ফিটনেস, ফ্যাশন আর ফিচার একসঙ্গে! Huawei Watch Fit 4 সিরিজ স্মার্টওয়াচের বাজারে সাড়া ফেলে দিয়েছে

Feature T&L

ভারতের স্মার্টওয়াচ (Smartwatch) বাজারে আরও এক দারুণ সংযোজন। Huawei সম্প্রতি লঞ্চ করেছে তাদের নতুন Huawei Watch Fit 4 এবং Huawei Watch Fit 4 Pro। যারা স্টাইল, স্মার্ট ফিচার আর ফিটনেস ট্র্যাকিং একসঙ্গে খুঁজছেন, তাদের জন্য এই স্মার্টওয়াচ দুটো নিঃসন্দেহে এক ‘পারফেক্ট ম্যাচ’!

কী কী থাকছে এই নতুন স্মার্টওয়াচে?

দুই মডেলেই থাকছে বিশাল .৮২ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 480×408 পিক্সেল এবং 347 PPI ডেনসিটি। রোদের আলোতেও স্পষ্ট দেখা যায় – কারণ ডিসপ্লের উজ্জ্বলতা 3000 নিটস পর্যন্ত পৌঁছায়!

স্মার্টওয়াচ দুটিতে মিলবে উন্নত হেল্থ ট্র্যাকিং সুবিধা – যেমন:

  • হার্ট রেট মনিটরিং
  • SpO2 সেন্সর (রক্তে অক্সিজেনের মাত্রা)
  • ঘুম ও স্ট্রেস ট্র্যাকিং
  • মাসিক চক্র পর্যবেক্ষণ (মহিলাদের জন্য)

আরো আছে ১০০+ ওয়ার্কআউট মোড, Bluetooth Calling, Camera Music Control, এবং Huawei-র নিজস্ব Health+ App সাপোর্ট।

Huawei Watch Fit 4 Pro: প্রিমিয়াম ফিচার প্রেমীদের জন্য

যারা চায় স্টাইল ও ফিচারের রাজকীয় মিশ্রণ, তাদের জন্য Watch Fit 4 Pro আদর্শ। এতে রয়েছে:

  • Titanium Alloy বেজেল
  • Aluminium Alloy কেসিং
  • Dual-band GNSS (L1 + L5) লোকেশন ট্র্যাকিং
  • Wireless Charging সাপোর্ট
  • ECG সেন্সর এবং 40 মিটার Depth Sensor (ডাইভিং সাপোর্ট সহ)

এছাড়াও IP6X ধুলোরোধী এবং 5ATM জলরোধী রেটিংসহ এটি আদর্শ এক আউটডোর অ্যাডভেঞ্চার সঙ্গী। গলফ প্রেমীদের জন্য 15,000+ Golf Course MapSmart Distance Measurement-এর সুবিধাও রয়েছে।

Huawei Watch Fit 4: স্টাইলিশ পার্টনার

এই মডেলটি তাদের জন্য যারা চান লাইটওয়েট ডিজাইন আর সব বেসিক হেল্থ ফিচার তাও আবার কম দামে। ওজন মাত্র 27 গ্রাম (স্ট্র্যাপ ছাড়া), এবং 5ATM জলরোধী রেটিং থাকলেও এটি ডাইভিং সাপোর্ট করে না। তবে প্রতিদিনের ফিটনেস মনিটরিংয়ের জন্য এটি যথেষ্ট।

গুরুত্বপূর্ণ ফিচার এক ঝলকে

  • ডিসপ্লে: 1.82″ AMOLED, 3000 নিটস উজ্জ্বলতা
  • সেন্সর: Watch Fit 4 Pro-তে ECG, Depth Sensor সহ আরও উন্নত সেন্সর
  • ব্যাটারি লাইফ: এক চার্জে 10 দিন, Always-on ডিসপ্লে থাকলে 4 দিন
  • কানেক্টিভিটি: Bluetooth 5.2, NFC, Built-in GPS
  • অডিও: মাইক ও স্পিকার, Bluetooth Calling
  • অ্যাপ: Huawei Health App সাপোর্ট

দাম কত ও কোথায় পাবেন?

  • Huawei Watch Fit 4 – ₹12,999

রঙ: কালো, সাদা, বেগুনি, ধূসর স্ট্র্যাপ

  • Huawei Watch Fit 4 Pro – ₹20,999

রঙ: সবুজ নাইলন, নীল/কালো ফ্লুরোইলাস্টোমার স্ট্র্যাপ

এই দুটি স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে Amazon.in, Flipkart.com এবং rtcindia.net-এ।

Huawei Watch Fit 4 সিরিজ তাদের জন্য একদম পারফেক্ট, যারা ফিটনেসের পাশাপাশি চান স্টাইল ও স্মার্ট ফিচারসের এক দুর্দান্ত কম্বিনেশন। Watch Fit 4 সাধারণ ইউজারের জন্য, আর Watch Fit 4 Pro আউটডোর অ্যাডভেঞ্চার ও প্রিমিয়াম ফিচারসের জন্য।

Android আর iOS – উভয় প্ল্যাটফর্মেই সামঞ্জস্যপূর্ণ, তাই ফোন যাই হোক, এই স্মার্টওয়াচ আপনার দৈনন্দিন জীবনকে আরও স্মার্ট করে তুলবে।

এই মুহূর্তে

ভারতীয় নৌবাহিনীর IOR দাপটে নতুন মাত্রা: আসছে NASM-MR, BrahMos-NG ও Glidefire, তৈরি হচ্ছে ‘Indian Navy Layered Naval Firepower’

ইন্দো-প্যাসিফিকে নৌ প্রতিরক্ষা বাড়াতে ভারতের BrahMos ক্ষেপণাস্ত্রের দিকে নজর থাইল্যান্ডের

বিশ্বজুড়ে মেমরি চিপের আকাল, MacBook Air-এর জোগান নিয়ে উদ্বেগ!

আপনার অনলাইন পরিচয় সুরক্ষিত করুন: ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলার সহজ উপায়