প্রথমবারের মতো ভারতে শুরু হল Dolby সিনেমা! সাধারণ সিনেমা হল থেকে কতটা আলাদা?

Feature T&L
Estimated time: 1 min
Powered by suryanetram

ভারতের সিনেমা প্রেমীদের জন্য এল দারুণ সুখবর! Dolby এখন আনুষ্ঠানিকভাবে ভারতে তাদের প্রথম Dolby Cinema চালু করল City Pride, Kharadi, Pune-তে। এই অত্যাধুনিক ৩১০-আসনের অডিটোরিয়ামটি তৈরি হয়েছে এমনভাবে, যাতে Dolby Vision এবং Dolby Atmos-এর মতো উন্নত অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তিগুলি দারুণ ভাবে উপভোগ করা যায়।

Dolby Cinema মানে ঠিক কী?

Dolby Cinema এমন এক সিনেমা হল যা একসাথে Dolby VisionDolby Atmos প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে দর্শকেরা পান এক নতুন ধরনের সম্পূর্ণ সিনেমাটিক অভিজ্ঞতা।

  • Dolby Vision: এটি একটি ডুয়াল 4K লেসার প্রজেকশন সিস্টেম, যা বাড়তি কনট্রাস্ট, উজ্জ্বলতা ও নিখুঁত ছবি তুলে ধরতে সক্ষম। ফলে খুব সূক্ষ্ম দৃশ্যগুলোও স্পষ্টভাবে ফুটে ওঠে — যেগুলো সাধারণ সিনেমা হলে প্রায়ই চোখ এড়িয়ে যায়।
  • Dolby Atmos: এটি একটি স্পেশিয়াল অডিও প্রযুক্তি, যার মাধ্যমে শব্দ হলের চারপাশে ঘোরে এবং গল্পের সঙ্গে তাল মিলিয়ে এক অবিশ্বাস্য পরিবেশ তৈরি করে।

সিনেমা হলের ডিজাইন

এই সিনেমা হলের আকর্ষণ শুধু প্রযুক্তিতেই সীমাবদ্ধ নয়। এখানে রয়েছে কার্ভড ওয়াল-টু-ওয়াল-টু-সিলিং স্ক্রিন, দুর্দান্ত অ্যাকুস্টিক ডিজাইন, মিনিমাল ভিজ্যুয়াল ডিসট্র্যাকশন, ডাইনামিক লাইটিং এবং আরমদায়ক সিটিং অ্যারেঞ্জমেন্ট — সব মিলিয়ে একেবারে মনঃসংযোগ ধরে রাখা যায় সিনেমার প্রতিটি মুহূর্তে।

প্রথম শো: Jurassic World Rebirth

ভারতের এই প্রথম Dolby Cinema-তে প্রথম দেখানো হবে Jurassic World Rebirth, যা রিলিজ করছে Dolby VisionDolby Atmos-এ — একেবারে সিনেমা প্রেমীদের জন্য উপযুক্ত সূচনা।

আরও আসছে ৫টি শহরে

Dolby ইতিমধ্যেই জানিয়েছে, খুব শীঘ্রই হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, ত্রিচি, কোচি এবং উলিক্কল-এ আরও ৫টি Dolby Cinema চালু হবে।

বিশ্বজুড়ে জনপ্রিয়তা

আজ পর্যন্ত বিশ্বজুড়ে ৭৪০টিরও বেশি সিনেমা রিলিজ হয়েছে Dolby VisionDolby Atmos ফরম্যাটে। ভারতে এই প্রথম Dolby Cinema-এর আগমন প্রমাণ করে যে এখন দর্শক শুধু HD কোয়ালিটি বা সারাউন্ড সাউন্ড নয় বরং এক গভীর, অনুভব করা যায় এমন সিনেমাটিক অভিজ্ঞতা চাইছে।

Dolby Laboratories-এর Vice President, Michael Archer বলেন,
“Pune-এ Dolby Cinema চালুর মাধ্যমে ভারতে আমাদের দীর্ঘমেয়াদী স্বপ্নের বাস্তব রূপ দেওয়া সম্ভব হল। ইতিমধ্যেই ভারতে রয়েছে ১০০০+ Dolby Atmos স্ক্রিন, আর এখন Dolby Cinema নতুন দৃষ্টান্ত গড়ে তুলবে প্রিমিয়াম সিনেমাটিক অভিজ্ঞতার ক্ষেত্রে।”

এক কথায়, ডলবির এই নতুন পদক্ষেপে সিনেমা দেখার অভিজ্ঞতা হবে আর একধাপ এগিয়ে – আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং মনমুগ্ধকর।

এই মুহূর্তে

হুন্দাই ও টিভিএস E3W কনসেপ্ট: যৌথ উদ্যোগে আসছে নতুন থ্রি হুইলার

Hyundai Ioniq 3 এর আত্মপ্রকাশে: ৪৯৬ কিমি পর্যন্ত রেঞ্জ সহ নতুন ইভি ক্রশওভার, মন কাড়বে আপনারও

Oppo Find X9 Ultra: নতুন ফ্ল্যাগশিপ ঘিরে তুঙ্গে জল্পনা, সম্ভাব্য ফিচার্স ও টিজার সম্পর্কে জানুন এখনই

Redmi Pad 2 SE 4G : ১২০Hz ডিসপ্লে, Snapdragon 6s Gen 2 ও ৭,৬০০mAh ব্যাটারি সহ লঞ্চ হল বাজারে