লঞ্চ হল Samsung Galaxy Buds 3 FE, থাকছে ANC, AI ফিচার ও Hands-Free Gemini সাপোর্ট

Samsung Galaxy Buds 3 FE

যারা সাউন্ড কোয়ালিটি এবং আধুনিক ফিচারের জন্য Samsung-এর ইয়ারবাড পছন্দ করেন, তাদের জন্য দারুণ খবর! বিশ্ববাজারে লঞ্চ হয়ে গেল Samsung-এর নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোন Samsung Galaxy Buds 3 FE। এই নতুন মডেলটি পুরোনো Galaxy Buds FE-এর উত্তরসূরি হিসেবে এসেছে, যা ২০২৩ সালের অক্টোবরে লঞ্চ হয়েছিল। তবে এবার ডিজাইন এবং ফিচারে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে, যা গ্রাহকদের মুগ্ধ করবে বলে মনে করা হচ্ছে।

ডিজাইন ও স্পেসিফিকেশন

নতুন Galaxy Buds 3 FE আগের ডিজাইন বাদ দিয়ে নিয়ে এসেছে আরও ট্রেন্ডি স্টেম-স্টাইল ডিজাইন। প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র ৫ গ্রাম এবং চার্জিং কেসের ওজন ৪১.৮ গ্রাম।

  • থাকছে Dynamic Driver, যা দেবে পরিষ্কার ও ব্যালেন্সড সাউন্ড।
  • Blade Interaction ফিচারের মাধ্যমে Pinch ও Swipe Gesture সাপোর্ট রয়েছে – মানে সহজেই ভলিউম কন্ট্রোল বা ট্র্যাক পরিবর্তন সম্ভব।
  • চার্জিং কেসে দেওয়া হয়েছে Dedicated Pairing Button, যা দিয়ে দ্রুত এক Galaxy ডিভাইস থেকে অন্যটিতে সুইচ করা যাবে।
  • এছাড়াও Auto Switch ফিচার রয়েছে, যা নিজে থেকেই অডিও অ্যাক্টিভিটি চিনে নিয়ে ডিভাইস পরিবর্তন করবে, ফলে ব্যবহারকারীর ঝামেলা থাকবে না।

বিশেষ ফিচার

  • Active Noise Cancellation (ANC): বাইরের আওয়াজ থেকে মুক্ত থেকে মিউজিক বা কল উপভোগ করা যাবে।
  • Crystal Clear Call Technology: প্রি-ট্রেইনড মেশিন লার্নিং মডেল দিয়ে ভয়েসকে আলাদা করে পরিষ্কার কল এক্সপেরিয়েন্স দেবে।
  • AI ফিচারস:
    • শুধু “Hey Google” বললেই মিলবে Hands-Free Gemini অ্যাক্সেস।
    • থাকছে Live Translation ফিচার, যেখানে Listening Mode ও Conversation Mode-এর মাধ্যমে অন্য ভাষা বোঝা যাবে সহজেই।

ব্যাটারি ব্যাকআপ

Samsung Galaxy Buds 3 FE দিচ্ছে যথেষ্ট ভালো ব্যাটারি পারফরম্যান্স—

  • ANC বন্ধ থাকলে: একটানা ৮.৫ ঘণ্টা প্লেব্যাক, সঙ্গে কেস মিলিয়ে মোট ৩০ ঘণ্টা।
  • ANC চালু থাকলে: একটানা ৬ ঘণ্টা ব্যবহার করা যাবে, কেসসহ মোট ২৪ ঘণ্টা পর্যন্ত।

দাম এবং বাজারে আসার তারিখ

আন্তর্জাতিক বাজারে Samsung Galaxy Buds 3 FE-এর দাম রাখা হয়েছে $149.99, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩,০০০ টাকার সমান। এটি আগের মডেল Galaxy Buds FE-এর (যার দাম ছিল $99.99 বা প্রায় ৮,৭০০ টাকা) থেকে ৫০ ডলার বেশি। এই ইয়ারবাডটি দুটি রঙে পাওয়া যাবে – Black এবং Grey। নির্বাচিত গ্লোবাল মার্কেটগুলোতে আগামী ৪ সেপ্টেম্বর থেকে এটি বিক্রি শুরু হবে। তবে ভারতে এটি কবে লঞ্চ হবে, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই এটি ভারতের বাজারেও আসবে।

এই মুহূর্তে

বিটিএস-এর ভি এবার নাথিং হেডফোন (১) প্রো-এর গ্লোবাল অ্যাম্বাসেডর, চমকপ্রদ ফিচারে লঞ্চ হল ফ্ল্যাগশিপ অডিও ডিভাইস!

Bose-এর নস্টালজিক চমক: ফিরল তারযুক্ত ইয়ারবাড, মিলবে অত্যাধুনিক নয়েজ ক্যানসেলিং

জলবায়ু সপ্তাহে AI-এর জোয়ার: জলবায়ু প্রযুক্তি শিল্পে আশার আলো, না নতুন উদ্বেগ?

অ্যান্থ্রপিকের নতুন চমক ক্লড সনেট ৫.৫: দ্রুততর AI, কম খরচ, আরও স্মার্ট কোডিং