নতুন বছরে আসছে 6টি শক্তিশালী বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাগশিপ স্মার্টফোন!

Feature T&L

এই বছরের শেষ দিকে বাজেটের মধ্যে পাওয়া যাবে ফ্ল্যাগশিপ ফিচারসমৃদ্ধ স্মার্টফোন। সাম্প্রতিক টিপস্টার Digital Chat Station–এর ফাঁস করা তথ্য অনুযায়ী, 2024 শেষ হওয়ার আগেই বাজারে আসছে বেশ কিছু দারুণ সাব-ফ্ল্যাগশিপ ডিভাইস।

এই তালিকার শীর্ষে রয়েছে Redmi এবং iQOORedmi K80 এবং K80 Pro মডেল দুটি নভেম্বরেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Redmi K80–এ থাকছে Snapdragon 8 Gen 3 চিপসেট এবং K80 Pro–তে থাকবে আরও শক্তিশালী Snapdragon 8 Elite

এছাড়া, iQOO Neo 10 সিরিজও নভেম্বরেই আসতে পারে, যেখানে থাকবে স্ট্যান্ডার্ড এবং Pro ভ্যারিয়েন্ট। Neo 10 মডেলে Snapdragon 8 Gen 3 এবং Pro মডেলে Dimensity 9400 চিপসেটের সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি, OnePlus তার জনপ্রিয় Ace 5 সিরিজ নিয়ে হাজির হতে পারে। গত বছরের Ace 4 সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় এটি একটি স্ট্যান্ডার্ড মডেল নিয়ে আসবে, তবে Ace 5 Pro মডেলটি বাজারে আসতে পারে 2025 সালের মাঝামাঝি।

এখানেই শেষ নয়!

Honor এর নতুন GT সিরিজও আসতে পারে বছরের শেষ নাগাদ। Realme–ও GT Neo 7 নিয়ে বাজারে প্রতিযোগিতা করতে প্রস্তুত।

যাদের বাজেট কম কিন্তু ফ্ল্যাগশিপ প্রসেসর চাইছেন, তাদের জন্য Redmi Turbo 4 হতে পারে দারুণ এক বিকল্প। এই স্মার্টফোনটি গেমার ও পাওয়ার ইউজারদের জন্য দুর্দান্ত হবে, কারণ Turbo সিরিজ মূলত উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রসেসর কম দামে বাজারে আনার জন্য খ্যাত।

যদিও এসব খবর একটি লিক থেকেই জানা গেছে। কোনো প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে স্পেসিফিকেশন বা লঞ্চ তারিখ নিশ্চিত করেনি। তবুও বলা যেতে পারে, বছর শেষে আপনার জন্য আসছে দারুণ কিছু অপশন!

এই মুহূর্তে

ইয়ান লেকান অ্যানথ্রোপিকের ৫০% চাকরি হারানোর পূর্বাভাস খারিজ করলেন মেটার প্রধান এআই বিজ্ঞানী

AI Chatbot আত্মহত্যা: চ্যাটবটের পরামর্শে ব্যক্তির মৃত্যু, উঠছে গুরুতর প্রশ্ন

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: বাঁশের বেড়া থেকে এআই প্রযুক্তি, অভূতপূর্ব সুরক্ষা

Project বিষ্ণুর ET-LDHCM হাইপারসনিক মিসাইল: ভারত Mach 8 গতির পথে