Samsung এর ফোল্ডেবল স্মার্টফোনের প্রি-রিজার্ভেশন শুরু, পাবেন 50,000 টাকার ভাউচার জেতার সুযোগ

Feature T&L

ভারতের স্মার্টফোনপ্রেমীদের জন্য এল দারুণ এক সুখবর! Samsung আনছে তাদের নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন – Galaxy Z Fold 7 এবং Galaxy Z Flip 7। যদিও অফিসিয়াল লঞ্চ এখনো বাকি, তবুও ইতিমধ্যেই ভারতে এই ফোনদুটির প্রিরিজার্ভেশন শুরু হয়েছে। মাত্র ₹1,999 দিয়ে ফোন দুটির প্রি-রিজার্ভ করা যাচ্ছে এবং মজার বিষয় হলো এই টাকা সম্পূর্ণ ফেরতযোগ্য

প্রি-রিজার্ভেশন করলে কী সুবিধা মিলবে?

Samsung জানিয়েছে, প্রি-রিজার্ভ করা গ্রাহকেরা পাবেন:

  • ₹50,000 পর্যন্ত ভাউচার জেতার সুযোগ
  • Galaxy প্রিরিজার্ভ VIP পাস, যা মোবাইল ও ইমেলে পাঠানো হবে
  • এক্সক্লুসিভ রঙের বিকল্প – শুধুমাত্র প্রি-রিজার্ভ করা গ্রাহকদের জন্য
  • অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পুরনো ফোনের বদলে
  • নানা আকর্ষণীয় পুরস্কার ফোন কেনার সঙ্গে সঙ্গেই

ফোনের স্পেশাল ফিচার

Galaxy Z Fold 7Galaxy Z Flip 7 ফোনদুটি থাকছে উন্নত ডিজাইন ও শক্তিশালী AI ফিচার:

  • Circle to Search – স্ক্রিনে যেকোনো কিছু চিহ্নিত করে সরাসরি সার্চ করুন
  • Live Translate – কথোপকথনের রিয়েল-টাইম অনুবাদ
  • Photo Assist – ছবি এডিট আরও সহজ ও প্রফেশনাল

এই ফিচারগুলোকে অনেকে Apple iOS 26-এর থেকেও এগিয়ে বলে মনে করছেন।

Galaxy Unpacked ইভেন্ট

এই দুর্দান্ত ফোনদুটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে ৯ জুলাই ২০২৫, নিউ ইয়র্কে Galaxy Unpacked ইভেন্টে। ভারতীয় সময় অনুযায়ী ইভেন্ট শুরু হবে সন্ধ্যা ৭:৩০ টা থেকে।
লাইভ দেখা যাবে Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইট, YouTube এবং Newsroom-এ।

কীভাবে প্রি-রিজার্ভ করবেন?

প্রি-রিজার্ভ করতে আপনাকে যেতে হবে Samsung India অফিসিয়াল ওয়েবসাইটে

  • “Pre-Reserve” বাটনে ক্লিক করে
  • ₹1,999 প্রিপেড পেমেন্ট করতে হবে (কার্ড, UPI, নেট ব্যাঙ্কিং মাধ্যমে)
  • পেমেন্টের পরই পাবেন Galaxy VIP Pass
  • এই সুবিধা পাওয়া যাবে Amazon, Flipkart, ও Samsung Stores-এও।

কেন আজই প্রি-রিজার্ভ করবেন?

  • লঞ্চের পর সবার আগে ডেলিভারি
  • এক্সক্লুসিভ অফার এবং প্রিমিয়াম এক্সচেঞ্জ ডিসকাউন্ট
  • স্মার্টফোনে AI-এর ভবিষ্যৎ এখন আপনার হাতের মুঠোয়

Samsung Galaxy Z Fold 7Galaxy Z Flip 7 নিঃসন্দেহে ভারতের ফোল্ডেবল বাজারে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। লঞ্চের আগে এই সুযোগ হাতছাড়া না করে আজই রিজার্ভ করে ফেলুন আপনার প্রিমিয়াম ফোল্ডেবল ফোন।

এই মুহূর্তে

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য: দেশীয় GaN চিপ প্রযুক্তিতে রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিপ্লব

iQOO 16 আসছে দুরন্ত 2K 165Hz ডিসপ্লে নিয়ে: গেমিং ও মাল্টিমিডিয়াতে নতুন দিগন্ত!

শাওমি আনলো নতুন প্যাড ৯ এবং প্যাড ৯ প্রো: দুর্দান্ত ৩.২কে ডিসপ্লে ও শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপ

Oppo Find X10 Series-এর র‍্যাম, স্টোরেজ, রঙের বিস্তারিত ফাঁস, লঞ্চের আগেই উন্মোচিত ছবি!