বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোন: ভারতের বাজারে Vivo Y29 5G এর দাম ফাঁস!

Feature T&L

ভারতের স্মার্টফোন বাজারে নতুন সংযোজন হতে চলেছে Vivo Y29 5G। বাজেট ফ্রেন্ডলি এই 5G স্মার্টফোনটি শীঘ্রই লঞ্চ হতে চলেছে। যদিও আনুষ্ঠানিক লঞ্চের তারিখ এখনো প্রকাশ্যে আসেনি, একটি সাম্প্রতিক রিপোর্টে ফোনটির দাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টগুলো ফাঁস হয়েছে। দেখে নেওয়া যাক বিস্তারিত।

Vivo Y29 5G-এর ভারতীয় দাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট

ফাঁস হওয়া তথ্যমতে, Vivo Y29 চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর প্রাথমিক মূল্য শুরু হবে মাত্র ₹13,999 থেকে।

RAM/স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম (₹)
4GB/128GB ₹13,999
6GB/128GB ₹15,499
8GB/128GB ₹16,999
8GB/256GB ₹18,999

Vivo Y29 5G-এর লঞ্চ অফার

লঞ্চ উপলক্ষে Vivo Y29-এর উপর আকর্ষণীয় ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। অফারটি নির্ভর করবে ভ্যারিয়েন্ট ও EMI tenure-এর উপর।

RAM/স্টোরেজ ভ্যারিয়েন্ট টেনিওর (NCE & LCE) ক্যাশব্যাক অফার (₹)
4GB/128GB & 6GB/128GB 3 মাস, 6 মাস (4%) EMI: 1,500, Full swipe:₹750
8GB/128GB & 8GB/256GB 3 মাস, 6-12 মাস (2.75%) EMI: 1,000, Full swipe:₹500

ক্যাশব্যাকের সুবিধা নিচের ব্যাংকগুলির সাথে প্রযোজ্য: IDFC, DBS, IndusInd, J&K, AU, SBI, BOB, Yes এবং Federal Bank

Vivo Y29 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন (ফাঁস হওয়া তথ্য)

Vivo Y29 5G এর কিছু প্রধান ফিচার:

  • ডিসপ্লে: 6.68-ইঞ্চি বড় ডিসপ্লে
  • প্রসেসর: MediaTek Dimensity 6300 SoC
  • স্টোরেজ: 4GB + 128GB, 6GB + 128GB, 8GB + 128GB, 8GB + 256GB
  • রং: Glacier Blue (4GB/128GB, 6GB/128GB), Titanium Gold (8GB/128GB, 8GB/256GB), Diamond Black (সব ভ্যারিয়েন্ট)
  • ক্যামেরা: 50MP প্রাইমারি ক্যামেরা, 0.08MP QVGA সেকেন্ডারি ক্যামেরা, 8MP সেলফি ক্যামেরা
  • ব্যাটারি: 5,500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং
  • ওজন ও আকার: 8.1mm পুরুত্ব, 198 গ্রাম ওজন
  • অন্যান্য: Dual 5G (SA এবং NSA), IP64 রেটিং (জল প্রতিরোধী), SGS সার্টিফিকেশন, এবং মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স

অত্যাধুনিক ফিচার এবং প্রতিযোগিতামূলক দাম সহ, Vivo Y29 5G হতে পারে একটি দুর্দান্ত বাজেট অপশন। যারা একটি শক্তিশালী এবং স্টাইলিশ 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি আদর্শ চয়েস হতে চলেছে।

এই মুহূর্তে

গোপনীয়তার সুরক্ষায় আপোষ নয়! অ্যাপলের স্মার্ট গ্লাস আসতে বিলম্ব, মেটার ভুল থেকে শিক্ষা নিচ্ছে সংস্থা

খাদ্য সরবরাহ শিল্পে প্রবেশ করছে ফ্লিপকার্ট! জোম্যাটো, সুইগি-র কপালে চিন্তার ভাঁজ?

অ্যানথ্রপিক-এর স্যামসাং ও এসকে হাইনিক্স-এর সাথে বড় AI চিপ চুক্তি, কাস্টম চিপের দৌড়ে নতুন মোড়

র‍্যামের দাম আকাশছোঁয়া, iPhone 18 Pro Max-এর OLED ডিসপ্লেতে খরচ কমাতে মরিয়া Apple