১০ লাখ টাকার বাজেটে ভারতের সেরা ৫টি SUV! কোনটা আপনার জন্য সেরা?

Estimated time: 2 min
Powered by suryanetram

আপনি কি ১০ লাখ টাকার মধ্যে একটা নতুন SUV কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল ২০২৫ সালের ভারতের সেরা ৫টি Compact SUV–এর তালিকা, যেখানে দামে সাশ্রয়ী হলেও ফিচার, সেফটি ও পারফরম্যান্সে কোনও কমতি নেই। দেখে নিন কোন গাড়িটি আপনার চাহিদার সঙ্গে ভালো মানাচ্ছে।

Maruti Suzuki Brezza – নির্ভরযোগ্য ও ফুয়েল-এফিশিয়েন্ট SUV

এই তালিকার শীর্ষে রয়েছে Maruti Suzuki Brezza। দুর্দান্ত মাইলেজ, সেরা ড্রাইভিং কমফোর্ট ও Maruti-র নির্ভরযোগ্য সার্ভিসের জন্য এটি অনেকের প্রথম পছন্দ।

ইঞ্জিন: 1.5L, 4-cylinder, 102 bhp পাওয়ার, 137 Nm টর্ক
ট্রান্সমিশন: ম্যানুয়াল ও অটোমেটিক (অটোমেটিকের দাম বেশি)
সেফটি: Global NCAP 4-star
বুট স্পেস: 328 লিটার
রিয়েল মাইলেজ: শহরে 14-16 km/l
দাম: Ex-showroom ₹9,66,000 | On-road ₹10,80,000

ফিচার হাইলাইট: 7 ইঞ্চির টাচস্ক্রিন, Apple CarPlay/Android Auto, রিয়ার পার্কিং সেন্সর, অল-ফোর পাওয়ার উইন্ডো।
কম মেইনটেন্যান্স খরচ ও ভালো রিসেল ভ্যালু তাই এটা সেরা পছন্দ।

Skoda Kushaq – প্রিমিয়াম জার্মান টাচ

Skoda Kushaq নিয়ে এসেছে জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের ছোঁয়া। যাঁরা ড্রাইভিং এক্সপেরিয়েন্সে আপস করতে চান না, তাঁদের জন্য আদর্শ।

ইঞ্জিন: 1.0L, 3-cylinder Turbo, 114 bhp, 178 Nm
ট্রান্সমিশন: ম্যানুয়াল ও অটো
সেফটি: 5-star Global NCAP
বুট স্পেস: 446 লিটার
রিয়েল মাইলেজ: শহরে 14 km/l
দাম: Ex-showroom ₹9,59,000 | On-road ₹10,75,000

ফিচার: ৬টি এয়ারব্যাগ, TPMS, LED হেডল্যাম্প, Apple CarPlay/Android Auto।
সাবধানতা: মেইনটেন্যান্স খরচ একটু বেশি।

Kia Sonet – বক্স লুক ও আধুনিক ফিচারে ভরপুর

যাঁরা চায় SUV-এর স্টাইল আর স্মার্ট ডিজাইন, তাঁদের জন্য Kia Sonet দারুণ অপশন।

ইঞ্জিন: 1.0L Turbo Petrol, 118 bhp, 172 Nm
ট্রান্সমিশন: ম্যানুয়াল (DCT/AT আরও দামী)
সেফটি: Global NCAP টেস্ট হয়নি এখনও
বুট স্পেস: 465 লিটার (তালিকার মধ্যে সর্বাধিক)
রিয়েল মাইলেজ: শহরে 13-15 km/l
দাম: Ex-showroom ₹8,99,000 | On-road ₹10,12,000

ফিচার: ৬টি এয়ারব্যাগ, ১২.৩-ইঞ্চি ইনফোটেইনমেন্ট, প্রজেক্টর হেডল্যাম্প।
নতুন ডিজাইন যাদের পছন্দ তাদের জন্য পারফেক্ট SUV

Mahindra XUV300 – শক্তপোক্ত গঠন ও টর্কি ইঞ্জিন

Mahindra XUV300 হল সবচেয়ে বেশি টর্ক দেওয়া গাড়ি এই তালিকায়। যারা পাওয়ারফুল SUV খোঁজেন, তাঁদের জন্য দারুণ পছন্দ।

ইঞ্জিন: 1.2L, 3-cylinder, 110 bhp, 200 Nm
ট্রান্সমিশন: ম্যানুয়াল ও AMT
সেফটি: 5-star Global NCAP
বুট স্পেস: 364 লিটার
রিয়েল মাইলেজ: শহরে 13-14 km/l
গ্রাউন্ড ক্লিয়ারেন্স: 180 mm (তালিকায় সবচেয়ে কম)
দাম: Ex-showroom ₹9,74,000 | On-road ₹11,18,000

ফিচার: সানরুফ, ১০.২৫-ইঞ্চির ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, ওয়্যারলেস চার্জার।
গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হওয়ায় গ্রামের রাস্তায় সমস্যা হতে পারে।

Tata Nexon – সুরক্ষা ও স্টাইল একসঙ্গে

Tata Nexon ভারতের প্রথম 5-star Global NCAP সেফটি রেটিং পাওয়া SUV।

ইঞ্জিন: 1.2L, 3-cylinder, 118 bhp, 170 Nm
ট্রান্সমিশন: ম্যানুয়াল ও AMT
বুট স্পেস: 382 লিটার
রিয়েল মাইলেজ: শহরে 13-14 km/l
দাম: Ex-showroom ₹9,19,000 | On-road ₹10,31,000

ফিচার: ৬টি এয়ারব্যাগ, সানরুফ, LED DRL, ৭-ইঞ্চি টাচস্ক্রিন।
দাম ও ফিচারের জন্য দারুণ, তবে ইঞ্জিনে কিছু কমতি ও বেশি নইজ/ভাইব্রেশন রয়েছে।

গাড়িসেফটিবুট স্পেসরিয়েল মাইলেজগ্রাউন্ড ক্লিয়ারেন্সঅনরোড দাম (₹)
Brezza4*328L14-16 km/l198mm10.80L
Kushaq5*446L14 km/l189mm10.75L
Sonet465L13-15 km/l190mm10.12L
XUV3005*364L13-14 km/l180mm11.18L
Nexon5*382L13-14 km/l209mm10.31L

আপনার চাহিদা অনুযায়ী গাড়ি বেছে নিন — কারও কাছে স্টাইল, কারও কাছে সেফটি, আবার কারও কাছে ফুয়েল-এফিসিয়েন্সি বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ১০ লাখ টাকায় এই পাঁচটি SUV-র মধ্যে যেটাই নিন না কেন আপনি হতাশ হবেন না।

এই মুহূর্তে

WhatsApp Plus subscription: এবার টাকা দিলেই মিলবে নতুন ফিচার!

Apple CarKey Tata EV: এবার iPhone বা Apple Watch-এর সাহায্যেই করা যাবে টাটা গাড়ি আনলক ও স্টার্ট!

প্রযুক্তি বিশ্বে আলোড়ন: অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ?

বিনোদনে নতুন মাত্রা: LG StandbyME 2 Max portable TV এলো 32-ইঞ্চি 4K UHD ডিসপ্লে সহ!