OnePlus আবারো তাক লাগাল ভারতীয় ট্যাবলেট (Tablet) বাজারে! তারা নিয়ে এল নতুন OnePlus Pad Lite, একটি বাজেট-ফ্রেন্ডলি ট্যাবলেট যেটি উচ্চমানের ব্যাটারি ব্যাকআপ ও দুর্দান্ত অডিও কোয়ালিটির জন্য নজর কেড়েছে ইতিমধ্যেই। এই ট্যাবলেটটি চলতি মাসের শুরুতেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল, আর এবার ভারতেও অফিসিয়ালি লঞ্চ হলো।
দাম ও পাওয়া যাবে কোথায়?
OnePlus Pad Lite দুটি ভ্যারিয়েন্টে এসেছে—
- 6GB RAM + 128GB Storage (Wi-Fi): ₹12,999
- 8GB RAM + 128GB Storage (Wi-Fi + 4G LTE): ₹14,999
এই দামগুলোর মধ্যে ₹2,000 ও ₹1,000 পর্যন্ত Instant Bank Discount এবং Launch Offer অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে 6 মাস পর্যন্ত No-Cost EMI-র সুবিধাও থাকছে।
বিক্রি শুরু হবে ১ আগস্ট দুপুর ১২টা থেকে, এবং এটি পাওয়া যাবে:
OnePlus.in, OnePlus Store App, Amazon, Flipkart, Croma, Reliance Digital, Vijay Sales, Bajaj Electronics এবং দেশের বিভিন্ন রিটেইল স্টোরে।
OnePlus Pad Lite-এর ফিচার ও স্পেসিফিকেশন:
- ডিসপ্লে: 11 ইঞ্চির LCD প্যানেল, 16:10 রেশিও, 3% স্ক্রিন–টু–বডি রেশিও, ও 500nits পর্যন্ত উজ্জ্বলতা।
- প্রসেসর: শক্তিশালী MediaTek Helio G100 চিপসেট।
- RAM & Storage: সর্বোচ্চ 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ।
- ব্যাটারি: বিশাল 9340 mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
- এক চার্জে 80 ঘণ্টা মিউজিক প্লেব্যাক অথবা 11 ঘণ্টা ভিডিও স্ট্রিমিং সম্ভব।
- 54 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম!
- অডিও: Hi-Res Audio সার্টিফায়েড কোয়াড স্পিকার ও Dolby Atmos সাপোর্ট সহ দুর্দান্ত সাউন্ড।
- ওজন ও ডিজাইন: মাত্র 530 গ্রাম ও 39mm পাতলা — হালকা এবং স্টাইলিশ।
- সফটওয়্যার: নতুন OxygenOS 15.0.1 for Pad, যেখানে আছে multi-window, app continuity-র মতো একাধিক প্রোডাকটিভ ফিচার।
আরও আসছে!
OnePlus ইতিমধ্যেই ঘোষণা করেছে, তারা খুব শীঘ্রই ভারতে আনছে আরও প্রিমিয়াম ট্যাবলেট OnePlus Pad 3, যেটি সেপ্টেম্বর মাসে বাজারে আসবে।
সংক্ষেপে বললে, যারা একটি স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘ ব্যাটারি লাইফ সহ বাজেট-ফ্রেন্ডলি ট্যাব (Tablet) খুঁজছেন, তাদের জন্য OnePlus Pad Lite হতে চলেছে এক দুর্দান্ত পছন্দ।