৬০ লক্ষ সেকেন্ড-হ্যান্ড গাড়ি বিক্রির নজির গড়ল এই সংস্থা!

maruti suzuki true value
Estimated time: 1 min
Powered by suryanetram

ভারতের অটোমোবাইল বাজারে এক নতুন দিগন্ত উন্মোচন করল মারুতি সুজুকি। পুরনো গাড়ির কেনা-বেচার ক্ষেত্রে তাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ট্রু ভ্যালু (True Value) সম্প্রতি এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ২০০১ সালে পথচলা শুরু করার পর থেকে এই প্ল্যাটফর্মটি ৬০ লক্ষেরও বেশি সেকেন্ড-হ্যান্ড গাড়ি বিক্রি করে এক নতুন রেকর্ড তৈরি করেছে। এই বিপুল সংখ্যক গাড়ি বিক্রির মাইলফলক অর্জন করে ট্রু ভ্যালু (True Value)নিজেদেরকে দেশের সেকেন্ড-হ্যান্ড গাড়ির সবচেয়ে নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

কেন এত জনপ্রিয় True Value?

গত কয়েক বছরে ভারতে সেকেন্ড-হ্যান্ড গাড়ির বাজার দ্রুত বাড়ছে। অনেকে নতুন গাড়ি কেনার বদলে কম খরচে ভালো মানের পুরনো গাড়ি নিতে চাইছেন। সেই ধারনাকেই সম্মান জানাচ্ছে মারুতি সুজুকি ট্রু ভ্যালু

মাত্র ২৪ বছরের যাত্রায়, সংস্থাটি ২০২৩ সালে ৫০ লক্ষ গাড়ি বিক্রি করার পর, পরের দু’বছরেই আরও ১০ লক্ষ গাড়ি বিক্রি করে ৬০ লক্ষের গণ্ডি ছুঁয়েছে

বিক্রির পরিসংখ্যান এক নজরে

  • ২০২৪ অর্থবছরে .৬ লক্ষেরও বেশি গাড়ি বিক্রি, যা আগের বছরের তুলনায় ৮% বেশি।
  • বর্তমানে সংস্থার নেটওয়ার্ক ২৮০টিরও বেশি শহরে ছড়িয়ে রয়েছে, যেখানে আছে ৫৭০টিরও বেশি আউটলেট
  • শুধু ডিজিটাল প্ল্যাটফর্মেই (অ্যাপ ও ওয়েবসাইট) বছরে ৮০ লক্ষেরও বেশি ভিজিট হয়, যা গ্রাহকদের পছন্দ মত গাড়ি বেছে নিতে সাহায্য করে।

সুরক্ষা ও সুবিধা

গ্রাহকের আস্থা জিততেই ট্রু ভ্যালুর গাড়িগুলিকে ৩৭৬টি আলাদা আলাদা চেকিং পয়েন্টের মাধ্যমে পরীক্ষা করা হয়। প্রতিটি ক্রেতা পান—

  • ১ বছরের ওয়ারেন্টি
  • ৩টি ফ্রি সার্ভিস

এই অতিরিক্ত নিশ্চয়তাই ক্রেতাদের ট্রু ভ্যালুর প্রতি আরও বিশ্বাস বাড়াচ্ছে।

কী বললেন Maruti Suzuki-এর কর্তারা?

মারুতি সুজুকি ইন্ডিয়া-র সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (মার্কেটিং ও সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন—
“আমাদের গ্রাহকদের খুশি করার লক্ষ্য এবং স্বচ্ছতার উপর ভরসাই এই সাফল্যের মূল চাবিকাঠি। আমরা চাই ক্রেতারা গাড়ি কেনার সময় সর্বোত্তম সুবিধা পাক।”

ভারতের পুরনো গাড়ির বাজার দিন দিন আরও বড় হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন আগামী বছরগুলিতে এই সেক্টরের চাহিদা আরও বাড়বে। তাই যারা সেকেন্ড-হ্যান্ড গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য মারুতি সুজুকি ট্রু ভ্যালু নিঃসন্দেহে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম।

এই মুহূর্তে

হুন্দাই ও টিভিএস E3W কনসেপ্ট: যৌথ উদ্যোগে আসছে নতুন থ্রি হুইলার

Hyundai Ioniq 3 এর আত্মপ্রকাশে: ৪৯৬ কিমি পর্যন্ত রেঞ্জ সহ নতুন ইভি ক্রশওভার, মন কাড়বে আপনারও

Oppo Find X9 Ultra: নতুন ফ্ল্যাগশিপ ঘিরে তুঙ্গে জল্পনা, সম্ভাব্য ফিচার্স ও টিজার সম্পর্কে জানুন এখনই

Redmi Pad 2 SE 4G : ১২০Hz ডিসপ্লে, Snapdragon 6s Gen 2 ও ৭,৬০০mAh ব্যাটারি সহ লঞ্চ হল বাজারে