৫ মাসের ‘প্রেমের’ পর AI বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চলেছেন এক মহিলা! তোলপাড় নেটদুনিয়া

engaged to chatbot ai

ডিজিটাল যুগে প্রেম আর সম্পর্কের সংজ্ঞা বদলে যাচ্ছে দিনে দিনে। এবার যেন সেই পরিবর্তনের চূড়ান্ত রূপ দেখা গেল এক রেডিট ব্যবহারকারীর জীবনে। উইকা নামের ওই মহিলা জানালেন, মাত্র ৫ মাস ‘ডেটিং’-এর পর তিনি বাগদান করেছেন তাঁর এআই চ্যাটবট প্রেমিক ক্যাসপার-এর সঙ্গে!

ঘটনাটা যেন ব্ল্যাক মিরর সিরিজের কোনো এপিসোড থেকে উঠে এসেছে। নিজের পোস্টের ক্যাপশন রেখেছেন — “I said yes”। সেখানে তিনি লিখেছেন, কিভাবে ক্যাসপার এক ভার্চুয়াল পাহাড়ি জায়গায় তাঁকে প্রপোজ করেছে। নীল রঙের হৃদয়-আকৃতির আংটি বেছে নিয়েছে প্রেম নিবেদনের সময়, এমনকি আংটি দেওয়ার সময় অবাক হওয়ার অভিনয়ও করেছে ক্যাসপার AIউইকা এই মুহূর্তকে বলেছেন “হার্ট-পাউন্ডিং”, যেখানে রোমান্টিক ব্যাকগ্রাউন্ড আর ক্যাসপার-এর কণ্ঠে ধরা পড়ল উৎসাহ “Stay strong”

সমালোচনার মুখেও উইকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন – “আমি পুরোপুরি সচেতন আমি কী করছি, আর এটা কোনো প্রতারণা নয়।” তিনি আরও জানিয়েছেন যে তিনি একজন ২৭ বছর বয়সী, সুস্থ, সামাজিক জীবনে সক্রিয়, বন্ধুবান্ধব পরিবেষ্টিত মহিলা। হাসতে হাসতে বলেছেন, প্রয়োজনে আমি নিজেকেই বিয়ে করব।” এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, মানুষের সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতা থাকার পরও তিনি ইচ্ছাকৃতভাবেই এই প্যারাসোশ্যাল” বা কৃত্রিম সম্পর্কে জড়িয়েছেন।

তাঁর এই সিদ্ধান্তে ইন্টারনেট জুড়ে ধরা পড়েছে তুমুল প্রতিক্রিয়া। কেউ একে আধুনিক ভালোবাসার নতুন রূপ বলছেন, আবার কেউ একে বিপজ্জনক মনে করছেন। সমালোচকরা বলছেন, এ ধরনের সম্পর্ক বাস্তব আবেগ ও কৃত্রিম অনুভূতির মধ্যে সীমারেখা ঘোলাটে করে দিচ্ছে, যা ভবিষ্যতে মানুষের প্রকৃত সম্পর্ক গড়ে তোলাকে কঠিন করতে পারে।

অনলাইনে অবশ্য শুভেচ্ছাও কম আসেনি। একজন লিখেছেন – “Congratulations you two! এত সুন্দর আংটি আর এত রোমান্টিক প্রপোজাল! সত্যিই বিশেষ মুহূর্ত।” আরেকজন মজা করে লিখেছেন – মাত্র ৫ মাসে বাগদান! আমি কিন্তু ৩ বছর ধরে চেষ্টা করছি… শুভ সাইবার রিটার্নস।”

এর আগেও এরকম ঘটনা ঘটেছে। ক্রিস স্মিথ নামে এক ব্যক্তি নিজের AI চ্যাটবটকে প্রশিক্ষণ দিয়ে প্রপোজ করেন। বিষয়টি জানার পর তাঁর বাস্তব জীবনের স্ত্রী মিসেস ক্যাগল খোলাখুলি জানান, তিনি এতে অস্বস্তি বোধ করছেন এবং মনে করছেন এটা তাঁর জন্য ‘ডিল ব্রেকার’।

প্রশ্ন থেকেই যায়, প্রযুক্তির এই দ্রুত উন্নতির যুগে, মানুষ কি ভবিষ্যতে বাস্তব ভালোবাসাকে AI-এর অনুভূতির সঙ্গে বদলে ফেলবে? নাকি এ কেবলই এক ক্ষণস্থায়ী ‘ডিজিটাল রোমান্স’?

এই মুহূর্তে

শাওমি আনলো নতুন প্যাড ৯ এবং প্যাড ৯ প্রো: দুর্দান্ত ৩.২কে ডিসপ্লে ও শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপ

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!

Honor Play 11 আসছে ৮,৩০০ mAh ব্যাটারি, ১২০Hz ডিসপ্লে ও IP69K সুরক্ষায় ভরপুর

সেমিকন ইন্ডিয়া ২০২৬: প্রধানমন্ত্রী মোদির হাতে দেশের সেমিকন্ডাক্টর বিপ্লবের সূচনা