TVS Motor -এর জনপ্রিয় স্কুটার TVS Ntorq 125 এখন ভারতের রাস্তায় শুধু চেনা নাম নয়, এক বিশাল সাফল্যের নামও বটে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া এই স্পোর্টি স্কুটার মাত্র সাত বছরের মধ্যে দেশে ২০ লক্ষ ইউনিট বিক্রির রেকর্ড ছুঁয়েছে।
এটি এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে Honda Activa 125, Suzuki Access 125, এমনকি নিজের ঘরের প্রতিপক্ষ TVS Jupiter-এর সঙ্গেও।
সাফল্যের পথ
প্রথম ১০ লক্ষ ইউনিট বিক্রি হতে সময় লেগেছিল ৫১ মাস। কিন্তু পরবর্তী ১০ লক্ষ বিক্রি হয়েছে মাত্র ৩৬ মাসে, যা TVS Ntorq 125-এর জনপ্রিয়তার গ্রাফকে দ্রুত গতিতে এগিয়ে দিয়েছে।
- মে ২০২৫ পর্যন্ত বিক্রি: ২০,০৬,০৩৮ ইউনিট
- আন্তর্জাতিক বাজারে বিক্রি: ৩,০৮,২৫২ ইউনিট
- FY25-এ বিক্রি: ৩,৩৪,৪১৪ ইউনিট (৬% বৃদ্ধি)
Ntorq-এর বাজার শেয়ার আগে ছিল ২৯%, যা এখন ২৩%। এর একটা বড় কারণ TVS Jupiter (৬১%) ও iQube (১৫%)-এর উত্থান।
কেন এত জনপ্রিয় TVS Ntorq 125?
নতুন প্রজন্মের পছন্দের এক নম্বর স্কুটার হয়ে ওঠার পিছনে রয়েছে একাধিক ফিচার:
- ১২৪.৮cc ইঞ্জিন:
স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে ৯.৪hp এবং ১০.৫Nm টর্ক
Race XP ভেরিয়েন্টে ১০.২hp ও ১০.৮Nm টর্ক
- SmartXonnect প্রযুক্তি:
Bluetooth-সাপোর্টেড ডিজিটাল ক্লাস্টার, নেভিগেশন, কল/এসএমএস অ্যালার্ট - IntelliGO Start-Stop System:
জ্বালানি সাশ্রয় করে এবং মাইলেজ বাড়ায় - স্পোর্টি স্টাইল:
LED হেডলাইট, T-শেপ টেললাইট, কার্বন ফাইবার টেক্সচার - ভেরিয়েন্ট ও দাম:
Disc, Race Edition, Super Squad Edition, Race XP, XT
দাম শুরু ₹৮৭,৫৪২ থেকে, সর্বোচ্চ ₹১.০৭ লক্ষ (এক্স-শোরুম)
টিভিএস-এর বাজারে দাপট
বর্তমানে TVS ভারতের দ্বিতীয় বৃহত্তম স্কুটার নির্মাতা, বাজার শেয়ার ২৬.৪৫%। শীর্ষে রয়েছে Honda (41.5%)।
২০১৮-তে TVS-এর শেয়ার ছিল মাত্র ১৬.৩৫%, যা বেড়ে এখন ২৬.৪৫% – এই উত্থানের পিছনে Ntorq ও জুপিটার-এর বিশাল অবদান রয়েছে।
আসছে TVS Ntorq 150
TVS এখন Ntorq 150 লঞ্চের প্রস্তুতিতে ব্যস্ত। এই স্কুটারে থাকবে:
- ১৪ ইঞ্চি চাকা
- Single-channel ABS
- 125cc-এর মতো স্পোর্টি লুক
প্রতিদ্বন্দ্বিতা করবে Yamaha Aerox 155, Aprilia 160, Hero Xoom 160-এর সঙ্গে।
সম্ভাব্য দাম ₹১.৫ লক্ষ, লঞ্চ হতে পারে ২০২৫-এর উৎসবের মরশুমে।
Honda Activa 125, Suzuki Access 125, Yamaha Ray ZR, Aprilia SR 125—সবার সঙ্গেই বাজারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবু TVS Ntorq 125-এর আধুনিক ফিচার ও পারফরম্যান্স একে সর্বাধিক বিক্রিত স্কুটারের সারিতে জায়গা পাকা করে দিয়েছে।
ভবিষ্যতের পরিকল্পনা
TVS শীঘ্রই বাজারে আনছে:
- Ntorq 150
- Jupiter CNG
- নতুন ইলেকট্রিক স্কুটার
TVS Ntorq 125 শুধুমাত্র একটি স্কুটার নয়, এটি এখন তরুণদের স্টাইল স্টেটমেন্ট। এর ২০ লক্ষ ইউনিট বিক্রির সাফল্য এবং আসন্ন Ntorq 150, TVS-এর উদ্ভাবনী মানসিকতার স্পষ্ট প্রমাণ। ভারতীয় বাজারে আরও বড় চমক আনতে চলেছে TVS এটুকু বলাই যায়।