নতুন লোগো, নতুন পরিচয়ে ১৯ আগস্ট ভারতে আত্মপ্রকাশ REDMI-র 15 5G

Redmi New Logo

Xiaomi-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড Redmi এবার এক নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে। সংস্থাটি ঘোষণা করেছে, তারা Redmi-র জন্য একটি নতুন ভিজ্যুয়াল আইডেন্টিটিলোগো উন্মোচন করেছে, এবং এই নতুন রূপে প্রথম আত্মপ্রকাশ করবে Redmi 15 5G, যা ১৯ আগস্ট ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে।

নতুন লোগোতে থাকছে সম্পূর্ণ বড় অক্ষরে লেখা ‘REDMI’, যা গাঢ় লাল রঙে ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে সংস্থা বোঝাতে চেয়েছে এক নতুন পরিচয়—আরো বেশি আত্মবিশ্বাসী, আধুনিক এবং ভারতীয়দের উপযোগী।

Xiaomi India এক প্রেস বিবৃতিতে জানায়, “Redmi ব্র্যান্ডের এই নতুন রূপ পরিবর্তন শুধু ডিজাইন নয়, বরং ভারতের ইউজারদের মনের ভাবনাকেও প্রতিফলিত করে। তরুণ ভারত আজ সাহসী, কিন্তু বাস্তববাদী; উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু আত্মসচেতন—এই রূপই এখন Redmi-র পরিচয়।”

উল্লেখ্য, এই নতুন ব্র্যান্ড পরিচয় ২০২৪ সালের নভেম্বর মাসে প্রথম চিনে আত্মপ্রকাশ করেছিল, Redmi K80 সিরিজ-এর লঞ্চের সময়। কিন্তু এবার সেই নতুনত্ব অফিসিয়ালি ভারতের বাজারেও আসছে।

ভারতে ২০১৪ সাল থেকে যাত্রা শুরু করা Xiaomi, গত মাসেই নিজের ১১তম বর্ষপূর্তি পালন করেছে। এই সময়ের মধ্যে Redmi ভারতে বিক্রি করেছে ২২ কোটিরও বেশি স্মার্টফোন, এবং গ্লোবাল মার্কেটে এই সংখ্যা ছাড়িয়েছে .১ বিলিয়ন। ভারতে প্রবেশের দুবছরের মধ্যেই সংস্থা ছুঁয়েছিল ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক!

২০১৭ সালে ভারতের বাজারে আসা Redmi Note 4 মাত্র ,৯৯৯ দামের মধ্যে এমন ফিচার দিয়েছিল, যা অনেক দামি ফোনকেও চ্যালেঞ্জ করেছিল। এরপর Redmi 12 5G Redmi 13 5G নিয়ে আসে কম দামে 5G কানেক্টিভিটি

এবার অপেক্ষা Redmi 15 5G-র। নতুন লোগো, নতুন চেহারা—তরুণদের মন জয় করতে প্রস্তুত Redmi-র এই নতুন অধ্যায়।

এই মুহূর্তে

ভারতীয় নৌবাহিনীর IOR দাপটে নতুন মাত্রা: আসছে NASM-MR, BrahMos-NG ও Glidefire, তৈরি হচ্ছে ‘Indian Navy Layered Naval Firepower’

ইন্দো-প্যাসিফিকে নৌ প্রতিরক্ষা বাড়াতে ভারতের BrahMos ক্ষেপণাস্ত্রের দিকে নজর থাইল্যান্ডের

বিশ্বজুড়ে মেমরি চিপের আকাল, MacBook Air-এর জোগান নিয়ে উদ্বেগ!

আপনার অনলাইন পরিচয় সুরক্ষিত করুন: ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলার সহজ উপায়