৮০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ, দুর্দান্ত ট্রান্সপারেন্ট ডিজাইন ও প্রিমিয়াম ফিচার নিয়ে এল Nothing Headphone 1

Feature T&L

ভারতের অডিওপ্রেমীদের জন্য দারুণ খবর! Nothing আবারও তাক লাগিয়ে দিল। মঙ্গলবার ভারতে লঞ্চ হল Nothing Headphone 1, একসঙ্গে লঞ্চ হয়েছে Nothing Phone 3-ও। এই নতুন ওভার-দ্য-ইয়ার হেডফোন শুধু দেখতে সুন্দর নয়, ফিচারেও নজরকাড়া। বিশ্বের কিছু নির্দিষ্ট মার্কেটে একসঙ্গে এই ডিভাইসগুলো লঞ্চ হয়েছে।

ফিচার ও ডিজাইন এক কথায় দুর্দান্ত!

Nothing Headphone 1-এর সবচেয়ে বড় আকর্ষণ এর ট্রান্সপারেন্ট ডিজাইন। পুরো হেডফোনটির বডি রেকট্যাঙ্গুলার ও কিছুটা ওভাল আকৃতির একটি উঁচু মডিউলযুক্ত। এতে রয়েছে ৪০mm ডায়নামিক ড্রাইভার, যা বিখ্যাত ব্রিটিশ অডিও কোম্পানি KEF দ্বারা টিউন করা হয়েছে।

শব্দে স্বচ্ছতা আনতে হেডফোনটিতে রয়েছে 4 মাইক্রোফোনযুক্ত ENC (Environmental Noise Cancellation) মোড। এ ছাড়াও রয়েছে 42dB পর্যন্ত ANC (Active Noise Cancellation) এবং Transparency Mode, ফলে বাইরের আওয়াজও আপনি প্রয়োজনে শুনতে পারবেন।

কানেক্টিভিটি ও কন্ট্রোল

Bluetooth 5.3-এর মাধ্যমে হেডফোনটি কানেক্ট হয়। AAC, SBC এবং LDAC অডিও কোডেক সাপোর্ট করে। ব্যবহারকারীরা একসঙ্গে দুটি ডিভাইস কানেক্ট করতে পারবেন। Android 5.1iOS 13 বা তার ওপরের ভার্সন চালিত যেকোনো ফোনে এটি চলবে।

টাচ নয়, বরং এতে রয়েছে রোলার, প্যাডেল ও বাটন – যার মাধ্যমে আপনি ভলিউম কন্ট্রোল, ANC মোড স্যুইচ বা মিডিয়া চেঞ্জ করতে পারবেন।

ব্যাটারি ব্যাকআপ: সত্যিই চমকে দেওয়ার মতো!

Nothing Headphone 1-এ রয়েছে 1040 mAh ব্যাটারি, যা পুরো চার্জ হতে সময় নেয় মাত্র 120 মিনিটUSB Type-C পোর্টে চার্জ হয় এবং 3.5mm অডিও জ্যাক-ও রয়েছে।

একবার চার্জ দিলে আপনি পেতে পারেন —

  • 80 ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক (AAC, ANC বন্ধ থাকলে)
  • 54 ঘণ্টা (LDAC, ANC বন্ধ থাকলে)
  • 35 ঘণ্টা (AAC, ANC চালু থাকলে)
  • 30 ঘণ্টা (LDAC, ANC চালু থাকলে)

মাত্র 5 মিনিট চার্জ দিয়েই পাওয়া যাবে 5 ঘণ্টা প্লেব্যাক!

দাম ও কোথায় কিনবেন

ভারতে Nothing Headphone 1-এর দাম রাখা হয়েছে ₹21,990। তবে ১৫ জুলাই-এর লঞ্চ ডে-তে অফারে পাওয়া যাবে মাত্র ₹19,999-এ।

ক্রয় করা যাবে Flipkart, Flipkart Minutes, Vijay Sales, Myntra, Croma ও অন্যান্য রিটেল স্টোর থেকে। কালার অপশন হিসেবে আছে BlackWhite

বক্সের ভিতর আপনি পাবেন:

  • Nothing Headphone 1
  • Softshell স্টোরেজ কেস

Nothing আবারও প্রমাণ করল যে তারা শুধুই ডিজাইন নয়, ফিচারেও ধামাল করতে পারে। যারা একটি প্রিমিয়াম ওভার-ইয়ার হেডফোন খুঁজছেন, তাদের জন্য Nothing Headphone 1 হতে পারে পারফেক্ট পছন্দ।

এখন দেখার, এই হেডফোন বাজারে Sony, Bose বা Sennheiser-এর সঙ্গে কতটা টক্কর দিতে পারে!

এই মুহূর্তে

CMF Clip Pro ক্লিপ-অন ওয়্যারলেস ইয়ারবাড আসছে ৪ আগস্ট, নতুন ডিজাইনে চমক দেবে!

ভারতীয় নৌবাহিনীর IOR দাপটে নতুন মাত্রা: আসছে NASM-MR, BrahMos-NG ও Glidefire, তৈরি হচ্ছে ‘Indian Navy Layered Naval Firepower’

ইন্দো-প্যাসিফিকে নৌ প্রতিরক্ষা বাড়াতে ভারতের BrahMos ক্ষেপণাস্ত্রের দিকে নজর থাইল্যান্ডের

বিশ্বজুড়ে মেমরি চিপের আকাল, MacBook Air-এর জোগান নিয়ে উদ্বেগ!