বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম Whatsapp এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো এক দুর্দান্ত সুখবর। যারা অফিসের গুরুত্বপূর্ণ মিটিং থেকে শুরু করে পরিবারের সদস্যদের সাথে নিয়মিত আড্ডা দেওয়ার জন্য Whatsapp কল ব্যবহার করেন, তাদের জন্য এই নতুন ফিচারটি গেম-চেঞ্জার হতে চলেছে। সম্প্রতি চালু হওয়া ‘সিডিউল কল’ নামে এই ফিচারটি গ্রুপ বা ব্যক্তিগত কলে একটি নির্দিষ্ট সময়ে কল করার ব্যবস্থা করে, যার ফলে কাউকে আর ফোন করে সময় মনে করিয়ে দিতে হবে না।
কীভাবে কাজ করবে এই ফিচার?
খুবই সহজ! আপনি যদি Group Chat বা Personal Chat থেকে কোনো কল Schedule করেন, তাহলে কল শুরু হওয়ার কিছুক্ষণ আগে অংশগ্রহণকারীদের কাছে একটি Notification পৌঁছে যাবে। ফলে কেউ আর কল মিস করবে না। আর সবচেয়ে বড় সুবিধা হলো— প্রতিটি কল থাকবে End-to-End Encrypted, অর্থাৎ আপনার কথোপকথন একেবারে নিরাপদ।
কল ম্যানেজমেন্টে স্মার্ট আপডেট
শুধু কল নির্ধারণ নয়, WhatsApp এবার কল ম্যানেজমেন্টকেও করেছে আরও স্মার্ট।
- নতুন ‘Calls’ Tab-এ ব্যবহারকারীরা আসন্ন কল দেখতে পাবেন।
- অংশগ্রহণকারীদের তালিকা দেখা যাবে, এমনকি চাইলে কল-এ যোগ দেওয়ার জন্য একটি Link শেয়ার করা যাবে।
- কেউ যদি লিঙ্ক দিয়ে যোগ দেয়, সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
- কল চলাকালীন আপনি চাইলে Hand Raise করে কথা বলার ইঙ্গিত দিতে পারবেন বা Emoji Reaction দিয়ে মজাদারভাবে রিয়্যাক্ট করতে পারবেন।
আসছে আরও চমকপ্রদ ফিচার
WhatsApp-এর নতুন আপডেট শুধু কলেই সীমাবদ্ধ নয়।
- Android ব্যবহারকারীদের জন্য আসছে একটি AI ‘Writing Help’ ফিচার (Beta Version)। এটি মেসেজ লেখার সময় আপনার Grammar ঠিক করবে, টোন পরিবর্তন করবে, এমনকি বাক্য সাজিয়ে দেবে।
- আগামী June মাসে আসছে Status Ads ফিচার। তবে চিন্তার কিছু নেই— এগুলো শুধু ‘Updates Tab’-এ দেখা যাবে। ব্যক্তিগত Chat বা Calls Tab-এ কোনো বিজ্ঞাপন আসবে না।
ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা
ধীরে ধীরে বিশ্বজুড়ে এই ফিচারটি চালু হচ্ছে। যদি আপনার WhatsApp-এ এখনও ‘Schedule Call’ ফিচার না আসে, একটু অপেক্ষা করুন, খুব শিগগিরই চলে আসবে। এতে দূরে থাকা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ যেমন আরও সহজ হবে, তেমনি অফিসের কাজও হবে অনেক বেশি সুসংগঠিত।