শক্তিশালী ব্যাটারি ও মিলিটারি গ্রেড বিল্ড কোয়ালিটির সাশ্রয়ী স্মার্টফোন লঞ্চ করল Realme

Realme Note 70T

Realme আবারও চমক দিলো নতুন Note সিরিজ এর স্মার্টফোন নিয়ে। ইউরোপে চুপিসারে লঞ্চ হয়েছে Realme Note 70T – একটি বাজেট ফ্রেন্ডলি 4G স্মার্টফোন, যার সবচেয়ে বড় আকর্ষণ হল বিশাল 6000mAh ব্যাটারিMIL-STD-810H গ্রেডের টাফ বিল্ড। চলুন একনজরে দেখে নেওয়া যাক ফোনটির সব গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন।

Realme Note 70T: স্পেসিফিকেশন ও ফিচার

Realme Note 70T-তে রয়েছে একটি 6.74-ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার রেজোলিউশন HD+ (720 x 1600 pixels) এবং 90Hz রিফ্রেশ রেট পর্যন্ত সাপোর্ট করে। সর্বোচ্চ ব্রাইটনেস 563 nits, যা এই বাজেট সেগমেন্টে বেশ ভালো বলা যায়।

ফোনটির শক্তির উৎস Unisoc T7250 চিপসেট, যা একটি এন্ট্রি-লেভেল প্রসেসর হলেও দৈনন্দিন ব্যবহারে ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। এতে আছে 4GB RAM, সঙ্গে 12GB পর্যন্ত ভার্চুয়াল RAM, এবং 64GB/128GB/256GB স্টোরেজ অপশন – আপনার প্রয়োজন মতো বেছে নেওয়ার সুযোগ থাকছে।

ছবির জন্য আছে সামনে 5MP সেলফি ক্যামেরা, আর পিছনে OmniVision OV13B10 সেন্সরযুক্ত 13MP মেইন ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে Android 15, যার উপর থাকছে Realme UI 5 কাস্টম স্কিন।

ব্যাটারি ও সংযোগের দিক থেকে পাওয়া যাবে

  • বিশাল 6000mAh ব্যাটারি
  • 15W চার্জিং সাপোর্ট
  • 4G VoLTE, Wi-Fi 5, Bluetooth 5.2, GPS, NFC
  • USB Type-C পোর্ট, ডুয়াল সিম, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • Pulse Light Notification LED

ফোনটির ওজন 201 গ্রাম এবং মাপ 167.20 x 76.60 x 7.94mm। এছাড়াও, এতে রয়েছে IP54 রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন, যা এটিকে ধুলো, জল ও প্রতিকূল আবহাওয়ায় ব্যবহারযোগ্য করে তোলে।

দাম

ফোনটির দাম শুরু হচ্ছে ৮৯ ইউরো (প্রায় ₹৮,০০০ ভারতীয় মূল্যে)থেকে। বাজারে পাওয়া যাবে Obsidian BlackBeach Gold – এই দুটি আকর্ষণীয় রঙে। যদিও এখনো ভারত বা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফোনটি আসবে কিনা তা নিয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে খুব শীঘ্রই সেই ঘোষণাও আসতে পারে বলে আশা করা যাচ্ছে।

এই মুহূর্তে

আর্মেনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয় অস্ত্রের নতুন পরিচয়: ‘আকাশ’ এখন ‘লুসান’, ‘পিনাকা’ ‘শান্ত’

আর্থিক জটিলতায় পাকিস্তানে J-10CE যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করল চীন

ভারতের মেগা রাফাল চুক্তি: ফ্রান্সকে LoR পাঠাল দিল্লি, ₹৩.২৫ লক্ষ কোটি টাকায় ৯৪টি যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই

Ai+ Chinese links controversy: নীরবতা ভাঙল Ai+, অভিযোগ এড়িয়ে ‘শিখছি’ বলল সংস্থা