সুখবর! ২০,৫০০ টাকা দাম কমলো Oppo Find X8-এর! দুর্দান্ত অফার মিস করবেন না

Feature T&L

আপনি যদি দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, প্রিমিয়াম ডিজাইন এবং অসাধারণ ডিসপ্লের একটি স্মার্টফোন খুঁজছেন, তাহলে এই ডিলটি একদম আপনার জন্যই! সম্প্রতি লঞ্চ হওয়া Oppo Find X8 এখন বিশাল ২০,৫০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vijay Sales-এ।

এমন একটি প্রিমিয়াম স্মার্টফোন যদি কম দামে পাওয়া যায়, তবে সেটি নিশ্চিতভাবেই দারুণ খবর। আসুন দেখে নেওয়া যাক এই ডিলের বিস্তারিত এবং Oppo Find X8-এর বৈশিষ্ট্য।

Vijay Sales-এ দাম ও ছাড়

Oppo Find X8-এর আসল দাম ছিল 69,999 টাকা, তবে 17,000 টাকা ছাড়ের ফলে এখন এটি 52,999 টাকা-তে বিক্রি হচ্ছে। এছাড়াও HDFC Bank-সহ নির্বাচিত কিছু ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা আরও 3500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, যার ফলে ফোনটির দাম 50,000 টাকার কম হয়ে যাবে!

এছাড়াও, EMI অপশনের মাধ্যমে 24 মাসের জন্য 2570 টাকা মাসিক কিস্তিতে ফোনটি কেনা যাবে। নির্দিষ্ট ব্যাংকগুলোর মাধ্যমে No-Cost EMI সুবিধাও পাওয়া যাবে। তবে এই অফারটি কেবলমাত্র 12GB RAM + 256GB Storage ভ্যারিয়েন্টের জন্য প্রযোজ্য।

আরও ছাড় পেতে, আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে এর বেস্ট এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন, যা ফোনের বর্তমান অবস্থা এবং মডেলের ওপর নির্ভর করবে।

Oppo Find X8: ফিচার ও স্পেসিফিকেশন

  • অসাধারণ ডিসপ্লে:
    এই ফোনটিতে আছে ৬.৫৯-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার ১২০Hz রিফ্রেশ রেট, Dolby Vision, ১০-বিট কালার এবং HDR10+ সাপোর্ট থাকায় ছবির গুণমান হবে চমৎকার।
  • শক্তিশালী পারফরম্যান্স:
    MediaTek Dimensity 9400 প্রসেসর দ্বারা চালিত Oppo Find X8, যা দ্রুত ও ল্যাগ-ফ্রি পারফরম্যান্স নিশ্চিত করে। ফোনটিতে রয়েছে ১২GB RAM + ২৫৬GB Storage এবং ১৬GB RAM + ৫১২GB Storage ভ্যারিয়েন্ট।
  • উন্নত ক্যামেরা সেটআপ:
    ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে—
  • 50MP প্রধান সেন্সর
  • 50MP টেলিফটো লেন্স (3X অপটিক্যাল জুম)
  • 50MP আলট্রাওয়াইড লেন্স

সেলফির জন্য ফোনটিতে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা, যা সেরা মানের সেলফি এবং ভিডিও কলিং অভিজ্ঞতা দেবে।

  • শক্তিশালী ব্যাটারি ও দ্রুত চার্জিং:
    ফোনটিতে 5630mAh ব্যাটারি রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, এবং 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফলে দীর্ঘক্ষণ ব্যবহারের পরেও দ্রুত চার্জ করা সম্ভব।
  • স্মার্ট সফটওয়্যার:
    ফোনটি ColorOS 15 (Android 15-এর উপর ভিত্তি করে) দ্বারা চলবে, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মুথ ও সহজ করে তুলবে।

যদি আপনি একটি প্রিমিয়াম স্মার্টফোন খোঁজেন, তবে Oppo Find X8 এই দামে নিশ্চিতভাবেই একটি দুর্দান্ত ডিল। সীমিত সময়ের জন্য উপলব্ধ এই অফারটি Vijay Sales-এ পাওয়া যাচ্ছে।

এই মুহূর্তে

CMF Clip Pro ক্লিপ-অন ওয়্যারলেস ইয়ারবাড আসছে ৪ আগস্ট, নতুন ডিজাইনে চমক দেবে!

ভারতীয় নৌবাহিনীর IOR দাপটে নতুন মাত্রা: আসছে NASM-MR, BrahMos-NG ও Glidefire, তৈরি হচ্ছে ‘Indian Navy Layered Naval Firepower’

ইন্দো-প্যাসিফিকে নৌ প্রতিরক্ষা বাড়াতে ভারতের BrahMos ক্ষেপণাস্ত্রের দিকে নজর থাইল্যান্ডের

বিশ্বজুড়ে মেমরি চিপের আকাল, MacBook Air-এর জোগান নিয়ে উদ্বেগ!