Vivo আনছে শক্তিশালী T4R 5G ফোন তাও আবার বাজেটের মধ্যে! 31শে জুলাই লঞ্চের আগে জেনে নিন ফিচার ও দাম

Vivo T4R 5G

ভারতের বাজেট স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে Vivo। সংস্থা নিশ্চিত করেছে যে, আগামী 31 শে জুলাই দুপুর 12টায় ভারতে লঞ্চ হতে চলেছে তাদের নতুন 5G ফোন Vivo T4R 5G। এই ফোনটি পাওয়া যাবে Flipkart, Vivo-এর অফিসিয়াল ওয়েবসাইট, এবং কিছু নির্দিষ্ট অফলাইন রিটেইল স্টোরে

ডিজাইন ও ডিসপ্লে

Vivo T4R 5G ফোনটির ডিজাইনে রয়েছে আধুনিকতার ছোঁয়া। পেছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যা বসানো হয়েছে একটি মেটাল রিং-এর মধ্যে। সামনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে, যার বেজেল প্রায় নেই বললেই চলে। পাশে রয়েছে ভলিউম ও পাওয়ার বাটন, এবং পিছনে স্পষ্টভাবে চোখে পড়বে Vivo-র লোগো।

দাম কত হবে?

Vivo জানিয়েছে, এই স্মার্টফোনের দাম রাখা হবে ₹২০,০০০ টাকার কম। তবে সঠিক দাম, লঞ্চ অফার ও অ্যাভেইলিবিলিটি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হবে লঞ্চ ইভেন্টে

স্পেসিফিকেশন — শক্তি ও স্টাইলের যুগলবন্দি

নতুন Vivo T4R 5G ফোনটিতে থাকবে MediaTek Dimensity 7400 5G চিপসেট, যা তৈরি হয়েছে 4nm প্রযুক্তিতে এবং ক্লক স্পিড 2.6GHz। ফোনটি AnTuTu বেঞ্চমার্কে 7.5 লক্ষের বেশি স্কোর অর্জন করেছে বলে দাবি সংস্থার। এটি একটি AI-ড্রিভেন ফোন, অর্থাৎ ফোনে থাকবে স্মার্ট এডিটিং সহ একাধিক AI ফিচার

অন্যান্য স্পেসিফিকেশন:

  • 120Hz রিফ্রেশ রেট সহ সুপার স্মুথ স্ক্রিন
  • সর্বোচ্চ 12GB RAM এবং 256GB স্টোরেজ
  • পুরু মাত্র 39mm
  • Android 15 ভিত্তিক FunTouch OS
  • IP68/IP69 রেটিং (জল ও ধুলো প্রতিরোধে সেরা)

ক্যামেরা ও ব্যাটারি

রিউমার অনুযায়ী, ফোনটিতে থাকবে 6.77-inch Full HD+ AMOLED ডিসপ্লে, প্রধান ক্যামেরা হতে পারে 50MP Sony IMX882 সেন্সর সহ OIS এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সঙ্গে থাকবে 2MP বোকেহ লেন্স। সেলফির জন্য রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা, যাতে থাকবে উন্নত AI ফিচার

ব্যাটারি ও অন্যান্য ফিচার

ফোনটিতে থাকতে পারে 5,700mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে USB Type-C পোর্ট দিয়ে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার:

  • Wi-Fi 6 সাপোর্ট
  • Bluetooth 5.4
  • Stereo Speakers
  • In-display Fingerprint Scanner

যারা ₹২০,০০০ টাকার মধ্যে একটি শক্তিশালী ও AI ফিচার সমৃদ্ধ 5G ফোন খুঁজছেন, তাদের জন্য Vivo T4R 5G হতে পারে একটি দুর্দান্ত অপশন। এখন অপেক্ষা শুধু ৩১শে জুলাইয়ের লঞ্চ ইভেন্টের

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে