ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন অধ্যায় শুরু হল SVAYATT-L1 নামের এক অত্যাধুনিক দূরপাল্লার ক্রুজ মিসাইল-এর মাধ্যমে। হায়দ্রাবাদ-ভিত্তিক একটি স্টার্টআপ সংস্থা পানিনিয়ান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই মিসাইলটি তৈরি করেছে, যার প্রতিষ্ঠাতা হলেন রঘু আদলা। Aero India 2025-এ প্রথমবার প্রকাশিত এই মিসাইল ভারতের নিজের প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের গর্ব।
“SVAYATT” মানেই স্বাধীনতা
SVAYATT শব্দটির মূল সংস্কৃত শব্দ ‘স্বায়ত্ত’ অর্থাৎ স্বাধীনতা। এই মিসাইল নামের মধ্যেই তার বৈশিষ্ট্য—এটি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে! এর পেছনে রয়েছে পানিনিয়ান-এর তৈরি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক সফটওয়্যার KalmanIntel, যা মিসাইলের চলার পথ, গতি ও লক্ষ্য নির্ধারণে AI ব্যবহার করে।
কেন এই মিসাইল বিশেষ?
এই মিসাইল এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শত্রুর রাডারে ধরা না পড়ে। “টেরেইন-হাগিং ফ্লাইট প্রোফাইল” প্রযুক্তির মাধ্যমে এটি মাটির কাছাকাছি উড়ে যায়, ফলে রাডার বা ইনফ্রারেড সিগন্যাল একে সহজে ধরতে পারে না।
দ্বিস্তরীয় শক্তি: শক্তির উৎস
SVAYATT-L1 চালিত হয় দুটি ধাপে—প্রথমে সলিড রকেট বুস্টার (SRB) এটি আকাশে তোলে, পরে কাজে আসে ইয়ান্থ্র নামের একটি উন্নত টার্বো ফ্যান ইঞ্জিন। এই ইঞ্জিনটিও পানিনিয়ান-এর নিজস্ব তৈরি, যা এটিকে দীর্ঘ দূরত্বে সাবসনিক গতিতে চালাতে সক্ষম করে।
নেভিগেশন সিস্টেম: নির্ভরযোগ্য ও স্মার্ট
এই মিসাইল জিপিএস ছাড়াও চলতে পারে। এমনকি শত্রুর ইলেক্ট্রনিক জ্যামিং থাকলেও এটি তার লক্ষ্য খুঁজে নিতে সক্ষম। KalmanIntel সফটওয়্যার নিজের মতো পথ ঠিক করে নেয়, ফলে এটি চলতে পারে ভিন্ন উচ্চতা ও গতিতে—এককথায় ভয়ংকর নিখুঁত।
লক্ষ্যভেদ ক্ষমতা ও বিস্ফোরণ শক্তি
সরকারিভাবে দূরত্ব প্রকাশ না হলেও অনুমান, এটি 300–1500 কিমি পর্যন্ত যেতে পারে। এতে থাকা Warhead-এর ওজন হতে পারে 200 থেকে 450 কেজি পর্যন্ত। যে কোনো মিলিটারি বেস, কমান্ড সেন্টার, কিংবা গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধ্বংস করতে পারে অনায়াসে।
Yanthra Engine: ভারতের নিজস্ব গর্ব
পানিনিয়ান তৈরি করেছে Yanthra Micro Jet Engine পরিবার, যা 3 থেকে 12 kN শক্তি দিতে পারে। এর মধ্যে 4.5 kN টার্বো ফ্যান ইঞ্জিন ইতিমধ্যেই সফলভাবে পরীক্ষা হয়েছে। এটি ভারতের প্রথম Private Sector-এর তৈরি সফল Micro Jet Engine।
এতে রয়েছে ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল (FADEC) ও পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর (PMG) প্রযুক্তি। এই ইঞ্জিন শুধু মিসাইল নয়, ড্রোন, টার্গেট এয়ারক্রাফট, এবং অন্যান্য বিমানে ব্যবহৃত হবে।
পানিনিয়ান এই প্রকল্পে গোদরেজ এরোস্পেস-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে, যা উন্নয়নের গতি আরও বাড়াচ্ছে।
এই মিসাইল এবং ইঞ্জিন প্রমাণ করে যে এখন ভারত নিজেই উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করতে পারে। এতদিন বিদেশনির্ভরতা ছিল, এখন ভারতীয় স্টার্ট-আপ এবং সংস্থা গুলিই স্বনির্ভর ডিফেন্স সিস্টেম গড়ে তুলছে।
SVAYATT-L1 শুধু একটা মিসাইল নয়, বরং ভারতের প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতার এক নতুন চিহ্ন। রঘু আদলা-র নেতৃত্বে পানিনিয়ান ইন্ডিয়া যে পথ দেখাচ্ছে, তা আগামী দিনের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তুলবে।