Lava ফের বাজিমাত করল বাজেট সেগমেন্টে। ভারতে লঞ্চ হয়ে গেল তাদের নতুন 5G স্মার্টফোন Lava Blaze Dragon 5G, যার দাম মাত্র ₹৯,৯৯৯! কম দামে বেশি সুবিধা—এই নীতিতে তৈরি এই ফোনে থাকছে Snapdragon 4 Gen 2 চিপসেট, Android 15 ও 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে।
ফিচার ও স্পেসিফিকেশন:
এই ফোনে রয়েছে একটি 6.75-ইঞ্চির HD+ LCD স্ক্রিন, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 450 nits-এরও বেশি। সেলফির জন্য থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা, এবং পিছনে 50MP প্রাইমারি ক্যামেরা সহ LED ফ্ল্যাশ। নিরাপত্তার জন্য থাকছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক ও FM রেডিও-র সুবিধাও দেওয়া হয়েছে।
শক্তিশালী পারফরম্যান্স:
ফোনটির প্রধান আকর্ষণ এর 4nm Snapdragon 4 Gen 2 চিপসেট। এতে রয়েছে Octa-Core CPU, যার মধ্যে 2টি Cortex-A78 কোর 2.2GHz-এ এবং 6টি Cortex-A55 কোর 2.0GHz-এ কাজ করে। গ্রাফিক্সের জন্য রয়েছে Adreno 613 GPU।
4GB RAM ও 128GB স্টোরেজ থাকছে, যা microSD কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। উপরন্তু, ভার্চুয়াল RAM অপশনও রয়েছে, যা বাড়িয়ে 8GB পর্যন্ত করা যাবে।
সফটওয়্যার ও আপডেট:
এই ফোন চালায় Android 15, একদম ক্লিন ও ব্লোটওয়্যার-মুক্ত ইন্টারফেস সহ। Lava জানিয়েছে, একবার Android OS আপগ্রেড এবং ২ বছরের সিকিউরিটি আপডেট দেবে তারা।
কানেক্টিভিটির জন্য থাকছে 5G, Dual 4G VoLTE, Dual-band Wi-Fi, Bluetooth 5.4, GPS (GLONASS সহ) এবং USB Type-C পোর্ট।
ব্যাটারির দিকেও নজর দিয়েছে Lava। ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
দাম, বিক্রি ও অফার:
Lava Blaze Dragon 5G-এর 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ₹৯,৯৯৯। ফোনটি Golden Mist ও Midnight Mist কালারে পাওয়া যাবে।
- বিক্রি শুরু ১ অগস্ট রাত ১২টা থেকে in-এ।
- লঞ্চ অফার হিসেবে থাকছে ₹১,০০০ ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ₹১,০০০ এক্সচেঞ্জ বোনাস।
- Lava দিচ্ছে Free Service at Home সারা ভারতজুড়ে, এবং ইন-স্টোর সার্ভিস সাপোর্ট-ও থাকবে।
যারা ₹১০,০০০-এর নিচে একটি আধুনিক 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Lava Blaze Dragon 5G হতে পারে একটি দুর্দান্ত পছন্দ।