Vivo আবারও চমক দিতে প্রস্তুত ভারতের স্মার্টফোন বাজারে। আজ, দুপুর ১২টা নাগাদ ভারতে লঞ্চ হচ্ছে Vivo T4R 5G, যা হতে চলেছে Vivo T4 5G সিরিজের একেবারে নতুন সংযোজন। ইতিমধ্যেই সংস্থা এই ফোনকে “ভারতের সবচেয়ে পাতলা কোয়াড-কার্ভড ডিসপ্লে ফোন” বলে পরিচয় দিয়েছে।
চিনা সংস্থা Vivo ইতিমধ্যেই এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ ফিচার শেয়ার করেছে। এই ফোনে থাকছে একটি 120Hz Quad-curved AMOLED ডিসপ্লে ও MediaTek Dimensity 7400 চিপসেট, যা পারফরম্যান্স ও ডিজাইনের দিক থেকে একধাপ এগিয়ে।
Vivo T4R 5G – দাম ও কোথায় পাবেন (সম্ভাব্য)
এখনও পর্যন্ত অফিশিয়ালি দাম ঘোষণা না হলেও, সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, Vivo T4R 5G এর দাম ₹২০,০০০-এর কম রাখা হবে। আশা করা হচ্ছে ফোনটি Vivo T4x 5G ও Vivo T4 এর মাঝামাঝি দামে পাওয়া যাবে, অর্থাৎ ₹১৫,০০০ – ₹২০,০০০ এর মধ্যে।
ফোনটি দুটি রঙে আসতে পারে – নীল ও রূপোলি। ফোনটি পাওয়া যাবে Vivo India E-store, Flipkart এবং নির্দিষ্ট কিছু অফলাইন রিটেল স্টোরে। ইতিমধ্যেই Flipkart-এ ফোনটির জন্য একটি আলাদা মাইক্রোসাইট চালু হয়েছে।
ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ডিসপ্লে:
Vivo T4R 5G-তে থাকবে 6.77-inch Quad-Curved AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনে থাকবে 120Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, ও SGS Low Blue Light সার্টিফিকেশন।
পারফরম্যান্স:
ফোনটি চলবে 4nm Octa-Core MediaTek Dimensity 7400 প্রসেসরে, যার 2.6GHz পিক ক্লক স্পিড থাকবে। সংস্থার দাবি, AnTuTu স্কোর থাকবে 7,50,000-এরও বেশি।
ক্যামেরা:
পিছনে থাকছে 50MP Sony OIS প্রাইমারি ক্যামেরা ও একটি 2MP Bokeh সেন্সর। সামনে থাকছে 32MP Selfie Camera। উল্লেখযোগ্যভাবে, সামনের ও পিছনের উভয় ক্যামেরা দিয়েই 4K ভিডিও রেকর্ডিং সম্ভব।
ব্যাটারি ও চার্জিং:
ব্যাটারির স্পেসিফিকেশন এখনও অফিশিয়ালি ঘোষণা না হলেও, সূত্রের খবর অনুযায়ী ফোনে থাকতে পারে 5,700mAh Battery ও 44W Fast Charging। এছাড়াও, এই ফোন IP68 + IP69 রেটিং পেয়েছে – যার অর্থ এটি ধুলো ও জলের প্রতিরোধ ক্ষমতা রাখে।
যারা ₹২০,০০০-এর কমে একটি প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের 5G ফোন খুঁজছেন, তাঁদের জন্য Vivo T4R 5G হতে পারে এক দুর্দান্ত অপশন। ডিসপ্লে থেকে ক্যামেরা, ব্যাটারি থেকে বিল্ড – সবদিক থেকেই এই ফোনটি বাজারে একটি বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে টেক বিশেষজ্ঞরা।