আকাশে ড্রোন, মাটিতে মিসাইল, ‘অপারেশন সিঁদুরে’ ঠিক যে ভাবে শত্রুপক্ষের ঘুম ওড়ালো ‘ভারতের প্রযুক্তি’

Feature T&L

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার আবহে ভারত চালিয়েছে এক অত্যাধুনিক সামরিক অভিযান,নাম— অপারেশন সিঁদুর! আর এই অভিযানে ভারতীয় সেনা ব্যবহার করেছে, চমকপ্রদ প্রযুক্তির সামরিক অস্ত্র!

ড্রোনে চোখ, AI-এ মগজ, মিসাইলে নিখুঁত নিশানা— এই হলো ভারতের নতুন যুদ্ধ কৌশল!

১. আত্মঘাতী ড্রোন: ‘হ্যারপ’ ও ‘স্কাই-স্ট্রাইকার’

এই ড্রোনগুলো শত্রুপক্ষের ঘাঁটির উপর দিয়ে ঘোরে আর নিজেরাই সিদ্ধান্ত নিয়ে আঘাত হানে! AI প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত এই ড্রোনগুলোর নিশানা এতটাই নিখুঁত যে কোনও রাডার বা সন্ত্রাসবাদী ক্যাম্প ধ্বংস করতে এক মুহূর্তও দেরি হয় না।

২. SCALP ও HAMMER মিসাইল: রাফালের হাতিয়ার

ফ্রান্স থেকে আনা রাফালে যুদ্ধবিমানে থাকা SCALP মিসাইল দিয়ে পাকিস্তানের ভিতরে ১০০ কিলোমিটার দূরে থাকা সন্ত্রাসবাদী ক্যাম্পে আঘাত হানা হয়েছে। আর HAMMER বোমা? দিন হোক বা রাত, আকাশে মেঘ হোক বা ঝড়—এই বোমার লক্ষ্যভ্রষ্ট হয় না!

৩. আকাশতীর ও SAMAR সিস্টেম: নিজের দেশ, নিজের নিরাপত্তা

ভারতের তৈরি আকাশতীর (Akashteer)SAMAR (Surface to Air Missile for Assured Retaliation) সিস্টেম যুদ্ধের সময় পাক ড্রোন ও মিসাইল একে একে ধ্বংস করেছে। এই সিস্টেমগুলো ভারতের স্থল সেনা ও বায়ু সেনার রাডার একত্র করে গোটা আকাশ জুড়ে নজর রাখে।

৪. ‘অদৃশ্য’ সুরক্ষা জাল: ১৮০০ কিমি জুড়ে UAV ব্লকার

ভারতের পশ্চিম সীমান্তে এক বিশাল ‘নো ফ্লাই জোন’ তৈরি করা হয়েছে, যেখানে ড্রোন বা শত্রু মিসাইল ঢুকলেই সাথে সাথে ধ্বংস হয়ে যায়। সেনাবাহিনী বলছে, শ্ত্রু পক্ষের একটিও হামলা সফল হয়নি!

শুধু প্রতিশোধ নয়, সতর্ক বার্তা

এই অপারেশনের মাধ্যমে ভারত কেবল সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করেনি, আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে কড়া বার্তাও দিয়েছে— “সন্ত্রাসবাদ মেনে নেওয়া হবে না!”

এটা স্পষ্ট যে অপারেশন সিঁদুর শুধু একটি প্রতিশোধ অভিযান নয়, এটি ভারতীয় সেনার প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত আত্মবিশ্বাস ও আধুনিকতার প্রতীক। ড্রোন থেকে শুরু করে নিজস্ব রাডার ও মিসাইল সিস্টেম— ভারত এখন আগের চেয়ে অনেক শক্তিশালী ও বিজ্ঞাননির্ভর।

এই প্রযুক্তির পিছনে থাকা প্রতিটি কৌশল আমাদের দেশকে শুধু নিরাপদ নয়, গর্বিত করে তুলছে!

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে