Samsung এই বছরের শেষ দিকে যেন মোবাইল ফোনের ঝুলি খুলে বসছে। একের পর এক নতুন স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি চলছে। এরই মধ্যে আলোচনায় এসেছে একটি নতুন 5G ফোন, যার দাম হবে ১৫ হাজার টাকারও কম। ফোনটির নাম Samsung Galaxy F17, এবং এটি খুব তাড়াতাড়িই বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। তবে, বাজারে আসার আগেই এই ফোনটির দাম এবং মেমরি ভ্যারিয়েন্ট সম্পর্কিত কিছু তথ্য ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে, যা অনেককেই চমকে দিয়েছে।
দাম ও ভ্যারিয়েন্টস
টিপস্টার অভিষেক যাদব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ফোনটির দাম ও মেমোরি ভ্যারিয়েন্ট শেয়ার করেছেন। লিক হওয়া তথ্য অনুযায়ী—
- 4GB RAM + 128GB Storage – ₹14,499
- 6GB RAM + 128GB Storage – ₹15,999
ফিচারস ও স্পেসিফিকেশনস
লিক অনুযায়ী, Galaxy F17 5G-তে থাকতে পারে Exynos 1330 প্রসেসর। যদিও এটি একটি পুরনো চিপসেট যা 2024 সালের কিছু Samsung ফোনে ব্যবহৃত হয়েছিল। তাই প্রসেসরের নিরিখে দেখলে অনেকেই হতাশ হতে পারেন।
- ডিসপ্লে: 7-inch Full HD+ Super AMOLED প্যানেল, সাথে 90Hz refresh rate।
- ক্যামেরা: পিছনে 50MP Triple Rear Camera Setup, সামনে 13MP Selfie Sensor।
- ব্যাটারি: 5,000mAh Battery এবং 25W Fast Charging সাপোর্ট।
আজকের দিনে যেখানে 10 হাজার টাকার মধ্যেই 6,000mAh বা তার বেশি ব্যাটারির ফোন পাওয়া যায়, সেখানে 15 হাজার টাকার গ্যালাক্সি F17-এ মাত্র 5,000mAh ব্যাটারি থাকা অনেক ফ্যানকে হতাশ করতে পারে।
সফটওয়্যার ও আপডেট
Samsung-এর বড় শক্তি হল দীর্ঘমেয়াদি Android OS Upgrade এবং Security Update দেওয়া। রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি Android 15-এ লঞ্চ হবে এবং ভবিষ্যতে Android 21 পর্যন্ত আপডেট পাবে। অর্থাৎ অন্তত ৬টি বড় অ্যান্ড্রয়েড আপডেট ও সিকিউরিটি প্যাচ নিশ্চিত থাকছে।
যদিও Samsung Galaxy F17 5G আকর্ষণীয় দামে লঞ্চ হতে চলেছে, তবে বড় ব্যাটারির ফোন চাইলে বাজারে আরও কিছু ভালো অপশন রয়েছে—
- Redmi 15 ও POCO M7 Plus – 7,000mAh Battery
- iQOO Z10x ও Vivo T4x – 6,500mAh Battery
- OPPO K13x 5G – 6,000mAh Battery
অফিসিয়ালি কিছু ঘোষণা না হলেও, ধারণা করা হচ্ছে যে আগামী সেপ্টেম্বর মাসেই Samsung Galaxy F17 5G-এর উপর থেকে পর্দা উঠবে।