শীঘ্রই বিশাল ব্যাটারি, সুপার AMOLED ডিসপ্লে ও দুর্দান্ত ক্যামেরা নিয়ে বাজারে আসছে Samsung Galaxy M36 5G

Feature T&L

Samsung আবারও তাদের জনপ্রিয় M-series-এ নতুন চমক আনতে চলেছে। বাজারে আসতে চলেছে Samsung Galaxy M36 5G, যা গত বছরের Galaxy M35-এর উত্তরসূরি। সম্প্রতি Amazon-এ এর একটি landing page দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই সেটি মুছে ফেলা হয়েছে। ফলে জল্পনা আরও বেড়েছে যে ডিভাইসটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে।

ঞ্চের সম্ভাব্য তারিখ

বর্তমানে অফিসিয়ালভাবে কিছু জানানো না হলেও, আশা করা যাচ্ছে Galaxy M36 5G আগামী জুলাই মাসে ভারতের বাজারে Amazon-এর মাধ্যমে আত্মপ্রকাশ করতে পারে।

সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এই স্মার্টফোনে থাকতে পারে একটি 74-inch Super AMOLED display যার রেজোলিউশন 1080×2340 pixels, 120Hz refresh rate, এবং 1500 nits পর্যন্ত peak brightness
  • পেছনে থাকতে পারে একটি 50MP triple rear camera setup with OIS, আর সেলফির জন্য থাকবে 16MP front camera
  • প্রসেসরের ক্ষেত্রে, থাকতে পারে শক্তিশালী Exynos 1380 Octa-core processor, যার সাথে মিলবে 8GB RAM128GB storage (যা SD card-এর মাধ্যমে বাড়ানো যাবে)।
  • ব্যাটারির দিক থেকেও চমক থাকবে, কারণ Galaxy M36 5G-তে থাকতে পারে একটি বিশাল 6500mAh battery এবং 25W fast charging সাপোর্ট।
  • অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে Android 15-ভিত্তিক custom UI। অন্যান্য ফিচারের মধ্যে থাকবে USB Type-C port, NFC, এবং Dual SIM support

সম্ভাব্য দাম

এই ডিভাইসের সম্ভাব্য দাম হতে পারে ₹25,000-এর কম। আগের মডেল Galaxy M35-এর প্রারম্ভিক দাম ছিল ₹19,999। রঙের দিক থেকে Galaxy M36 5G অন্তত দুটি কালার অপশনে আসতে পারে বলেই আশা করা যাচ্ছে।

সারসংক্ষেপে, যারা একটি দীর্ঘস্থায়ী ব্যাটারি, দুর্দান্ত ডিসপ্লে, ও পারফরম্যান্স চায় বাজেটের মধ্যে, তাদের জন্য Samsung Galaxy M36 5G হতে চলেছে একটি দারুণ পছন্দ। এখন শুধু অপেক্ষা অফিসিয়াল লঞ্চের!

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple