Techne And Logos

Google প্রায় কিনেই ফেলেছিল Netflix কে! খোলাখুলি স্বীকারোক্তি সুন্দর পিচাইয়ের

Feature T&L

বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা Google-এর CEO সুন্দর পিচাই সম্প্রতি এক বিস্ময়কর তথ্য ফাঁস করলেন। তিনি জানিয়েছেন, Google এক সময় প্রায় Netflix কিনে নিচ্ছিল! তবে শেষ মুহূর্তে পিছিয়ে আসে টেক জায়ান্টটি।

All-In Podcast-এ এক আলোচনায় Pichai বলেন, “আমরা Netflix কেনার বিষয়টা নিয়ে প্রচণ্ডভাবে চিন্তাভাবনা করেছিলাম। আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম।” এই কথোপকথনের সময় তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন Google কর্মী ডেভিড ফ্রিডবার্গ-সহ আরও কয়েকজন।

যদিও তিনি এটিকে সম্পূর্ণরূপে “অভিযোগ” বা “দুঃখের বিষয়” বলে উল্লেখ না করলেও, তাঁর কথায় স্পষ্ট যে এই সিদ্ধান্তটা এখনও তাঁকে ভাবায়। কারণ আজ Netflix বিশ্বব্যাপী ৩০ কোটিরও বেশি সাবস্ক্রাইবার নিয়ে streaming দুনিয়ায় রাজত্ব করছে।

অন্যদিকে, Google এখনও পর্যন্ত subscription video মার্কেটে সেভাবে আধিপত্য বিস্তার করতে পারেনি। YouTube TV এবং Google TV থাকলেও, Netflix-এর মত original content ও গ্লোবাল বিনোদনের ক্ষেত্রে তেমন কোনও বড় সাফল্য পায়নি Google।

প্রসঙ্গত জানা গেছে, ২০১৪ সালে UK-ভিত্তিক গবেষণা সংস্থা CCS Insight ভবিষ্যদ্বাণী করেছিল, ২০১৫ সালেই Google ও Netflix-এর মধ্যে ডিল হতে পারে। তবে সেই জল্পনা বাস্তবে রূপ নেয়নি।

Google-এর ইতিহাসে বহু সফল acquisition ঘটেছে—YouTube, Android, Nest, Fitbit, Waze ইত্যাদি। কিন্তু আজ মনে হচ্ছে, তাদের সবচেয়ে বড় অসফলতা ছিল এই Netflix কে না কেনা।

এখান থেকে বোঝা যাচ্ছে, প্রযুক্তি জগতে সুযোগ একবার হাতছাড়া হলে সেটা ফিরে পাওয়া সহজ নয়!

এই মুহূর্তে

Honor 700 Series: বাজারে আসার আগে গুরুত্বপূর্ণ ছাড়পত্র পেল Honor-এর নতুন সিরিজ, আসছে এই মাসেই!

ভারতের সামুদ্রিক প্রতিরক্ষায় নয়া শক্তি ‘Sea Serpent’, কামিকাজে হামলাতেও সক্ষম দেশীয় স্বয়ংক্রিয় যুদ্ধযান

ভারতীয় নৌবাহিনীর যুগান্তকারী পদক্ষেপ: হেলিকপ্টারে ‘ম্যাগনেটিক অ্যানোমালি ডিটেকশন’ প্রযুক্তির সংযুক্তি

ভিভো X500 আল্ট্রা-এ আসছে ৬৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা: মোবাইল ফটোগ্রাফিতে নতুন দিগন্ত!