এবার বিনামূল্যে WhatsApp-এ ChatGPT দিয়ে AI ছবি বানিয়ে নিন, মাত্র ৩টি ধাপে!

Feature T&L

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-এ এবার যুক্ত হলো এক নতুন যুগান্তকারী ফিচার — ব্যবহারকারীরা এখন ChatGPT-র মাধ্যমে AI Generated ছবি তৈরি করতে পারবেন সরাসরি WhatsApp-এ! আগে এই সুবিধা শুধু ChatGPT-র webmobile apps-এ পাওয়া যেত, কিন্তু এবার এটি WhatsApp-এ চলে আসায়, আরও বহু মানুষ এই প্রযুক্তির সুবিধা নিতে পারবেন একেবারে বিনামূল্যে।

কীভাবে কাজ করে এই ফিচার?
এখন WhatsApp-এই আপনি ছবি তৈরি করতে পারবেন AI দিয়ে, একেবারে নিজের মতো করে। ফ্রি ইউজারদের জন্য প্রতি ২৪ ঘন্টায় একটি করে ছবি বানানোর অনুমতি থাকছে। মাত্র ২ মিনিটেই ছবি তৈরি করে দিল!

WhatsApp-এ ChatGPT দিয়ে ছবি বানানোর ৩টি ধাপ:

  1. প্রথমে আপনার ফোনে সেভ করুন এই নম্বরটি: +1 (800) 242-8478। এরপর WhatsApp খুলে মেসেজ পাঠান – ‘Hi’।
  2. ChatGPT আপনাকে একটি অ্যাকাউন্ট লিংকের অনুরোধ জানাবে। নির্দেশ মেনে একটি সুরক্ষিত লগইন পেজে গিয়ে অ্যাকাউন্ট লিংক করে নিতে হবে।
  3. অ্যাকাউন্ট লিংক হলে, আপনি সরাসরি ছবি বানানোর প্রম্পট পাঠাতে পারবেন – যেমন: “Create a funny image of a Polar Bear.”

যদিও এখনো কিছু ক্ষেত্রে ChatGPT অ্যাকাউন্ট WhatsApp-এর সঙ্গে সঠিকভাবে লিংক হচ্ছে না। সম্ভবত OpenAI এখনো এই বিষয়ে কাজ করছে। তবে খুব শীঘ্রই একটি আপডেট আসবে বলে আশা করা হচ্ছে।

আসল গল্পটা কী?
গত ডিসেম্বর, OpenAI প্রথম ChatGPT-কে WhatsApp ও এমনকি ল্যান্ডলাইন ফোনের জন্য চালু করেছিল। সেখানে মাসে ১৫ মিনিট পর্যন্ত চ্যাট করার সুযোগ থাকত। সেটি সাবস্ক্রিপশন ছাড়াই চালু ছিল। আপনি চাইলে ভাষা শেখা থেকে শুরু করে ব্যক্তিগত প্রশ্ন পর্যন্ত জিজ্ঞাসা করতে পারতেন।

আর কী করতে পারবেন WhatsApp-এর ChatGPT দিয়ে?

  • রেসিপি তৈরি
  • প্রুফরিডিং
  • কনটেন্ট লেখাতে সাহায্য
  • ছবি আপলোড করে বিশ্লেষণ
  • ইমেল লেখা (চাকরির আবেদন, ধন্যবাদ, ক্যাপশন ইত্যাদি)

অর্থাৎ, WhatsApp-এ ChatGPT এখন আপনার AI Assistant on the go!

এবার অপেক্ষা শুধু এই অসাধারণ ফিচারটা আরও ভালো ভাবে সবার কাছে পৌঁছানোর। তখন WhatsApp-এ চ্যাট করার পাশাপাশি হবে ছবিও বানানো – সেটাও AI দিয়ে!

এই মুহূর্তে

ইউপিআই পেমেন্টে আসছে বড় পরিবর্তন: এবার ফোন নম্বর গোপন রাখবে এনপিসিআই, বাড়বে গোপনীয়তা

Motorola Edge 60 Pro পেল Android 17 বিটা আপডেট: ডাইনামিক আইল্যান্ড ও নতুন Moto AI ফিচার সহ!

OPPO Reno 16c Baby Monster এডিশন আসছে ভারতে, K-Pop ফ্যানদের জন্য থাকছে বিশেষ চমক!

আসছে Redmi K100 সিরিজ, Geekbench-এ দেখা মিলল ‘Snapdragon 8 Elite Gen 5’ প্রসেসরের!