে AppleSamsung-এর এক্সক্লুসিভ স্টোর গ্রাহকদের অভিজ্ঞতা বাড়িয়েছে, তেমনই Nothing-এর এই পদক্ষেপও বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

ভারতকে বিশ্বপ্রযুক্তির কেন্দ্র বলে উল্লেখ করে ইভাঙ্গেলিডিস লিখেছেন—
“The story of the next decade of consumer technology is being written here and we’re excited to be part of it.”

অর্থাৎ আগামী দশকের প্রযুক্তি জগতের ভবিষ্যৎ ভারতে গড়ে উঠছে, আর Nothing সেই গল্পের অংশ হতে চলেছে।

এই মুহূর্তে

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই

Ai+ Chinese links controversy: নীরবতা ভাঙল Ai+, অভিযোগ এড়িয়ে ‘শিখছি’ বলল সংস্থা