বাজেট দামে Infinix নিয়ে এল XBOOK B15 ল্যাপটপ, পাবেন শক্তিশালী Ryzen CPU, 16GB RAM ও আরও ফিচারস

Infinix XBOOK B15

এবার প্রযুক্তিপ্রেমীদের মুখে হাসি ফোটাতে ভারতীয় বাজারে প্রবেশ করল Infinix-এর নতুন ল্যাপটপ, Infinix XBOOK B15। স্লিম ডিজাইন, অসাধারণ পারফরম্যান্স এবং পকেট-ফ্রেন্ডলি দামের মিশেলে এই ল্যাপটপটি টেক জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। “Master Every Task” – এই ট্যাগলাইন নিয়ে আসা এই ল্যাপটপটি যে তার নামের মতোই যেকোনো কাজকে সহজ করে তুলবে, তা বলাই বাহুল্য।

শক্তিশালী পারফরম্যান্স

এই ল্যাপটপে থাকছে দুটি ভ্যারিয়েন্ট – AMD Ryzen 7 5825U (8 কোর, 16 থ্রেড, সর্বোচ্চ 4.5GHz) আর AMD Ryzen 5 5500U (6 কোর, 12 থ্রেড, সর্বোচ্চ 4.0GHz)। সঙ্গে আছে AMD Radeon Graphics, যা গেমিং, অফিসিয়াল কাজ, বা মাল্টি-টাস্কিং—সব ক্ষেত্রেই দারুণ কাজ করবে।

মেমরি-স্টোরেজের দিক থেকেও রয়েছে দারুণ সুযোগ। 8GB/16GB/32GB DDR4 RAM কনফিগারেশনের মধ্যে পাওয়া যাবে, যা সর্বোচ্চ 64GB পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে থাকছে 256GB/512GB/1TB NVMe PCIe SSD, যা এক্সপ্যান্ড করে 2TB পর্যন্ত ব্যবহার করা যাবে।

ডিসপ্লে আর ডিজাইন

XBOOK B15-এ দেওয়া হয়েছে 15.6-inch IPS ডিসপ্লে, যার রেজোলিউশন 1920×1080 Full HD, অ্যাসপেক্ট রেশিও 16:9 এবং 87.4% screen-to-body ratio। চারপাশে রয়েছে মাত্র 3.75mm bezel, ফলে স্ক্রিন অনেকটাই বড় মনে হবে।

ল্যাপটপটির ওজন মাত্র 1.59kg, আর এর বডি বানানো হয়েছে Aluminum Alloy Lid দিয়ে—যা একে প্রিমিয়াম ফিল দিয়েছে।

ব্যাটারি আর কুলিং

এতে আছে 50Wh লিথিয়াম পলিমার ব্যাটারি, যা 65W Type-C adapter দিয়ে চার্জ করা যাবে। কুলিং সিস্টেমও বেশ উন্নত—79টি S-আকৃতির ফ্যান ব্লেড রয়েছে, যা প্রতি মিনিটে 4200RPM পর্যন্ত ঘুরে হিট কন্ট্রোল করবে।

ফিচারস ও কানেক্টিভিটি

  • 1080p FHD Webcam (Privacy Shutter সহ)
  • Dual Microphones
  • Full-size Backlit Chiclet Keyboard (3 লেভেলের ব্রাইটনেস + Numeric Keypad)
  • Wi-Fi (2.4GHz/5GHz), Bluetooth 5.0
  • USB 3.2 Gen1, USB 2.0, 2x USB Type-C, HDMI 1.4, RJ-45, TF card slot, Kensington Lock, 3.5mm Audio Jack
  • DTS Audio সহ 5W × 2 স্পিকার
  • MIL-STD 810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন

দাম ও কোথায় কিনবেন

নতুন Infinix XBOOK B15 পাওয়া যাবে Grey কালারে। বিক্রি শুরু হবে ২১শে আগস্ট থেকে Flipkart-, আর এর শুরুর দাম রাখা হয়েছে মাত্র ₹30,990। সব মিলিয়ে, এই দামে এইরকম দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন সহ একটি ল্যাপটপ পাওয়া সত্যিই বেশ বিরল। শিক্ষার্থী থেকে শুরু করে পেশাদার – সকলের জন্যই এটি সেরা।

এই মুহূর্তে

১,০০১ হর্সপাওয়ারের Audi Nuvolari উন্মোচিত: V8 প্লাগ-ইন হাইব্রিড সুপারকার আনল অডি

বড় খবর! Samsung Galaxy Z Flip 8-এ ফিরছে Snapdragon, দেখা যেতে পারে ডুয়াল প্রসেসর মডেল

AMCA ও Tejas Mk2 ফাইটার জেটের উন্নয়নে জোর, ভারত জারি করল একাধিক গুরুত্বপূর্ণ টেন্ডার

অ্যাপলের প্রথম ওএলইডি ম্যাকবুক আলট্রা আসছে এই বছরই! টেক দুনিয়ায় নতুন ঝড় তোলার অপেক্ষায়