বাজেটের মধ্যে নতুন F29 Series স্মার্টফোন আনছে OPPO, টেকসই পারফরম্যান্স ও নজরকাড়া ফিচারস নিয়ে

Feature T&L

ভারতে আরও টেকসই ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে OPPO বাজারে নিয়ে এসেছে নতুন OPPO F29 Series। এই সিরিজের OPPO F29 ProOPPO F29 শুধুমাত্র শক্তিশালী স্পেসিফিকেশনই নয়, বরং কঠিন পরিবেশেও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে তৈরি।

স্মার্টফোন দুটি শুরুতে পাওয়া যাবে INR 27,999 থেকে OPPO F29 Pro এবং INR 23,999 থেকে OPPO F29OPPO E-store, Flipkart, Amazon ও অফলাইন স্টোরে পাওয়া যাবে F29 Pro (এপ্রিল 1 থেকে) এবং F29 (মার্চ 27 থেকে)।

ধুলো-জল প্রতিরোধী, মিলিটারি-গ্রেড টেস্টেড

নতুন OPPO F29 Series কে ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যস্ততার সঙ্গী হিসাবে ডিজাইন করা হয়েছে। ভারতে বিশেষভাবে “Made for India”“Tested in India” শংসাপত্রপ্রাপ্ত এই স্মার্টফোন দুটি পেয়েছে SGS কর্তৃক IP66, IP68 IP69 রেটিং।

এর ফলে এই ফোনগুলো বৃষ্টি, নদীর জল, বরফ-ঠান্ডা জল, কফি, দুধ, ফলের রস এমনকি বিয়ার-এর সংস্পর্শেও নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে। এমনকি ফোনে জল ঢুকে গেলেও Water Drain প্রযুক্তির মাধ্যমে স্পিকার থেকে স্বয়ংক্রিয়ভাবে জল বের করে দেওয়া সম্ভব!

এছাড়াও, স্মার্টফোন দুটি MIL-STD-810H-2022 মিলিটারি স্ট্যান্ডার্ড টেস্ট পাশ করেছে, যার ফলে এটি চরম তাপমাত্রা, বালি, আর্দ্রতা, বৃষ্টি এবং শক সহ্য করতে পারে।

অনবদ্য বিল্ড কোয়ালিটি

যারা রাফ ইউজ করেন, তাদের জন্য OPPO F29 Pro-তে Corning Gorilla Glass Victus 2OPPO F29-এ Corning Gorilla Glass 7i রয়েছে, যা স্ক্র্যাচ ও ক্ষতির হাত থেকে দুর্দান্ত সুরক্ষা দেয়।

ফোনের ব্যাক প্যানেল তৈরি করা হয়েছে উচ্চ-মোলিকিউলার ফাইবারগ্লাস দিয়ে, যা দেখতে স্টাইলিশ হলেও অতি টেকসই। Sponge Bionic Cushioning প্রযুক্তির ফলে ভিতরের হার্ডওয়্যারকে  বাইরের আঘাত থেকে নিরাপদে রাখে।

এছাড়াও Lens Protective Ring-এর ফলে ক্যামেরার লেন্সও স্ক্র্যাচ ও ধুলোর হাত থেকে সুরক্ষিত থাকবে। ফোনের ফ্রেম তৈরি করা হয়েছে Aerospace-Grade Aluminium Alloy (AM04) দিয়ে, যা আগের মডেলের তুলনায় ১০% বেশি শক্তিশালী

নেটওয়ার্ক বুস্টার প্রযুক্তি

যে কোনো জায়গায় নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক কানেক্টিভিটি নিশ্চিত করতে OPPO F29 Series নিয়ে এসেছে Hunter Antenna Architecture প্রযুক্তি, যা পূর্বের মডেলের তুলনায় ৩০০% উন্নত নেটওয়ার্ক পারফরম্যান্স প্রদান করে।

ফোনে AI LinkBoost 2.0TÜV Rheinland High Network Performance সার্টিফিকেশন থাকায় উঁচু বিল্ডিং, লিফট / এলিভেটর বা দূরবর্তী এলাকায় নেটওয়ার্ক ড্রপ হওয়ার ভয় নেই।

6000mAh ব্যাটারি ও সুপারফাস্ট চার্জিং

দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স নিশ্চিত করতে OPPO নিজস্ব Bionic Repair Electrolyte Technology যুক্ত করেছে, যা ৫ বছর পর্যন্ত ব্যাটারি সক্ষম রাখবে

  • OPPO F29 Pro: 6000mAh ব্যাটারি80W SUPERVOOC চার্জার, যা মাত্র 5 মিনিটে 15% ও 54 মিনিটে 100% চার্জ করতে পারে।
  • OPPO F29: 6500mAh ব্যাটারি45W SUPERVOOC চার্জার, যা ৩০ মিনিটে ৬২% চার্জ করতে সক্ষম।

পাশাপাশি, Reverse Charging ফিচারের ফলে ফোন দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা যাবে!

অনন্য ফিচারস:

যারা বাইক বা স্কুটার চালান, তারা Glove Touch Mode ব্যবহার করে গ্লাভস পরেও ফোন ব্যবহার করতে পারবেন। বৃষ্টি বা ঘামের সময়ও Anti-Mistouch Technology স্ক্রিনকে স্পর্শ সংবেদনশীল রাখবে।

  • 50MP ক্যামেরাAI Photography ফিচারস যেমন AI LivePhoto, AI Clarity Enhancer, AI Eraser 2.0 থাকছে ফোনে।
  • 7-inch Quad-Curved AMOLED Display থাকায় সিনেমা ও গেমিং হবে আরও প্রাণবন্ত।
  • MediaTek Dimensity 7300 Energy (F29 Pro) এবং Snapdragon 6 Gen 1 (F29) থাকায় দুর্দান্ত গেমিং পারফরম্যান্স পাওয়া যাবে।

কীভাবে কেনা যাবে?

  • OPPO F29 Pro: INR 27,999/29,999/31,999 (8GB + 128GB / 8GB + 256GB / 12GB + 256GB)
  • OPPO F29: INR 23,999/25,999 (8GB + 128GB / 8GB + 256GB)
  • ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে SBI, HDFC, Axis, BoB, IDFC First ব্যাংকের কার্ডে।
  • ০% EMI ও ৮ মাস পর্যন্ত কনজিউমার লোন সুবিধা।
  • ১০% এক্সচেঞ্জ বোনাস!

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে